শেয়ারFacebookWhatsApp

'শিলাদেবীর ঘাট' সম্পর্কে যা জানো লেখ ।

উত্তর: মহাস্থানগড়ের দুর্গের বাইরে উল্লেখযোগ্য একটি স্থান হচ্ছে শীলাদেবীর ঘাট। রাজা পরশুরামের বড় বোন ছিলেন শীলাদেবী। কথিত আছে শীলাদেবী তান্ত্রিকসিদ্ধা ছিলেন এবং করতোয়া নদীর তীরে বসে তিনি দিব্যলোকে যান এবং সেজন্য ঐ স্থানটি হিন্দুদের নিকট মহাস্থান বলে পরিচিত। আবার এও কথিত আছে, সুলতান মাহি সওয়ারের নেতৃত্বে রাজা পরশুরাম পরাজিত ও নিহত হন এবং শীলাদেবী বন্দী হন। নিজ সম্মান রক্ষার্থে তিনি মুসলমান সুলতান মাহি সাওয়ারকে হত্যা করে করতোয়া নদীতে আত্মবিসর্জন দেন। শীলাদেবী যে স্থান থেকে নদীতে ঝাঁপ দেন সে স্থানটি 'শীলাদেবীর ঘাট' নামে পরিচিত।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

'শিলাদেবীর ঘাট' সম্পর্কে যা জানো লেখ ।

উদ্দীপক

রনি ছুটি পেলেই বিভিন্ন জায়গায় বেড়াতে যায়। বৌদ্ধধর্মের স্বর্ণযুগ বলে খ্যাত এবার সে সেখানে বেড়াতে আসে। এখানে সে বৌদ্ধদের দার্শনিক দিকের নিদর্শন হিসেবে সাক্ষী তিনটি স্তূপ দেখেছে। আসার সময় সে মায়ের জন্য শংকর ধাতুর একটা অলংকার নিয়ে আসে ।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024

উত্তর

দক্ষিণ, মধ্য ও পশ্চিম শ্রীলঙ্কার অধিবাসী একটি বিশাল জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীর মানুষকে দ্রাবিড় বলে ।

উত্তর

মহাস্থানগড়ের দুর্গের বাইরে উল্লেখযোগ্য একটি স্থান হচ্ছে শীলাদেবীর ঘাট। রাজা পরশুরামের বড় বোন ছিলেন শীলাদেবী। কথিত আছে শীলাদেবী তান্ত্রিকসিদ্ধা ছিলেন এবং করতোয়া নদীর তীরে বসে তিনি দিব্যলোকে যান এবং সেজন্য ঐ স্থানটি হিন্দুদের নিকট মহাস্থান বলে পরিচিত। আবার এও কথিত আছে, সুলতান মাহি সওয়ারের নেতৃত্বে রাজা পরশুরাম পরাজিত ও নিহত হন এবং শীলাদেবী বন্দী হন। নিজ সম্মান রক্ষার্থে তিনি মুসলমান সুলতান মাহি সাওয়ারকে হত্যা করে করতোয়া নদীতে আত্মবিসর্জন দেন। শীলাদেবী যে স্থান থেকে নদীতে ঝাঁপ দেন সে স্থানটি 'শীলাদেবীর ঘাট' নামে পরিচিত।

উত্তর

উদ্দীপকের শংকর ধাতু' প্রত্নতত্ত্বের ব্রোঞ্জ যুগকে নির্দেশ করে। খ্রিস্টপূর্ব ৩,৫০০ থেকে ১,১০০ অব্দের মধ্যে ব্রোঞ্জ যুগ মেসোপটেমিয়া, মিসর, ভারত এবং চীনে শুরু হয়। অতঃপর ধীরে ধীরে পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে এ যুগটির আবির্ভাব ঘটে। যেমন— খ্রিস্টপূর্ব ১৯০০ অব্দে ব্রিটেনে ব্রোঞ্জ যুগের সূচনা হয় এবং ১৪০০ খ্রিস্টাব্দ পর্যন্ত তা স্থায়ী হয়। ব্রোঞ্জ একটি ধাতব পদার্থ। এটি তামা ও টিনের সংমিশ্রণে তৈরি হয়। এ কারণে এ ধাতুকে সংকর ধাতুও বলা হয়। নব্যপ্রস্তর যুগের পর মাত্র কয়েকশত বছর তাম্র যুগ কাটে। তারপরেই ব্রোঞ্জ যুগের সূচনা হয়। এ সময় হাতিয়ার নির্মাণে ব্রোঞ্জের ব্যবহার দেখা যায়। এ কারণে শিকার করা মানুষের জন্য সহজ হয়। তবে একথা ঠিক যে, নতুন প্রস্তর যুগের পাথর নির্মিত হাতিয়ার একেবারে লোপ পেয়ে যায়নি তখনও। বরং শিকারের ক্ষেত্রে এবং গৃহস্থলীর কাজে পাথর নির্মিত দ্রব্যের ব্যবহারে বৈচিত্র্য আসে। উদ্দীপকের রনি ছুটি পেলেই বিভিন্ন জায়গায় বেড়াতে যায়। এবার সে বৌদ্ধধর্মের স্বর্ণযুগ বলে খ্যাত স্থানে বেড়াতে যায় এবং আসার সময় মায়ের জন্য শংকর ধাতুর একটি অলংকার নিয়ে আসে। শংকর ধাতু বলতে দুটি ভিন্ন ধাতুর সংমিশ্রণকে বোঝায়। আর ব্রোঞ্জ যুগে তামা ও টিন মিলিয়ে ব্রোঞ্জ নামক শংকর ধাতু তৈরি করা হতো। তাই বলা যায়, উদ্দীপকে শংকর ধাতু প্রত্নতত্ত্বের ব্রোঞ্জ যুগকে নির্দেশ করছে।

উত্তর

রনি পাহাড়পুর বৌদ্ধবিহার নামক প্রত্নতাত্ত্বিক স্থানে বেড়াতে গিয়েছিল । বাংলাদেশের নওগাঁ জেলার বদলগাছী উপজেলার পাহাড়পুর নামক স্থানে পাহাড়পুর বৌদ্ধবিহার অবস্থিত। উক্ত বিহারের মতো এত বড় বৌদ্ধবিহার ভারতবর্ষের আর কোথাও আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি। এখানে আবিষ্কৃত সোমপুর মহাবিহার, সত্যপীর ভিটা, জৈনবিহার প্রভৃতি নিদর্শনের কারণে পাহাড়পুর মহাবিহারকে বৌদ্ধধর্মের স্বর্ণযুগ মনে করা হয়। উদ্দীপকের রনি যেখানে বেড়াতে যায় সেটিও বৌদ্ধর্মের স্বর্ণযুগ বলে খ্যাত। এছাড়া সে সেখানে বৌদ্ধদের দার্শনিক দিকের নিদর্শন দেখেছে। এ থেকে বোঝা যায়, রনি পাহাড়পুরে ঘুরতে গিয়েছিল। পাহাড়পুর বিহারে প্রাপ্ত ঐতিহাসিক নিদর্শনসমূহ বাংলাদেশের সমাজ ও সভ্যতার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উৎস। পাহাড়পুরে উদ্ধারকৃত প্রাচীন সম্পদের মধ্যে প্রস্তর মূর্তি অন্যতম। এখানে বৌদ্ধমূর্তি ছাড়াও হিন্দুদের অনেক দেবীর মূর্তি পাওয়া গিয়েছে। প্রস্তর মূর্তি ছাড়াও পাহাড়পুরে অনেকগুলো পোড়ামাটির ফলক পাওয়া গিয়েছে। কিছু পোড়ামাটির ফলকে - বৌদ্ধ ও ব্রাহ্মণ দেব-দেবীর চিহ্ন দেখা যায়। একদিকে যেমন পদ্মপাণি, মঞ্জুশ্রী ইত্যাদি মহাযানপন্থি বৌদ্ধ দেব-দেবীর মূর্তি পাওয়া গিয়েছে অন্যদিকে শিব, ব্রহ্ম, বিষ্ণু, গণেশ, সূর্য প্রভৃতি ব্রাহ্মণ দেবতার মূর্তিও স্থান পেয়েছে। পাহাড়পুরে অসংখ্য মুদ্রাও আবিষ্কৃত হয়েছে, যার প্রায় অধিকাংশ মুদ্রাই মুসলিম আমলের। এখানে বাগদাদের প্রসিদ্ধ খলিফা হারুন-অর রশীদের একটি রৌপ্যমুদ্রাও পাওয়া গিয়েছে। বাংলার সঙ্গে বাগদাদের যে বাণিজ্যিক সম্পর্ক ছিল এ মুদ্রা তাই প্রমাণ করে। পাহাড়পুরের বেশির ভাগ মুদ্রাই ষোড়শ শতাব্দীর। পরিশেষে বলা যায়, পাহাড়পুর আবিষ্কৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ তৎকালীন মানুষের পুরকৌশল এ স্থাপত্যবিদ্যার উৎকর্ষকে ফুটিয়ে তোলে।
HSCSociology 2nd Paperভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।