শেয়ারFacebookWhatsApp

ময়নামতি কোথায় অবস্থিত ?

উত্তর: ময়নামতি কুমিল্লা জেলায় অবস্থিত।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

ময়নামতি কোথায় অবস্থিত ?

উদ্দীপক

নিচের ছকটি লক্ষ করো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও:

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

উত্তর

ময়নামতি কুমিল্লা জেলায় অবস্থিত।

উত্তর

শীলাদেবীর ঘাট হলো মহাস্থানগড়ে আবিষ্কৃত একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। শীলাদেবীর ঘাট মহাস্থানগড় থেকে ১৮২ মিটার পূর্বে বৈরাগীভিটার বিপরীত দিকে অবস্থিত। ইতিহাস থেকে জানা যায়, মহাস্থানগড়ের হিন্দু নৃপতি পরশুরামের কন্যা ছিলেন (মতান্তরে বোন) পরমা সুন্দরী শীলাদেবী। যখন মুসলমানরা সুলতান বলখী মাহী সওয়ারের নেতৃত্বে রাজা পরশুরামকে পরাজিত ও নিহত করে দুর্গ দখল করে তখন শীলাদেবী মুসলমানদের হাতে বন্দী হন । শীলাদেবী আত্মরক্ষার্থে বিজয়ী শাসককে ছুরিকাঘাতে হত্যা করে করতোয়া নদীতে ঝাপ দিয়ে আত্মবিসর্জন দেন। যে স্থানে তিনি নদীতে ঝাপ দিয়ে আত্মহত্যা করেন তা শীলাদেবীর ঘাট' নামে পরিচিত।

উত্তর

উদ্দীপকে ছকে '?' চিহ্নিত স্থান স্থানটি হচ্ছে মহাস্থানগড় । বগুড়া শহর থেকে প্রায় দশ কিলোমিটার উত্তরে অবস্থিত এক জনপদের নাম মহাস্থানগড়। এখানেই অবস্থিত ছিল বাংলাদেশের প্রাচীনতম নগর পুণ্ড্র। এজন্য মহাস্থানগড়কে পুণ্ড্রনগর নামে অভিহিত করা হয়। মহাস্থানগড়ের দৈর্ঘ্য ১৫২৪ মিটার, প্রস্থ ১৩৭১ মিটার এবং চারপাশের সমতল ভূমি থেকে এর উচ্চতা ৫ মিটার। খ্রিষ্টপূর্ব ৩০০ অব্দ থেকে ১৫০০ খ্রিষ্টাব্দের মধ্যে এ নগরী এক সমৃদ্ধ জনপদরূপে গড়ে ওঠে। মহাস্থানগড় খনন করে বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা, খোদাই পাথর ভিটা, শীলা দেবীর ঘাট, লক্ষীন্দরের মেধ ইত্যাদি প্রত্ননিদর্শন পাওয়া যায় । উদ্দীপকে বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা, গোবিন্দ ঘাট প্রত্ননিদর্শনগুলো বাংলাদেশের অন্যতম প্রত্নস্থান মহাস্থানগড়কে ইঙ্গিত করছে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত ধ্বংসাবশেষগুলো বাংলাদেশের সমাজ ও সভ্যতার ইতিহাসের গুরুত্বপূর্ণ উৎস। মহাস্থানগড়ে আবিষ্কৃত সব নিদর্শনের সামাজিক ও ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। এগুলো থেকে প্রাচীন বাংলা এবং তৎপরবর্তী সময়ের সব সমাজ ও ধর্মীয় সম্প্রদায়ের আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক তথা সামগ্রিক জীবনধারা সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাওয়া যায়। এখানকার স্থাপত্য শিল্প ও প্রাচীরের গায়ে জ্যামিতিক নকশা, সিঁড়ি, পিরামিড, পদ্মের পাঁপড়ি প্রভৃতি প্রাক-মোগল যুগের মুসলিম স্থাপত্য শিল্পের ইঙ্গিত দেয়। তাছাড়া প্রাক-মোগল আমলের একটি মসজিদের ধ্বংসাবশেষ, আরব পর্যটক মাহীসওয়ারের মাজার এবং মসজিদও আছে। মহাস্থানগড়ে প্রাপ্ত বাংলার সর্বপ্রাচীন শিলালিপি প্রাকৃত ভাষায় লিখিত। এটাই বাংলায় পাওয়া মৌর্যযুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন । মহাস্থানগড়ের ধ্বংসাবশেষ থেকে পাওয়া বিভিন্ন সাংস্কৃতিক উপাদান থেকে ধারণা করা হয়, এখানে মৌর্য, গুপ্ত, পাল এবং অন্যান্য হিন্দু সামন্ত রাজাদের রাজধানী ছিল। এখানকার প্রাচীর দুর্গে প্রাপ্ত চিত্র ফলক থেকে হিন্দু, মুসলিম ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রভাব অনুমিত হয়। এখানে একটি পাথরের মূর্তির মাথায় পদচিহ্ন অঙ্কিত আছে। অনেকে তা থেকে ধারণা করেন যে, এটি হচ্ছে বৌদ্ধ ধর্মের ওপর ব্রাহ্মণ্য ধর্মের বিজয়ের প্রতীক। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, মহাস্থানগড়ের ধ্বংসাবশেষ বাংলাদেশের সমাজ ও সভ্যতার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উৎস।
HSCSociology 2nd Paperবীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।