শেয়ারFacebookWhatsApp

কৃষির উৎপত্তি হয়েছিল কোন যুগে?

উত্তর: কৃষির উৎপত্তি হয়েছিল নব্যপ্রস্তর যুগে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

কৃষির উৎপত্তি হয়েছিল কোন যুগে?

উদ্দীপক

ছক - ১ ছক - ২ ভোঁতা ও অমসৃণ হাতিয়ার ধারালো ও মসৃণ হাতিয়ার খাদ্যের জন্য প্রকৃতির উপর নির্ভরশীল কৃষি উৎপাদনের সূচনা যাযাবর জীবন স্থায়ী বসতি

Dhaka · 2023

উত্তর

কৃষির উৎপত্তি হয়েছিল নব্যপ্রস্তর যুগে।

উত্তর

শালবন বিহার হচ্ছে কুমিল্লার ময়নামতিতে আবিষ্কৃত একটি প্রত্নতত্ত্বিক ধ্বংসাবশেষ। সাত শতকের শেষ বা আট শতকের শুরুতে দেব বংশীয় রাজা শ্রী ভবদেব শালবন বিহার নির্মাণ করেন। এই বিহারের প্রতিটি দিকের দেয়াল প্রায় ১৬৮ মিটার করে লম্বা ১৬ ফুট চওড়া ও ৪ থেকে ৬ ফুট উঁচু। বিহারে চারপাশে ১২ x ১২ ফুট বর্গাকারের সর্বমোট ১১৫ টি কক্ষ আছে, যাতে শিক্ষার্থ, ভিক্ষু ও শ্রমণেরা বাস করতেন। শালবন বিহারের ধ্বংসস্তূপ থেকে তাম্রফলক, স্বর্ণমুদ্রা, বুদ্ধমূর্তি, কাদামাটির থালা-বাসন ইত্যাদি পাওয়া গেছে।

উত্তর

ছক-১ এ প্রাচীন প্রস্তর যুগকে নির্দেশ করা হয়েছে। নিম্নে প্রাচীন প্রস্তর যুগের সমাজ জীবন বর্ণনা করা হলো : উদ্দীপকে এমন একটি যুগে কথা বলা হয়েছে, যে যুগের মানুষ ভোঁতা ও অমসৃণ হাতিয়ার ব্যবহার করত। তারা খাদ্যের জন্য প্রকৃতির উপর নির্ভরশীল ছিল। অর্থাৎ বন্য পশু শিকার, মাছ এবং ফলমূল সংগ্রহ করে তারা জীবনধারণ করতো। এছাড়াও তারা যাযাবর জীবন যাপন করতো। এই বৈশিষ্ট্যগুলো প্রাচীন প্রস্তর যুগকে ইঙ্গিত করে। প্রাচীন প্রস্তর যুগে মানুষ পাথরে তৈরি হাতিয়ারকে ভিত্তি করে জীবন নির্বাহ করত। এই যুগে মানুষ খাদ্য সংগ্রহ অর্থনীতি নির্ভর ছিল। অর্থাৎ তারা ফলমূল সংগ্রহ, বন্য পশু শিকার ও মাছ ধরে জীবন যাপন করত। এ সময় তারা পাথরের তৈরি এবং অপেক্ষাকৃত ভোঁতা বিভিন্ন হাতিয়ার ব্যবহার করত। যেমন দা, হাত কুড়াল ইত্যাদি। খাদ্যের নিশ্চয়তা না থাকায় প্রাচীন প্রস্তর যুগের মানুষ জীবনধারণের প্রয়োজনে যাযাবর জীবন কাটাতো। মূলত খাদ্য সংগ্রহের জন্য তাদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হতো বলে তারা স্থায়ী বসবাসের চিন্তা করেনি। তবে খাদ্য সংগ্রহ ও আত্মরক্ষার প্রয়োজনে তারা সাময়িকভাবে সংঘবদ্ধ জীবন গড়ে তুলত। প্রাচীন যুগের মানুষের জীবন ছিল সীমিত গণ্ডিতে আবদ্ধ এবং প্রকৃতি নির্ভর। এই যুগের মানুষের ভাষা ছিল অক্ষরহীন। প্রথম দিকে প্রাচীন প্রস্তর যুগের মানুষ কোন পোশাক ব্যবহার না করলেও পরবর্তীতে গাছের পাতা, ছাল-বাকল, পশুর চামড়া ইত্যাদি দিয়ে তারা নিজেদের শরীর ঢেকে জীবন যাপন করতো। তবে তারা তারা বৈরী আবহাওয়ায় নিজেদের রক্ষা করতেই শরীর ঢাকার প্রয়োজন অনুভব করে ।

উত্তর

ছক-২ এ নব্য প্রস্তর যুগকে নির্দেশ করা হয়েছে। নব্য প্রস্তর যুগের আবিষ্কারসমূহ সমাজ পরিবর্তনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিম্নে তা মূল্যায়ন করা হলো : মধ্যপ্রাচ্ছে খ্রিস্টপূর্ব ৭০০০ অব্দে এবং বৃটেনে ২৫০০ খ্রিস্টপূর্বে নব্য প্রস্তর যুগের সূচনা ঘটে। এ যুগের প্রধান আবিষ্কার হলো কৃষিকাজ ও পশুপালন। অর্থাৎ এই নব্য প্রস্তর যুগেই মানুষ প্রথম খাদ্য ও সংগ্রহ নির্ভর অর্থনীতি থেকে পরিবর্তিত হয়ে উৎপাদন নির্ভর অর্থনীতির সূচনা করে। এর ফলে সর্বপ্রথম মানুষের খাদ্যের নিশ্চয়তা আসে। এছাড়াও তারা চাকা ও কৃষি যন্ত্রপাতির আবিষ্কার, ভাষা, শিল্পকলার চর্চা ইত্যাদি ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছিল। সেই সাথে বাসস্থানে নিশ্চয়তা, খাদ্যের সঠিক জোগান, প্রাকৃতিক পরিবেশের অনুকূল অবস্থা নব্য প্রস্তর যুগের মানুষকে সভ্য জীবন গঠনে সুযোগ করে দিয়েছিল। নব্য প্রস্তর যুগেই মানুষ যাযাবর জীবন ত্যাগ করে স্থায়ী বসবাস জীবন শুরু করে এবং সমাজে পারিবারিক কাঠামো গঠন করে। বয়ন শিল্পের সাহায্যে এ যুগের মানুষ পোশাক-পরিচ্ছদ ব্যবহার করে সুসভ্য হতে সক্ষম হয়েছিল। এছাড়াও চাকা আবিষ্কারের মধ্য দিয়ে যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসে। এই যুগে মানুষ আগুন জালানো, আগুন দিয়ে খাবার সিদ্ধ করা, আগুন জেলে বন্য পশুকে ভয় দেখানো অস্ত্র তৈরিতে আগুনের ব্যবহারসহ ইত্যাদি ক্ষেত্রে সক্ষমতা অর্জন করে। যেহেতু নব্য প্রস্তর যুগে মানব সভ্যতার ইতিহাস পরিবর্তনের একটি বৈপ্লবিক যুগ, তাই বলা যায়, নব্য প্রস্তর যুগের আবিষ্কারসমূহ সমাজ পরিবর্তনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
HSCSociology 2nd PaperDhaka 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।