উদ্দীপকে উল্লিখিত বিশেষ উদ্ভাবনটি কৃষিকে নির্দেশ করছে, যা মানবসভ্যতার বিকাশে বিশেষ ভূমিকা রেখেছে।
মানুষের জীবনের উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ একটি বিপ্লব হচ্ছে কৃষির সূত্রপাত। প্রাচীন প্রস্তর ও মধ্য প্রস্তর যুগের খাদ্য সংগ্রহকারী মানুষ নব্যপ্রস্তর যুগে খাদ্য উৎপাদনকারী মানুষে পরিণত হয়। উদ্দীপকের শিক্ষক হাসিব সাহেব এমন একটি পর্যায়ের কথা বলেন, যে পর্যায়ে মানুষ খাদ্য সংগ্রহের যাযাবর জীবন ত্যাগ করে উৎপাদনমুখী স্থায়ী জীবন শুরু করে। তিনি একটি বিশেষ উদ্ভাবনের কথা বলেন যা কৃষির সূত্রপাতকেই নির্দেশ করে। এ পর্যায়ে কৃষি উৎপাদনের পাশাপাশি মানুষ জীবজন্তুকেও পোষ মানিয়েছিল ।
কৃষির উৎপাদন কখন, কোথায় প্রথম শুরু হয়েছিল তা সঠিকভাবে জানা যায়নি। বিশেষজ্ঞদের মতে, গম ও বার্লি হচ্ছে প্রাচীনতম কৃষিজাত ফসল। কৃষি উৎপাদনের মধ্য দিয়ে মানুষ স্থায়ী হতে শুরু করে । কালক্রমে মানুষ সমাজ-সভ্যতা গড়ে তুলতে থাকে । মূলত কৃষি ব্যবস্থার হাত ধরেই মানবসভ্যতার অগ্রযাত্রা শুরু হয়। কৃষির উদ্ভবের ফলে পরিবার প্রাধান্য পেতে থাকে। এমনকি রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটিরও উদ্ভব হয়েছিল এ যুগেই। সর্বোপরি, কৃষির উদ্ভাবন ছাড়া মানব সমাজ স্থির হতে পারত না ।
তাই বলা যায়, কৃষির উদ্ভাবনের মধ্য দিয়েই মানবসভ্যতার বিকাশ ঘটেছে এবং প্রশ্নের মন্তব্যটি যথার্থ ।