সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা বর্ণনা করো ।
উত্তর: সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা ছিল সুষম ও সুসংগঠিত পরিকল্পনার প্রতিরূপ ৷ সিন্ধু সভ্যতায় নগরের রাস্তাগুলো ছিল বেশ প্রশস্ত অর্থাৎ ৩ থেকে ১০ মিটার পর্যন্ত বিস্তৃত, যা বেশ দূরের ব্যবধানে পরস্পরকে ছেদ করে আয়তকাররূপ নিয়েছে । এছাড়া ছোট ছোট গলি রাস্তা ছিল। রাস্তায় নিয়মিত দূরত্বে ল্যাম্পপোস্টের ব্যবস্থাও চালু ছিল। নগরের ভবনগুলো ছিল পোড়ানো ইটের তৈরি। সিন্ধু সভ্যতায় স্বাস্থ্যকর নাগরিক পরিবেশ সৃষ্টি করতে প্রয়োজনীয় গোসলখানা, পয়ঃপ্রণালি, পৌরসভা, সুশৃঙ্খল প্রশাসন, উন্নত সাংস্কৃতিক প্রতিষ্ঠান, শক্তিশালী কেন্দ্রীয় সরকার, খাজনা আদায় প্ৰথা তথা নগর জীবনের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বিদ্যমান ছিল ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা বর্ণনা করো ।
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর