শেয়ারFacebookWhatsApp

সভ্যতা কী ?

উত্তর: সভ্যতা বলতে বোঝায় মানুষের চেষ্টার ফলে অর্জিত এমন এক সার্বিক সাফল্য, যা সংস্কৃতির একটি উন্নততর পর্যায়কে সমর্থন করে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

সভ্যতা কী ?

উদ্দীপক

প্রস্তর যুগ – তাম্র যুগ – ব্রোঞ্জ যুগ – ?

বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2024

উত্তর

সভ্যতা বলতে বোঝায় মানুষের চেষ্টার ফলে অর্জিত এমন এক সার্বিক সাফল্য, যা সংস্কৃতির একটি উন্নততর পর্যায়কে সমর্থন করে।

উত্তর

নগরায়ণ বলতে গ্রামীণ অবস্থা থেকে নগর বা শহরে রূপান্তরিত হওয়াকে বোঝায় ৷ নগরায়ণ হচ্ছে এমন এক ধরনের প্রক্রিয়া, যার মাধ্যমে মানুষ গ্রাম থেকে নগর ও নগর থেকে বৃহৎ নগরে বসতি স্থাপন করে। অনেকের মতে, কোনো এলাকার জনসংখ্যা নির্দিষ্ট পরিমাণ অতিক্রম করলে সেটাকে নগর বলে । অন্যভাবে বলা যায়, নগরায়ণ হচ্ছে শিল্পকেন্দ্রিক সমাজের অবশ্যম্ভাবী পরিণতি। এ অর্থে নগরায়ণ বলতে জনসংখ্যাধিক্য, উন্নত রাস্তাঘাট, শিল্প- কারখানার সম্প্রসারণ ইত্যাদিকেও বোঝায়।

উত্তর

উদ্দীপকের '?' চিহ্নিত স্থান লৌহ যুগকে নির্দেশ করে। প্রস্তর যুগ, তাম্র যুগ ও ব্রোঞ্জ যুগ পার হয়ে খ্রিষ্টপূর্ব ১৫০০ অব্দে মধ্যপ্রাচ্যে এবং খ্রিষ্টপূর্ব ৫০০ অব্দে ব্রিটেনে লৌহ যুগের সূচনা হয়। লৌহ যুগ। মানবসভ্যতার ক্রমবিকাশের সর্বোচ্চ স্তর। লোহার ব্যবহার মানব সভ্যতার বিকাশে এক যুগান্তকারী পদক্ষেপ। লৌহ নির্মিত যন্ত্রপাতি ব্যবহারের ফলে ফসল উৎপাদন পূর্বের তুলনায় বহুগুণে বৃদ্ধি পায়। লৌহভিত্তিক শিল্প কারখানা গড়ে উঠার মানুষের কর্মসংস্থানের নতুন নতুন ক্ষেত্র সৃষ্টি হয়। উৎপাদন ক্ষেত্র থেকে শুরু করে প্রাত্যহিক জীবনের সকল ক্ষেত্রে লৌহের ব্যাপক ব্যবহার পরিলক্ষিত হয়। ঘরবাড়ি নির্মাণ, আসবাবপত্র, রাস্তাঘাট, হালকা ও ভারি যন্ত্রপাতি প্রভৃতি নির্মাণে লৌহের ব্যবহার নগরায়ণ ও শিল্পায়নকে ত্বরান্বিত করে । উদ্দীপকে প্রস্তর, তাম্র ও ব্রোঞ্জ যুগের উল্লেখ করা হয়েছে। পূর্বোক্ত আলোচনায় সুস্পষ্ট, এ যুগগুলোর পর লৌহ যুগের সূচনা হয়েছিল। অর্থাৎ '?' চিহ্নিত স্থান দ্বারা লৌহ যুগকে নির্দেশ করা হয়েছে ।

উত্তর

উদ্দীপকের '?' চিহ্নিত স্থান দ্বারা লৌহ যুগকে নির্দেশ করা হয়েছে। এ যুগটি আধুনিক যুগের ভিত্তি স্থাপন করেছে। ধাতু হিসেবে লৌহের ব্যবহার মানবসভ্যতার উৎকর্ষের এখনও পর্যন্ত সর্বোচ্চ পর্যায়। কৃষিকাজের উদ্ভব যেমন মানুষের জীবনধারাকে পাল্টে দিয়েছিল, তেমনি লৌহের ব্যবহার মানুষের জীবনধারায় বিরাট পরিবর্তন এনেছে। বিশেষ করে লৌহ আবিষ্কারের ফলে উৎপাদন ব্যবস্থায় যন্ত্রচালিত শক্তির ব্যবহার সম্ভব এবং শিল্পবিপ্লব ত্বরান্বিত হয়েছে। লোহার ব্যবহার মানবসভ্যতার বিকাশে এক যুগান্তকারী পদক্ষেপ। লৌহ নির্মিত যন্ত্রপাতি ব্যবহারের ফলে ফসল উৎপাদন আগের তুলনায় বহুগুণে বৃদ্ধি পায় ৷ লৌহভিত্তিক শিল্পকারখানা গড়ে ওঠায় মানুষের কর্মসংস্থানের নতুন নতুন ক্ষেত্র সৃষ্টি হয়। ঘরবাড়ি, আসবাবপত্র, রাস্তাঘাট, হালকা ও ভারী যন্ত্রপাতি প্রভৃতি নির্মাণে লৌহের ব্যবহার নগরায়ণ ও শিল্পায়নকে ত্বরান্বিত করে। এ যুগে ঢাকা যুক্ত শট আবিষ্কৃত হয়। এ আবিষ্কারের ফলে যাতায়াত, পণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পায়। সর্বোপরি লৌহের আবিষ্কার ও ব্যবহার বর্তমান আধুনিক সভ্যতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৷ এজন্যই বলা হয়ে থাকে, আধুনিক মানব সভ্যতার ভিত্তি লৌহযুগের গর্ভেই অঙ্কুরিত হয়েছিল । উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, লোহার নানাবিধ ব্যবহার এবং এর প্রভাব বিবেচনা করে একে আধুনিক যুগের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়।
HSCSociology 2nd Paperবিএএফ শাহীন কলেজ, ঢাকা 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।