ব্রোঞ্জ যুগের ব্যাখ্যা দাও ।
উত্তর: ব্রোঞ্জ যুগে ব্রোঞ্জের তৈরি বিভিন্ন যন্ত্রপাতি, হাতিয়ার ও প্রযুক্তি পৃথিবীর বিভিন্ন স্থানে উন্নত সভ্যতা গড়ে তুলেছিল। এর মধ্যে মিসরীয়, সুমেরীয়, ব্যাবিলনীয়, এসেরীয়, ক্যালিডীয়, হিট্টাইট, সিন্ধু, লিডীয়, পারস্য, ক্রিট, মালয়, আজটেক ও ইনকা সভ্যতা উল্লেখযোগ্য। ব্রোঞ্জ যুগে ব্যবসায় বাণিজ্য আন্তর্জাতিক রূপলাভ করে এবং মুদ্রা অর্থনীতির বিকাশ ঘটে। ষাঁড়চালিত গাড়ি আবিষ্কৃত হওয়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়। উৎপাদন ব্যবস্থার উন্নতি হওয়ায় মানুষ স্থায়িভাবে বসবাসের চিন্তাভাবনা করে। এর ফলে গড়ে ওঠে স্থায়ী মানব সমাজ। ব্রোঞ্জ যুগের অন্যতম একটি বিশেষত্ব হচ্ছে লেখা আবিষ্কার। কেননা এর ফলে শিক্ষা ও জ্ঞানের প্রসার ঘটে। এগুলো সমাজ ও সভ্যতার বিকাশকে ত্বরান্বিত করে ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
ব্রোঞ্জ যুগের ব্যাখ্যা দাও ।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর