চাকার আবিষ্কার সভ্যতা বিকাশের ভিত্তি— ব্যাখ্যা করো ।
উত্তর: মানব সভ্যতার বিকাশে চাকার উদ্ভাবন এক মাইলফলক । চাকা আবিষ্কারের ফলে যাতায়াত, পণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পায় ও শ্রম বিভাগ প্রসারিত হয়। শুধু যানবাহনের ক্ষেত্রে নয়, চাকা শিল্পকর্মেও নতুন ধারা প্রবর্তন করেছিল। বিশেষ করে চাকা ব্যবহারের ফলে মৃৎশিল্পে যুগান্তকারী পরিবর্তন আসে। চাকা আবিষ্কারের ফলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যাতায়াত করা সহজ হয়। ফলে বিভিন্ন জাতির মধ্যে ভাবের আদান- প্রদান, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পায়। এসব কারণে চাকার আবিষ্কারকে সভ্যতা বিকাশের অন্যতম ভিত্তি হিসেবে গণ্য করা হয় ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
চাকার আবিষ্কার সভ্যতা বিকাশের ভিত্তি— ব্যাখ্যা করো ।
উত্তর