শেয়ারFacebookWhatsApp

প্রত্নতত্ত্ব হলো অতীতের ধ্বংসাবশেষ সম্পর্কিত পাঠ। —বুঝিয়ে লেখ ।

উত্তর: ব্রিটিশ প্রত্নতত্ত্ববিধ স্যার ই.বি. টেইলর প্রত্নতত্ত্বের সংজ্ঞায় বলেন, “প্রত্নতত্ত্ব হলো অতীতের ধ্বংসাবশেষ সম্পর্কিত পাঠ।” টেইলের সংজ্ঞার আলোকে বলা যায়, অতীতকালের মানুষের ব্যবহার্য দ্রব্যসামগ্রী, হাতিয়ার, বাসগৃহ ইত্যাদির ধ্বংসাবশেষ পরীক্ষা-নিরীক্ষর মাধ্যম সেই সময়ের ধ্বংসাবশেষ সম্পর্কে ধারণা পাওয়া যায় এজন্য বলা হয়' প্রত্নতত্ত্ব হলো অতীতের ধ্বংসাবশেষ সম্পর্কিত পাঠ।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

প্রত্নতত্ত্ব হলো অতীতের ধ্বংসাবশেষ সম্পর্কিত পাঠ। —বুঝিয়ে লেখ ।

উদ্দীপক

তপু তার বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থানে যায়, যেখানে তারা শিলাদেবীর ঘাট, বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা ইত্যাদি দেখে ভীষণ মুগ্ধ হয়। গতবছর তপুর বন্ধু কাজল যে স্থানটিতে গিয়েছিল, সেখানে ছিল সোমপুর বিহার, গন্ধেশ্বরীর মন্দির, সত্যপীর ভিটা ইত্যাদি। সেটিও বাংলাদেশের একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান ছিল ।

ঢাকা কলেজ · 2024

উত্তর

ময়নামতি বাংলাদেশের কুমিল্লা জেলায় অবস্থিত?

উত্তর

ব্রিটিশ প্রত্নতত্ত্ববিধ স্যার ই.বি. টেইলর প্রত্নতত্ত্বের সংজ্ঞায় বলেন, “প্রত্নতত্ত্ব হলো অতীতের ধ্বংসাবশেষ সম্পর্কিত পাঠ।” টেইলের সংজ্ঞার আলোকে বলা যায়, অতীতকালের মানুষের ব্যবহার্য দ্রব্যসামগ্রী, হাতিয়ার, বাসগৃহ ইত্যাদির ধ্বংসাবশেষ পরীক্ষা-নিরীক্ষর মাধ্যম সেই সময়ের ধ্বংসাবশেষ সম্পর্কে ধারণা পাওয়া যায় এজন্য বলা হয়' প্রত্নতত্ত্ব হলো অতীতের ধ্বংসাবশেষ সম্পর্কিত পাঠ।

উত্তর

উদ্দীপকে তপুর শিক্ষা সফরে ঘুরতে যাওয়া বাংলাদেশের ঐতিহাসিক স্থানটি হচ্ছে মহাস্থানগড় । বগুড়া শহর থেকে প্রায় দশ কিলোমিটার উত্তরে অবস্থিত এক জনপদের নাম মহাস্থানগড়। এখানেই অবস্থিত ছিল বাংলাদেশের প্রাচীনতম নগর পুণ্ড্র। এজন্য মহাস্থানগড়কে পুণ্ড্রনগর নামে অভিহিত করা হয়। মহাস্থানগড়ের দৈর্ঘ্য ১৫২৪ মিটার, প্রস্থ ১৩৭১ মিটার এবং চারপাশের সমতল ভূমি থেকে এর উচ্চতা ৫ মিটার। খ্রিষ্টপূর্ব ৩০০ অব্দ থেকে ১৫০০ খ্রিষ্টাব্দের মধ্যে এ নগরী এক সমৃদ্ধ জনপদরূপে গড়ে ওঠে। মহাস্থানগড় খনন করে বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা, খোদাই পাথর ভিটা, শীলা দেবীর ঘাট, লক্ষীন্দরের মেধ ইত্যাদি প্রত্ননিদর্শন পাওয়া যায় ৷ উদ্দীপকে তপু শিক্ষাসফরে ঘুরতে গেলে দেখতে পায় শীলাদেবীর ঘাট, বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা। উক্ত প্রত্ননিদর্শনগুলো বাংলাদেশের অন্যতম প্রত্নস্থান মহাস্থানগড়কে ইঙ্গিত করছে ।

উত্তর

উদ্দীপকে কাজল যে স্থানটিতে শিক্ষাসফরে গিয়েছিল এটি হচ্ছে পাহাড়পুর । প্রাচীনকাল থেকে মধ্যযুগ পর্যন্ত বাংলাদেশের সমাজকাঠামোর প্রকৃতি নির্ধারণে পাহাড়পুরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সহায়ক ভূমিকা রাখে। এখানকার মন্দির, পাথর নির্মিত বিভিন্ন দেব-দেবীর মূর্তি প্রমাণ করে যে, প্রাচীনকালে (মৌর্য, গুপ্ত, পাল ও সেন আমল) এ অঞ্চলে বৌদ্ধ ও হিন্দু ধর্মের বেশ প্রভাব ছিল। সে সময়ের রাজারা কারুকার্য খচিত বিশাল আয়তনের ধর্ম মন্দির স্থাপনে বেশ আগ্রহ দেখিয়েছিলেন । এতে * বোঝা যায়, রাষ্ট্রীয় কাজে ধর্ম বিশেষ গুরুত্বের দাবিদার ছিল। পাহাড়পুরের ধ্বংসাবশেষ আরও প্রমাণ করে যে, ধর্মীয় কাজে ধনী ব্যক্তি কিংবা নৃপতিদের দানের হাত ছিল দরাজ। পাহাড়পুরে আবিষ্কৃত প্রাচীন মুদ্রা থেকে অনুমান করা অযৌক্তিক নয় যে, তখন সমাজে মুদ্রা অর্থনীতির বিকাশ ঘটেছিল। আর মুদ্রা অর্থনীতির বিকাশ সমাজে সামাজিক অসমতা বা স্তরবিন্যাসের অস্তিত্বকে প্রমাণ করে। এ সভ্যতার তাম্রলিপি ও শিলালিপিতে উৎকীর্ণ ভূমি ক্রয়-বিক্রয়, ভূমিদান ইত্যাদির দলিল থেকে মনে করা যেতে পারে যে, ভূসম্পত্তিতে ব্যক্তিগত মালিকানা ছিল । উদ্দীপকে কাজলের শিক্ষাসফরের স্থানটি হচ্ছে পাহাড়পুর। বাংলাদেশের সামাজিক ইতিহাস জানার ক্ষেত্রে পাহাড়পুরের প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহের সামাজিক ও ঐতিহাস গুরুত্ব অপরিসীম।
HSCSociology 2nd Paperঢাকা কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।