শেয়ারFacebookWhatsApp

ব্রোঞ্জযুগ বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।

উত্তর: ব্রঞ্জযুগ হলো মানব সভ্যতার একটি ঐতিহাসিক সময়কাল, যখন মানুষ ব্রোঞ্জ নামক সংস্কার ধাতু (তামা ও টিন মিশিয়ে তৈরি) ব্যবহার করে বিভিন্ন যন্ত্রপাতি, অস্ত্রশস্ত্র এবং অলঙ্কার তৈরি করা শুরু করে। এই যুগের প্রধান বৈশিষ্ট্য ছিল ব্রোঞ্জের ব্যাপক ব্যবহার, যা এর আগে প্রস্তর যুগের পাথরের হাতিয়ারের চেয়ে অনেক টেকসই এবং কার্যকর ছিল। ব্রোঞ্জের আবিষ্কার এবং ব্যবহার মানুষের জীবনযাত্রার আমূল পরিবর্তন আনে। এটি কৃষি, যুদ্ধ এবং বাণিজ্যিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করে। এই সময়কালে শহর ও নগরকেন্দ্রিক সভ্যতাগুলো গড়ে ওঠে, যা সামাজিক কাঠামোকে আরও জটিল করে তোলে। এই যুগটি ছিল মানব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ, যা পরবর্তী লৌহ যুগের ভিত্তি স্থাপন করে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

ব্রোঞ্জযুগ বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।

Dhaka · 2025

উত্তর

প্রাগৈতিহাসিক বা বিলুপ্ত সংস্কৃতির অধ্যয়নই হচ্ছে প্রত্নতত্ত্ব।

উত্তর

ব্রঞ্জযুগ হলো মানব সভ্যতার একটি ঐতিহাসিক সময়কাল, যখন মানুষ ব্রোঞ্জ নামক সংস্কার ধাতু (তামা ও টিন মিশিয়ে তৈরি) ব্যবহার করে বিভিন্ন যন্ত্রপাতি, অস্ত্রশস্ত্র এবং অলঙ্কার তৈরি করা শুরু করে। এই যুগের প্রধান বৈশিষ্ট্য ছিল ব্রোঞ্জের ব্যাপক ব্যবহার, যা এর আগে প্রস্তর যুগের পাথরের হাতিয়ারের চেয়ে অনেক টেকসই এবং কার্যকর ছিল। ব্রোঞ্জের আবিষ্কার এবং ব্যবহার মানুষের জীবনযাত্রার আমূল পরিবর্তন আনে। এটি কৃষি, যুদ্ধ এবং বাণিজ্যিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করে। এই সময়কালে শহর ও নগরকেন্দ্রিক সভ্যতাগুলো গড়ে ওঠে, যা সামাজিক কাঠামোকে আরও জটিল করে তোলে। এই যুগটি ছিল মানব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ, যা পরবর্তী লৌহ যুগের ভিত্তি স্থাপন করে।

উত্তর

ছক-১ এ প্রাচীন প্রস্তর যুগের (Paleolithic Age) সমাজের কথা বলা হয়েছে। এ যুগটি মানব ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময়কাল। প্রাচীনকালের যে সময় মানুষ পাথরের তৈরি হাতিয়ারকে ভিত্তি করে জীবিকা নির্বাহ করত সেই যুগকে প্রাচীন প্রস্তর যুগ বলে। এই যুগের মানুষেরা কৃষিকাজ জানত না। তারা বেঁচে থাকার জন্য প্রধানত বন্য পশুপাখি শিকার করত, ফলমূল সংগ্রহ করত এবং মাছ ধরত। এই যুগের হাতিয়ারগুলো ছিল তুলনামূলকভাবে ভোতা এবং অমসৃণ। তারা কেবল পাথর ভেঙে বা ঘষে নিজেদের প্রয়োজন অনুযায়ী হাতিয়ার তৈরি করত, যা দিয়ে শিকার করা বা অন্যান্য কাজ করা সহজ হতো। যেহেতু খাদ্য সংগ্রহ করতে হতো এবং নির্দিষ্ট স্থানে খাদ্য ফুরিয়ে গেলে অন্য স্থানে চলে যেতে হতো, তাই এই সময়ের মানুষ স্থায়িভাবে এক জায়গায় বসবাস করত না। তারা দলবদ্ধভাবে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াত। পুরাতত্ত্ববিদদের মতে, পুরাতন প্রস্তর যুগের শেষের দিকে বা মধ্য প্রস্তর যুগে মানুষেরা আগুনের ব্যবহার শিখেছিল। আগুনের সাহায্যে তারা নিজেদের ঠান্ডা থেকে রক্ষা করতে, বন্য পশুদের থেকে নিজেদের নিরাপদ রাখতে এবং খাবার রান্না করতে পারত। উদ্দীপকের ছক-১ এ শিকার ও সংগ্রহভিত্তিক অর্থনীতি, ভোঁতা ও অমসৃণ পাথরের হাতিয়ারের ব্যবহার, যাযাবর জীবন ও আগুনের ব্যবহারের কথা বলা হয়েছে। এসব বৈশিষ্ট্য উপরে আলোচিত প্রাচীন প্রস্তর যুগের সমাজজীবনের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, উপর্যুক্ত বৈশিষ্ট্যগুলো একত্রিতভাবে পুরাতন প্রস্তর যুগের সমাজের চিত্র তুলে ধরে।

উত্তর

ছক-২ এ নব্য প্রস্তর যুগের (Neolithic Age) কথা বলা হয়েছে। মানবসভ্যতার ইতিহাসে এ যুগটি এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিল, যা নবপোলীয় বিপ্লব নামে পরিচিত। এ যুগের প্রধান অবদানগুলো নিচে মূল্যায়ন করা হলো- কৃষি উৎপাদন ও স্থায়ী বসতি স্থাপন: নব্য প্রস্তর যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল কৃষিকাজের সূচনা। এ যুগে মানুষ শিকার ও খাদ্য সংগ্রহের পরিবর্তে খাদ্য উৎপাদন করতে শেখে। এর ফলে তাদের আর খাদ্যের সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে - বেড়াতে হতো না। তারা স্থায়িভাবে বসবাস শুরু করে। পশুপালন: কৃষিকাজের পাশাপাশি এই যুগের মানুষেরা পশুপালন শুরু করে। গরু, ছাগল, ভেড়া ও শুকরের মতো প্রাণীদের তারা গৃহপালিত করে তোলে। এতে তারা খাদ্যের একটি নির্ভরযোগ্য উৎস পায় এবং পশুর সাহায্যে কৃষিকাজ ও পরিবহণ সহজ হয়। সরঞ্জাম ও হাতিয়ারের উন্নয়ন: এই যুগে পাথরের হাতিয়ারগুলো অনেক উন্নত ও মসৃণ হয়। মানুষ ঘষে ও পালিশ করে ধারালো কুড়াল, কান্তে ও কোদাল তৈরি করতে শেখে, যা কৃষিকাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। এর ফলে তাদের উৎপাদনশীলতা বহুগুণে বৃদ্ধি পায়। চাকার আবিষ্কার: চাকার আবিষ্কার নব্য প্রস্তর যুগের একটি যুগান্তকারী উদ্ভাবন। চাকার আবিষ্কার পরিবহণ এবং কুমারের কাজে বৈপ্লবিক পরিবর্তন আনে। চাকার সাহায্যে সহজেই এক স্থান থেকে অন্য স্থানে ভারি জিনিসপত্র বহন করা সম্ভব হয়। এছাড়া চাকা দিয়ে মৃৎশিল্পের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পাত্র তৈরি করা সহজ হয়ে যায়। সুতরাং বলা যায়, নব্য প্রস্তর যুগের এই অবদানগুলো মানবসভ্যতাকে এক নতুন দিগন্তে নিয়ে যায়। শিকারি-সংগ্রাহক সমাজ থেকে কৃষিভিত্তিক সমাজে উত্তরণ মানব ইতিহাসের গতিপথ পরিবর্তন করে এবং এটিই পরবর্তীতে সভ্যতা ও সংস্কৃতির বিকাশের পথ খুলে দেয়।
HSCSociology 2nd PaperDhaka 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।