উদ্দীপকে 'পাহাড়পুর' নামক প্রত্নতাত্ত্বিক স্থানের কথা বলা হয়েছে।
পাহাড়পুর বিহার বাংলাদেশে বৌদ্ধ ও হিন্দু সংস্কৃতির এক আকর্ষণীয় নিদর্শন । অষ্টম শতাব্দীতে বরেন্দ্রভূমির সোমপুর নামক স্থানে পালবংশের দ্বিতীয় শাসক রাজা ধর্মপাল এই মহাবিহার প্রতিষ্ঠা করেন। এটি বর্তমান বাংলাদেশের উত্তর-পশ্চিমে অবস্থিত নওগাঁ জেলার বদলগাছী সদর উপজেলার অন্তর্গত পাহাড়পুর নামক স্থানে অবস্থিত। এই বিহারটির উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন হলো— সোমপুর বিহার, স্নানঘাট, গন্ধেশ্বরীর মন্দির, সত্যপীর ভিটা ও জৈন বিহার ।
উদ্দীপকের ছকে সোমপুর বিহার, গন্ধেশ্বরীর মন্দির, স্নানঘাট ও সত্যপীর ভিটা উল্লেখ করা হয়েছে। পূর্বোক্ত আলোচনায় এটি স্পষ্ট যে, এগুলো পাহাড়পুরে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন। তাই বলা যায়, উদ্দীপকে পাহাড়পুর প্রত্নস্থানের প্রতি ইঙ্গিত করা হয়েছে ।