উদ্দীপকের পানাম নগরীর সাথে সিন্ধু সভ্যতার মিল রয়েছে ।
সিন্ধু সভ্যতা ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম নগর সভ্যতা। সিন্ধু নদের তীরে গড়ে ওঠা এ সভ্যতাকে মহেঞ্জোদারো বা হরপ্পা সভ্যতাও বলা হয়। এ সভ্যতায় সুশৃঙ্খল নগর জীবন গড়ে উঠেছিল। সিন্ধু সভ্যতার পরিকল্পিত নগরে চলাচলের জন্য প্রশস্ত রাস্তা, রাস্তার পাশে সারিবদ্ধ ল্যাম্পপোস্ট, পয়ঃনালা, স্নানাগার, শস্যাগার, কূপ, সাংস্কৃতিক প্রতিষ্ঠান প্রভৃতির ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। অর্থাৎ এখানে উন্নত নাগরিক জীবনের জন্য প্রয়োজনীয় প্রায় সকল ব্যবস্থা উপস্থিত ছিল ।
উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, মিথিলার নানাবাড়ির পাশেই ঐতিহাসিক পানাম নগরী । শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত চারশত বছরের প্রাচীন এই নগরের ধ্বংসাবশেষ দেখে মিথিলা রোমাঞ্চিত হয়। সারিসারি ছোট-বড় ভগ্ন প্রায় অট্টালিকা, সুপ্রশস্থ রাস্তা, সড়ক বাতি, এসেম্বলি হল, স্নানাগার, সুদৃশ্য প্রাসাদ প্রভৃতি নিদর্শনসমূহের সাথে উপরে আলোচিত সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্যের সাথে সংগতিপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে সিন্ধু সভ্যতাকে ইঙ্গিত করা হয়েছে।