উদ্দীপকে পাহাড়পুর নামক প্রত্নতাত্ত্বিক স্থানের কথা বলা হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো:
পাহাড়পুর বিহার বাংলাদেশে বৌদ্ধ ও হিন্দু সংস্কৃতির এক আকর্ষণীয় নিদর্শন। অষ্টম শতাব্দীতে বরেন্দ্রভূমির সোমপুর নামক স্থানে পালবংশের দ্বিতীয় শাসক রাজা ধর্মপাল এই মহাবিহার প্রতিষ্ঠা করেন। এটি বর্তমান বাংলাদেশের উত্তর-পশ্চিমে অবস্থিত নওগাঁ জেলার বদলগাছি সদর উপজেলার অন্তর্গত পাহাড়পুর নামক স্থানে অবস্থিত। এই বিহারটির উল্লেখযোগ্য প্রত্নতত্ত্বিক নির্দশন হলো সোমপুর বিহার, স্নানঘাট, গন্ধেশ্বরীর মন্দির, সত্যপীর ভিটা ও জৈন বিহার। এছাড়াও পাহাড়পুরের ধ্বংসাবেশ থেকে পোড়ামাটির নানা ধরনের থালা, বাটি, জলপাত্র, গহনাপত্র, সিলমোহর, তাম্রলিপি, শিলালিপি ইত্যাদি পাওয়া গিয়েছে। এছাড়াও এই বিহারের বিখ্যাত একজন পণ্ডিত ছিলেন অতীশ দীপঙ্কর।
উদ্দীপকের ছকে সোমপুর বিহার, গন্ধেশ্বরী মন্দির, সত্যপীর ভিটা, অতীশ দীপঙ্কর, তাম্র ও শিলালিপি উল্লেখ করা হয়েছে। পূর্বোক্ত আলোচনায় দেখা যায়, যে এগুলাে পাহাড়পুরে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন।
তাই বলা যায়, উদ্দীপকে পাহাড়পুর প্রত্নস্থানের প্রতি ইঙ্গিত করা হয়েছে।