শেয়ারFacebookWhatsApp

সিন্ধু সভ্যতার অবস্থান উল্লেখ কর।

উত্তর: সিন্ধু সভ্যাতা ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন সভ্যতা। সিন্ধু সভ্যাতা শুধু হরপ্পা ও মহেঞ্জোদারো এই দুটি শহরের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। পাকিস্তানের পাঞ্জাব, সিন্ধু প্রদেশ, ভারতের গুজরাট, রাজস্থান প্রভৃতি অঞ্চলে এ সভ্যতার নিদর্শন পাওয়া যায়। ঐতিহাসিকদের ধারণা, পাঞ্জাব থেকে আরব সাগর পর্যন্ত বিস্তীর্ণ ভৌগোলিক এলাকায় সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

সিন্ধু সভ্যতার অবস্থান উল্লেখ কর।

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

সিন্ধু সভ্যতার নির্মাতা হলো দ্রাবিড় জনগোষ্ঠী।

উত্তর

সিন্ধু সভ্যাতা ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন সভ্যতা। সিন্ধু সভ্যাতা শুধু হরপ্পা ও মহেঞ্জোদারো এই দুটি শহরের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। পাকিস্তানের পাঞ্জাব, সিন্ধু প্রদেশ, ভারতের গুজরাট, রাজস্থান প্রভৃতি অঞ্চলে এ সভ্যতার নিদর্শন পাওয়া যায়। ঐতিহাসিকদের ধারণা, পাঞ্জাব থেকে আরব সাগর পর্যন্ত বিস্তীর্ণ ভৌগোলিক এলাকায় সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল।

উত্তর

উদ্দীপকের সভ্যতাটি হলো সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন সভ্যতা। এ সভ্যতায় আবিষ্কৃত মহেঞ্জোদারো ও হরপ্পা নগরের ধরন, মান ও সমৃদ্ধি অর্থনৈতিক ও সাংস্কৃতিক উৎকর্ষতাকে নির্দেশ করে। এ সভ্যতায় প্রাণীর ছবিযুক্ত সিলমোহর, চুনাপাথর, বোঞ্জ নির্মিত মূর্তি ইত্যাদি পাওয়া গেছে। উদ্দীপকের চিত্রেও অনুরূপ উপাদান দেখানো হয়েছে। যা সভ্যতাকে নির্দেশ করে। সিন্ধুসভ্যতার নগর পরিকল্পনায় আধুনিকতার ছাপ লক্ষণীয়। এ সভ্যতায় নগরের রাস্তাগুলো বেশ প্রশস্ত ছিল এবং ছোট ছোট গলি রাস্তায় ছিল। রাস্তায় নিয়মিত দূরত্বে ল্যাম্পপোস্ট সাজানো ছিল। নগরের ভবনগুলো ছিল ইটের তৈরি। এখানে স্বাস্থ্যকর গোসলখানা, পয়ঃপ্রণালি পৌরসভা, সুশৃঙ্খল প্রশাসন, শক্তিশালী কেন্দ্রীয় সরকার প্রভৃতি বিদ্যমান ছিল। এছাড়া বড়, মাঝারি ও ছোট আকারের প্রাসাদ এবং আবাসিক বাড়িগুলোতে কূপ, নর্দমা, স্নানাগার- এর সমাবেশ ছিল। অর্থাৎ আধুনিক নাগরিক জীবনের উপকরণই সেখানে বিদ্যমান ছিল।

উত্তর

সিন্ধু সভ্যতার আর্থসামাজিক অবস্থা ছিল সমৃদ্ধিশালী। সিন্ধু সভ্যাতার অর্থনীতি ছিল কৃষি ও ব্যবসা-বাণিজ্যের ওপর নির্ভরশীল। এ সভ্যতার ব্যবসায়ী শ্রেণি মিশর, মেসোপটেমিয়া পারস্য, এশিয়ার সমগ্র অঞ্চল, চীন প্রভৃতি দেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করত। সিন্ধু সভ্যতা থেকেই হাতির দাঁতের তৈরি বিভিন্ন সরঞ্জাম, মণি-মুক্তা, ময়ূর ইত্যাদি রপ্তানি করা হতো। তবে তামা-রুপা ছিল আমদানি নির্ভর। এ সভ্যতায় তাঁত শিল্পের বিকাশ লক্ষ করা যায়। ধাতু ও ব্রোঞ্জ দিয়ে বিভিন্ন ধরনের অস্ত্র, হাতিয়ার এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করা হতো। অলংকার তৈরিতেও তারা দক্ষ ছিল। এ সভ্যতার মানুষের মধ্যে উচ্চশ্রেণি, মধ্যশ্রেণি, নিম্নশ্রেণির অস্তিত্ব ছিল। লেনদেনের ক্ষেত্রে মুদ্রার প্রচলন শুরু না হলেও বিনিময়। ব্যবস্থা প্রচলিত ছিল। সঠিক পরিমাপের উদ্দেশ্যে সিন্ধুবাসীরা উদ্ভাবন করেছিল ওজন ও পরিমাপ পদ্ধতির। ওজনের জন্য তারা বিভিন্ন বাটখারা ব্যবহার করত এবং ব্যবসা-বাণিজ্য পরিচালনা করত। অর্থাৎ শক্ত অর্থনৈতিক বুনিয়াদির ওপর দণ্ডায়মান ছিল সিন্ধু সভ্যতা। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, সিন্ধু সভ্যতার অর্থনৈতিক ব্যবস্থা ছিল প্রসিদ্ধ এবং সমৃদ্ধিশালী।
HSCSociology 2nd Paperইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।