শেয়ারFacebookWhatsApp

পাহাড়পুর কোন জেলায় অবস্থিত?

উত্তর: পাহাড়পুর নওগাঁ জেলায় অবস্থিত।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

পাহাড়পুর কোন জেলায় অবস্থিত?

উদ্দীপক

বায়োজীদ গত ঈদের ছুটিতে নরসিংদীতে বেড়াতে গিয়ে বেলাব থানা সদর থেকে প্রায় ৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করেছে।

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025

উত্তর

পাহাড়পুর নওগাঁ জেলায় অবস্থিত।

উত্তর

বস্তুগত নিদর্শনের ভিত্তিতে অতীত পুনঃনির্মাণ করার বিজ্ঞানকে প্রত্নতত্ত্ব বলে চিহ্নিত করা হয়। প্রত্নতত্ত্বের ইংরেজি প্রতিশব্দ 'Archaeology,Archaeology^{\prime}, এর অর্থ 'প্রাচীন দ্রব্য সম্পর্কিত জ্ঞান'। 'প্রত্নতত্ত্ব বলতে জ্ঞানের সেই মূল্যবান শাখাকে বোঝায় যা প্রাগৈতিহাসিক বা তারও আগের যুগের মানুষের বাস্তব সংস্কৃতি ধ্বংসাবশেষ পরীক্ষা-নিরীক্ষা ও বিচার-বিশ্লেষণের মাধ্যমে তখনকার সমাজব্যবস্থা সম্পর্কে যথাযথ জ্ঞান সরবরাহ করে থাকে।

উত্তর

উদ্দীপকে বায়োজীদের পরিদর্শনকৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শন উয়ারী- বটেশ্বর। উয়ারী-বটেশ্বর সাম্প্রতিককালে বাংলাদেশের সবচেয়ে আলোচিত প্রত্নস্থান। এটি বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা নরসিংদীর বেলাব উপজেলার প্রায় চার কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে উয়ারী ও বটেশ্বর গ্রামে অবস্থিত। ১৯৩৩ সালে মুহম্মদ হানিফ পাঠান নামে একজন স্কুল শিক্ষক সর্বপ্রথম উয়ারী-বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক গুরুত্ব তুলে ধরেন। পরবর্তীকালে তিনি তার পুত্র মুহম্মদ হাবিবুল্লাহ পাঠানকে নিয়ে উয়ারী-বটেশ্বর থেকে প্রত্নবস্তু সংগ্রহ ও গবেষণা আরম্ভ করেন । বিভিন্ন সময়ে অনুসন্ধানের ফলে আবিষ্কৃত হয়েছে যে, প্রায় আড়াই হাজার বছর পূর্বে উয়ারী-বটেশ্বর গ্রাম দুটির অধিকাংশ স্থানজুড়ে প্রাচীন বসতি ছিল, যা সময়কাল অনুযায়ী বাংলাদেশে আবিষ্কৃত সবচেয়ে প্রাচীন প্রত্নস্থান। দীর্ঘ অনুসন্ধানের ফলে এখান থেকে প্রচুর পরিমাণে পাথরের পুঁতি, কাচের পুঁতি, লৌহ নির্মিত কুঠার, ছাপাঙ্কিত রৌপ্যমুদ্রাসহ আরও অনেক ধরনের প্রত্নবস্তু পাওয়া যায়। উদ্দীপকের বায়োজীদ নরসিংদীতে বেড়াতে গিয়ে বেলাব থানা সদর থেকে প্রায় চার কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক স্থান পরিদর্শন করেন। বায়োজীদের পরিদর্শনকৃত এই প্রত্নতাত্ত্বিক স্থানটি উয়ারী-বটেশ্বর, যা উপরের আলোচনায় সুস্পষ্ট। তাই বলা যায়, শফিক উয়ারী-বটেশ্বর প্রত্নতাত্ত্বিক স্থান পরিদর্শন করেছে।

উত্তর

বাংলাদেশের সামাজিক ইতিহাস রচনায় উক্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন তথা উয়ারী-বটেশ্বর বিশেষ গুরুত্ব বহন করে। উয়ারী-বটেশ্বরে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া যায় যে, প্রায় আড়াই হাজার বছর আগে এখানে নগর সভ্যতার বিকাশ ঘটেছিল। এ নগর সভ্যতা সুশৃঙ্খল প্রশাসনিক ব্যবস্থা ও নাগরিক সুযোগ-সুবিধার অস্তিত্বকে প্রমাণ করে। অর্থাৎ- আড়াই হাজার বছর আগেই এ অঞ্চলের মানুষ জীবন-যাপনের দিক থেকে নাগরিক উৎকর্ষের পরিচয় রেখেছিল। আমরা জানি, বাংলাদেশের কৃষিনির্ভর জীবন-জীবিকার সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে লাঙল। উয়ারী- বটেশ্বরে প্রাপ্ত সবুজ কাচের গুটিকায় লাঙল প্রতীক উৎকীর্ণ থাকায় বোঝা যায় যে, সে সময়ের কৃষিজীবী সমাজের জীবনাচরণ ও ধর্মাচরণ একই সেতুবন্ধনে আবদ্ধ ছিল। কেননা দেবতা শীব বা বলরামের প্রধান প্রতীক হচ্ছে 'হল' বা 'লাঙল'। এখানে প্রাপ্ত ছাপাঙ্কিত রৌপ্যমুদ্রা ও মুদ্রাভাণ্ডার প্রমাণ করে, এ অঞ্চলে মুদ্রানির্ভর অর্থনীতির বিকাশ ঘটেছিল। বিভিন্ন ধরনের আবিষ্কৃত মুদ্রা এই সাক্ষ্য বহন করে যে, উয়ারী-বটেশ্বর অঞ্চলে আন্তঃ ও বহির্বাণিজ্যের প্রচলন ছিল। উয়ারী- বটেশ্বরে প্রাপ্ত পাথর ও পোড়ামাটির তৈরি বিভিন্ন ধরনের পুঁতি দেখে ধারণা করা হয়, সমাজের উচ্চ শ্রেণির মানুষ পাথরের এবং নিম্ন শ্রেণির লোকেরা পোড়ামাটির পুঁতি অলঙ্কার হিসেবে ব্যবহার করত। অর্থাৎ- সমাজে সামাজিক স্তরবিন্যাসের অস্তিত্ব ছিল। এখানে প্রাপ্ত আশ্রাফপুর তাম্রশাসনের মাধ্যমে জানা যায়, জমিতে ব্যক্তি মালিকানা ছিল। এছাড়া উয়ারী-বটেশ্বরে আবিষ্কৃত বাটখারা হতে বোঝা যায়, এ অঞ্চলের মানুষের পরিমাপ বিষয়ে জ্ঞান ছিল। উপরের আলোচনার পরিসমাপ্তিতে বলা যায়, উয়ারী-বটেশ্বরে আবিষ্কৃত বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সহায়তায় যেমন সে সময়ের মানুষের সামাজিক জীবন সম্পর্কে ধারণা করা যায় তেমনি বর্তমান বাংলাদেশের সমাজজীবন কীভাবে গড়ে উঠেছে সে বিষয়েও জ্ঞান অর্জন হয়। বস্তুত বাংলাদেশের সামাজিক ইতিহাস রচনায় উয়ারী-বটেশ্বর একটি মাইলফলক।
HSCSociology 2nd Paperসরকারি আজিজুল হক কলেজ, বগুড়া 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।