শেয়ারFacebookWhatsApp

ব্রোঞ্জযুগ বলতে কী বুঝায়?

উত্তর: পাথরের যুগ ও লৌহ যুগের মধ্যবর্তী প্রযুক্তিগত যুগকে ব্রোঞ্জ যুগ বলা হয়। প্রথম ব্রোঞ্জ যুগের নগরসভ্যতার উদ্ভব ঘটেছিল মিশর ও মেসোপটেমিয়াতে। প্রস্তর যুগের শেষে ধাতু যুগের সূচনা হয়। খ্রিষ্টপূর্ব ৪০০০ থেকে ৩০০০ অব্দের মধ্যে মিশর, ভারত, সেমোপটেমিয়া ও চীনে ব্রোঞ্জের ব্যবহার শুরু হয়েছিল, যা ১৪০০ অব্দ পর্যন্ত স্থায়ী ছিল। টিন ও তামার সংমিশ্রণে ব্রোঞ্জ তৈরি করা হতো। ব্রোঞ্জ যুগে মুদ্রার প্রচলন শুরু হয়। ব্রোঞ্জ যুগের হাতিয়ারের মধ্যে উল্লেখযোগ্য হলো-শিরস্ত্রাণ, বর্শা, তলোয়ার, তীরধনুক ইত্যাদি। খ্রিস্টপূর্ব ১২০০ অব্দে লৌহ আবিষ্কারের সাথে ব্রোজ যুগের অবসান ঘটে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

ব্রোঞ্জযুগ বলতে কী বুঝায়?

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

প্রত্নতত্ত্ব বা Archaeology হলো অতীতের লুপ্ত বা ধ্বংসপ্রাপ্ত সংস্কৃতির পাঠ।

উত্তর

পাথরের যুগ ও লৌহ যুগের মধ্যবর্তী প্রযুক্তিগত যুগকে ব্রোঞ্জ যুগ বলা হয়। প্রথম ব্রোঞ্জ যুগের নগরসভ্যতার উদ্ভব ঘটেছিল মিশর ও মেসোপটেমিয়াতে। প্রস্তর যুগের শেষে ধাতু যুগের সূচনা হয়। খ্রিষ্টপূর্ব ৪০০০ থেকে ৩০০০ অব্দের মধ্যে মিশর, ভারত, সেমোপটেমিয়া ও চীনে ব্রোঞ্জের ব্যবহার শুরু হয়েছিল, যা ১৪০০ অব্দ পর্যন্ত স্থায়ী ছিল। টিন ও তামার সংমিশ্রণে ব্রোঞ্জ তৈরি করা হতো। ব্রোঞ্জ যুগে মুদ্রার প্রচলন শুরু হয়। ব্রোঞ্জ যুগের হাতিয়ারের মধ্যে উল্লেখযোগ্য হলো-শিরস্ত্রাণ, বর্শা, তলোয়ার, তীরধনুক ইত্যাদি। খ্রিস্টপূর্ব ১২০০ অব্দে লৌহ আবিষ্কারের সাথে ব্রোজ যুগের অবসান ঘটে।

উত্তর

চিত্র-১ এ উল্লিখিত প্রাগৈতিহাসিক যুগ তথা প্রচীন প্রস্তর যুগের সাংস্কৃতিক বৈশিষ্ট্য ছিল স্বতন্ত্র প্রকৃতির। প্রাগৈতিহাসিক কালের যে সময় মানুষ পাথরের তৈরি হাতিয়ারকে ভিত্তি করে জীবন নির্বাহ করত সেই যুগের নাম প্রাচীন প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগে মানুষ যাযাবর জীবনযাপনে অভ্যস্ত ছিল। খাদ্য সংগ্রামের জন্য তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াত। তবে হিংস্র জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তারা এক সঙ্গে থাকত। পাথরের তৈরি বিভিন্ন যন্ত্র যেমন- দা, হাত কুড়াল দিয়ে বন্য পশু ও মাছ শিকার করে জীবনধারণ করত। শিকারে কিছু মিললে সবাই তা খেত; আর শিকার না পেলে সবাই না খেয়ে থাকত। এ যুগের মানুষের ভাষা ছিল অক্ষরবিহীন। প্রথমদিকে এ যুগের মানুষ কোনো পোশাক ব্যবহার করত না। পরবর্তীতে বৈরি আবহাওয়া থেকে রক্ষা পেতে গাছের পাতা, ছাল-বাকল, পশুর চামড়া ইত্যাদি দিয়ে নিজেদের শরীর ঢাকত। তাঁতশিল্প এবং শিল্পকলায় তারা বেশ দক্ষতার পরিচয় দিয়েছেন। তারা বিভিন্ন জীবজন্তু যেমন- বন্য ঘোড়া, ষাঁড়, হরিণ, শিকারের দৃশ্য আঁকত। তাদের উল্লেখযোগ্য ভাস্কর্য হলো নারী মূর্তি। যা এখনও অস্ট্রিয়া ও ফ্রান্সের জাদুঘরে সংরক্ষিত রয়েছে।

উত্তর

চিত্র-২ এ উল্লিখিত নব্যপ্রস্তর যুগের সাংস্কৃতিক অগ্রগতি ছিল খুবই প্রসিদ্ধময়। নব্যপ্রস্তর যুগের মানুষের আবিষ্কারসমূহ মানুষের জীবনযাপন পদ্ধতিতে আমূল পরিবর্তন আনে। এ যুগের মানুষ ধারালো ও মসৃণ হাতিয়ার ব্যবহার শুরু করে। এ যুগেই নারীদের মাধ্যমে কৃষির সূত্রপাত হয়। তারা বীজ বপন, গাছ লাগানো, ফসল কাটা এবং তা প্রক্রিয়াজাত করে কৃষিকাজের সূচনা করে। কৃষি অর্থনীতি অধিবাসীদের স্বনির্ভরতার দিকে নিয়ে যায়। কৃষির বিভিন্ন আবিষ্কারের ফলে এ যুগে মানুষ যাযাবর জীবন ত্যাগ করে স্থায়ী বসতি গড়ে তোলে। খাদ্যের নিশ্চয়তা আসার পর নব্যপ্রস্তর যুগের মানুষ তাদের চিন্তা উদ্ভাবনী কাজের ক্ষেত্রে ব্যবহার করে। কৃষিতে উৎপাদন বৃদ্ধি পেলে কৃষিতে শ্রমের প্রয়োজন কমে যায় এবং গৃহে তৈরি করা যায় এমন কাজের দিকে মনোনিবেশ করে। ফলে শিকারভিত্তিক অর্থনীতির পরিবর্তে উৎপাদনভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে। এসময় ভূমিতে অলিখিতভাবে ব্যক্তি মালিকানা গড়ে ওঠে। ফলে আয় ও পেশার ভিত্তিতে সমাজে স্তরবিন্যাসের ধারা তৈরি হয়। তাছাড়া নব্য প্রস্তর যুগে চাকা আবিষ্কার হয়। ফলে মানুষ সহজে যাতায়াত ও পণ্য পরিবহন করতে পারত। এছাড়া এ যুগেই পারিবারিক জীবনের সূত্রপাত ঘটে। ফলে আগের যুগের অবাধ যৌনাচার কমে আসে এবং মানুষ স্থায়িভাবে বসবাস শুরু করে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, তৎকালীন সমাজের সাংস্কৃতিক অগ্রগতির ক্ষেত্রে নব্যপ্রস্তর যুগের বিভিন্ন আবিষ্কার বৈপ্লবিক ভূমিকা রেখেছিল।
HSCSociology 2nd Paperইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।