শেয়ারFacebookWhatsApp

প্রত্নতত্ত্ব কী?

উত্তর: প্রত্নতত্ত্ব হচ্ছে নৃবিজ্ঞানের একটি শাখা যা এমন সংস্কৃতির ইতিহাস রচনা করে যার অস্তিত্ব আর নেই।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

প্রত্নতত্ত্ব কী?

ঢাকা কলেজ · 2024

উত্তর

প্রত্নতত্ত্ব হচ্ছে নৃবিজ্ঞানের একটি শাখা যা এমন সংস্কৃতির ইতিহাস রচনা করে যার অস্তিত্ব আর নেই।

উত্তর

লৌহের ব্যবহারের মাধ্যমে আধুনিক সভ্যতা গড়ে ওঠার কারণে লৌহকে আধুনিক সভ্যতার ভিত্তি বলা হয় । খ্রিষ্টপূর্ব ১৫০০ অব্দে মধ্যপ্রাচ্যে লৌহের ব্যবহার শুরু হয়। এশিয়া মাইনরে বসবাসকারী হিট্টাইটদের মধ্যে সর্বপ্রথম লৌহের ব্যবহার শুরু হয়। লৌহের ব্যবহার শুরু করা ছিল মানবসভ্যতার বিকাশে এক যুগান্তকারী পদক্ষেপ । কৃষিকাজের উদ্ভব যেমন মানুষের জীবনধারাকে পাল্টে দিয়েছিল, তেমনি লৌহের ব্যবহার মানুষের জীবনধারায় বিরাট পরিবর্তন এনেছে। বিশেষ করে লৌহ আবিষ্কারের ফলে উৎপাদন ব্যবস্থায় যন্ত্রচালিত শক্তির ব্যবহার সম্ভব এবং শিল্পবিপ্লব ত্বরান্বিত হয়েছে। এসব কারণেই লৌহকে আধুনিক সভ্যতার ভিত্তি বলা হয় ।

উত্তর

উদ্দীপকে ছক 'ক' তে মানব ইতিহাসের প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে । উদ্দীপকে ছক 'ক' তে যেসব বিষয়গুলো বলা হয়েছে সেগুলো হল: আগুনের আবিষ্কার, গুহায় বসবাস এবং পশু শিকার ও ফলমূল সংগ্রহ । এসব বিষয়গুলো প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্যকে তুলে ধরা হয়েছে। সভ্যতার সূচনা হয়েছিল প্রাচীন প্রস্তর যুগে। এ যুগের মানুষ আগুনের ব্যবহার, পোশাক পরিধান এবং বেশকিছু শিল্পকর্মের শিক্ষা দিয়েছে। প্রাচীন প্রস্তর যুগের মানুষের প্রধান লক্ষ্য ছিল খাদ্য সংগ্রহ করা। খাদ্য সংগ্রহের কৌশল আয়ত্ত করতে গিয়েই তারা নানা প্রকারের হাতিয়ার উদ্ভাবনে সক্ষম হয়েছিল । প্রাচীন প্রস্তর যুগে মানুষের প্রধান আবিষ্কার আগুন । তারা পাথরে পাথর ঘষে আগুন জ্বালাতে শেখে। এ আবিষ্কার মানব সমাজ ও সভ্যতা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে। প্রাচীন প্রস্তর যুগের মানুষেরা যে ধরনের চিত্র অঙ্কন করে তার বৈশিষ্ট্য হচ্ছে শিকারের সাথে জাদুবিদ্যার তুলনা । তাদের শিকার বিষয়ক কর্মকাণ্ড, পূজা-পার্বণ, রীতিনীতি ইত্যাদি সম্পর্কে যেসব চিত্র পাওয়া যায় তার মধ্যে তাদের যৌন জীবনের নানারকম কার্যকলাপের প্রাধান্যও লক্ষ করা যায়। প্রাচীন প্রস্তর যুগের প্রথম দিকে মানুষ কোনো পোশাক ব্যবহার করত না। পরবর্তী সময়ে বৈরী আবহাওয়া থেকে নিজেদের রক্ষার জন্য গাছের পাতা, ছাল-বাকল, পশুর চামড়া ইত্যাদি দিয়ে শরীর ঢাকতে শেখে।

উত্তর

উদ্দীপকের ছক 'খ' দ্বারা নব্যপ্রস্তর যুগকে বোঝানো হয়েছে। মানব ইতিহাসের অগ্রযাত্রায় নব্য প্রস্তর যুগের গুরুত্ব অপরিসীম। নব্যপ্রস্তর যুগের নানা আবিষ্কার সমাজ ও সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছিল। নব্যপ্রস্তর যুগের প্রধান আবিষ্কার ছিল চাকা আবিষ্কার, ঘরবাড়ি নির্মাণ এবং কৃষি পদ্ধতি সূচনা। উদ্দীপকের ছক 'খ' তেও এসব বিষয়ের উল্লেখ করা হয়েছে। যা নব্যপ্রস্তর যুগকেই নির্দেশ করে । নব্যপ্রস্তর যুগের অধিবাসীরাই প্রথম বীজ বপন, গাছ লাগানো, ফসল কাটা এবং তা প্রক্রিয়াজাতকরণ করে কৃষিকাজের সূচনা করে। এই কৃষি অর্থনীতি নব্যপ্রস্তর যুগের অধিবাসীদের স্বনির্ভরতার দিক থেকে অগ্রসর হতে সাহায্য করে। খাদ্যের নিশ্চয়তা আসার পরে তারা তাদের চিন্তা উদ্ভাবনী কাজে ব্যবহার করে। কৃষির পাশাপাশি তারা অকৃষিজ পেশায়ও নিয়োজিত হতে থাকে। যার ফলে একসময় নগর সভ্যতার বিকাশ ঘটতে থাকে। নব্যপ্রস্তর যুগে মানুষ গুহাবাস ছেড়ে গাছের ডালপালা, বাকল, লতাপাতা ইত্যাদি দিয়ে কুঁড়েঘর তৈরি করতে সক্ষম হয়। পরবর্তীতে তারা কাঠের দেয়াল দিয়ে বাড়ি নির্মাণ করত। এছাড়া নব্যপ্রস্তর যুগের উল্লেখযোগ্য একটি আবিষ্কার হলো চাকা। চাকাওয়ালো বিভিন্ন গাড়ির সাহায্যে তারা বিভিন্ন জায়গায় যাতায়াত করার পাশাপাশি পণ্য পরিবহণ করত। যা একটি নতুন যুগের সূচনা করে। সুতরাং উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, মানব ইতিহাসের অগ্রযাত্রায় নব্যপ্রস্তর যুগের গুরুত্ব অনস্বীকার্য।
HSCSociology 2nd Paperঢাকা কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

প্রত্নতত্ত্ব কী? | Prosthuti