শেয়ারFacebookWhatsApp

লৌহকে আধুনিক সভ্যতার ভিত্তি বলা হয় কেন?

উত্তর: লৌহের ব্যবহারের মাধ্যমে আধুনিক সভ্যতা গড়ে ওঠার কারণে লৌহকে আধুনিক সভ্যতার ভিত্তি বলা হয়। আধুনিক সভ্যতার ভিত্তি হচ্ছে লৌহ। বর্তমান যুগে হাতিয়ার ও যন্ত্রপাতি প্রধানত লৌহনির্মিত। যানবাহন তৈরিতে লৌহ ব্যবহারের ফলে যানবাহন ব্যবস্থার প্রভূত উন্নতি ঘটে। ঘরবাড়ি, আসবাবপত্র বৈজ্ঞানিক যন্ত্রপাতি, রাস্তাঘাট, পুল নির্মাণে লোহার ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। লৌহ দ্বারা নির্মিত প্রেস ও অক্ষর আবিষ্কৃত হওয়ায় ছাপাশিল্পের অভূতপূর্ণ অগ্রগতি দেখা দেয় মানবসভ্যতার অভাবনীয় উন্নতিতে লোহার ব্যাপক ভূমিকা রয়েছে এজন্য লৌহকে আধুনিক সভ্যতার ভিত্তি বলা হয়।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

লৌহকে আধুনিক সভ্যতার ভিত্তি বলা হয় কেন?

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025

উত্তর

প্রাগৈতিহাসিক বা বিলুপ্ত সংস্কৃতির অধ্যয়নই হচ্ছে প্রত্নতত্ত্ব।

উত্তর

লৌহের ব্যবহারের মাধ্যমে আধুনিক সভ্যতা গড়ে ওঠার কারণে লৌহকে আধুনিক সভ্যতার ভিত্তি বলা হয়। আধুনিক সভ্যতার ভিত্তি হচ্ছে লৌহ। বর্তমান যুগে হাতিয়ার ও যন্ত্রপাতি প্রধানত লৌহনির্মিত। যানবাহন তৈরিতে লৌহ ব্যবহারের ফলে যানবাহন ব্যবস্থার প্রভূত উন্নতি ঘটে। ঘরবাড়ি, আসবাবপত্র বৈজ্ঞানিক যন্ত্রপাতি, রাস্তাঘাট, পুল নির্মাণে লোহার ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। লৌহ দ্বারা নির্মিত প্রেস ও অক্ষর আবিষ্কৃত হওয়ায় ছাপাশিল্পের অভূতপূর্ণ অগ্রগতি দেখা দেয় মানবসভ্যতার অভাবনীয় উন্নতিতে লোহার ব্যাপক ভূমিকা রয়েছে এজন্য লৌহকে আধুনিক সভ্যতার ভিত্তি বলা হয়।

উত্তর

ছক-ক দ্বারা প্রাচীন 'প্রস্তর যুগকে নির্দেশ করা হয়েছে। প্রাচীনকালের যে সময় মানুষ পাথরের তৈরি হাতিয়ারকে ভিত্তি করে জীবিকা নির্বাহ করত সেই যুগের নাম প্রাচীন প্রস্তর যুগ। এ যুগের মানুষরা ছিল যাযাবর প্রকৃতির। খাদ্য সংগ্রহের জন্য তারা বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াত। এ যুগের মানুষ খাদ্য সংগ্রহ ও শিকার অর্থনীতি নির্ভর ছিল। তারা ফলমূল সংগ্রহ, বন্য পশু শিকার ও মাছ ধরে জীবনধারণ করত। এজন্য তারা বিভিন্ন হাতিয়ার যেমন- দা বাঁ হাত কুড়াল ব্যবহার করত। যা ছিল পাথরের তৈরি ও অপেক্ষাকৃত ভোঁতা। সভ্যতার বিকাশে এ যুগের উল্লেখযোগ্য একটি আবিষ্কার হলো আগুনের আবিষ্কার। এ যুগে ক্ল্যানের প্রাধান্য ছিল। ক্ল্যানের সদস্যরা তাদের পূর্বপুরুবদের বিভিন্ন পূজা-অর্চনার মধ্য দিয়ে স্মরণ করত। উদ্দীপকের ছক-ক এ যাযাবর জীবন, শিকার ও সংগ্রহভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, ভোঁতা ও অমসৃন হাতিয়ার, আগুনের আবিষ্কার, ক্ল্যানের প্রাধান্য উল্লেখ করা হয়েছে। এসব বৈশিষ্ট্য উপরে আলোচিত প্রাচীন প্রস্তর যুগের সমাজজীবনের সাথে সাদৃশ্যপূর্ণ। এ যুগের মানুষের জীবন ছিল সীমিত গণ্ডিতে আবদ্ধ, প্রকৃতিনির্ভর। এ যুগের মানুষের ভাষা ছিল অক্ষরহীন। এ যুগের মানুষ প্রথম দিকে কোনো পোশাক না পরলেও পরবর্তী সময়ে গাছের পাতা, ছাল-বাকল, পশুর চামড়া প্রভৃতি দিয়ে শরীর ঢেকে নিজেদের বৈরী আবহাওয়া থেকে রক্ষা করত। সর্বোপরি বলা যায়, সমাজজীবনে প্রাচীন প্রস্তর যুগের অবদান অনস্বীকার্য।

উত্তর

ছক-খ এ বর্ণিত যুগ তথা নব্যপ্রস্তর যুগ মানবসভ্যতার ভিত্তি রচনা করেছে- প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ।প্রাচীন প্রস্তর যুগের ভোঁতা ও অমসৃণ হাতিয়ারের পরিবর্তে নব্যপ্রস্তর যুগের মানুষ তুলনামূলক মসৃণ হাতিয়ার ব্যবহার শুরু করে, ফলে গৃহ নির্মাণে পারদর্শিতার ছাপ লক্ষ করা যায়। এ যুগে নারীদের মাধ্যমে কৃষির আবিষ্কার শুরু হয়। কৃষির আবিষ্কার চাকা আবিষ্কারের প্রত্যক্ষ ফল হিসেবে মানুষ যাযাবর জীবন ছেড়ে স্থায়ীভাবে পরিবার গঠন করে। এসব বৈশিষ্ট্যই ছক-২ এ উল্লেখ করা হয়েছে। যা নব্যপ্রস্তর যুগকে নির্দেশ করে। নব্যপ্রস্তর যুগের অধিবাসীরাই প্রথম বীজ বপন, গাছ লাগানো, ফসল কাটা এবং তা প্রক্রিয়াজাত করে কৃষিকাজের সূচনা করে। এই কৃষি অর্থনীতি নব্যপ্রস্তর যুগের অধিবাসীদের স্বনির্ভরতার দিকে অগ্রসর হতে সাহায্য করে। কৃষি উৎপাদন করে তাদের প্রয়োজন মেটানোর পর যখন কিছু ফসল অবশিষ্ট থাকতে শুরু করল, তখন স্বাভাবিকভাবেই তাদের কৃষিতে শ্রমের প্রয়োজন কমে যায় এবং তারা গৃহে বসে তৈরি করা যায় এমন কাজের দিকে মনোনিবেশ করে। আবু তাদের এ হস্তশিল্পকে কেন্দ্র করে গড়ে ওঠে বাজার। আবার চাকা আবিষ্কারের ফলে যাতায়াত ও পণ্য পরিবহনে অভাবনীয় পরিবর্তন আসে। বস্ত্রশিল্পের বিকাশে যুদ্ধের সনাতন কৌশল পরিবর্তনের ক্ষেত্রে চাকার ভূমিকা ব্যাপক। এছাড়া এ যুগেই কৃষিকে কেন্দ্র করে সভ্য পারিবারিক জীবনের সূত্রপাত ঘটে। আগের যুগের, অবাধ যৌনাচার কমে আসে এবং তারা যাযাবর জীবন ছেড়ে স্থায়ীভাবে বসবাস শুরু করে। উপরের আলোচনার প্রেক্ষাপট থেকে প্রতীয়মান যে, নব্যপ্রস্তর যুগেই মানবসভ্যতার ভিত্তি রচনা হয়েছে।
HSCSociology 2nd Paperকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।