উদ্দীপকে কোন যুগের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রাচীন প্রস্তর যুগের কথা বলা হয়েছে। প্রাচীন প্রস্তর যুগ মানব ইতিহাসের প্রাচীনতম যুগ, যা আজ থেকে ২৫ লক্ষ বছর পূর্বে শুরু হয়ে ১০ হাজার বছর আগে শেষ হয়েছে। এই যুগে মানুষ পাথরের সরঞ্জাম ব্যবহার করত, যা তাদের জীবন যাত্রার মূল বৈশিষ্ট্য। প্রাচীন প্রস্তর যুগে মানুষ ছিল যাযাবর প্রকৃতির এবং কখনো বনাঞ্চল, কখনো নদী বা সমুদ্র তীরবর্তী অঞ্চলে কিংবা পর্বতসংকুল এলাকায় জীবিকার তাগিদে ঘুরে বেড়াত। মূলত প্রাচীন প্রস্তর যুগে মানুষ খাদ্যের জন্য প্রকৃতির উপর সম্পূর্ণ নির্ভরশীল ছিল এবং শিকার ছিল তাদের প্রধান জীবিকা। এ যুগে মানুষ শিকার ধরার জন্য বিভিন্ন হাতিয়ার, যেমন- হস্তকুঠার, শাবল, ছুরি, করাত, হারপুন, বড়শি-তীর-ধনুক ইত্যাদি ব্যবহার করত। এছাড়াও প্রাচীন প্রস্তর যুগেই মানুষ আগুন জ্বালানোর কৌশল আয়ত্ব করে, যা এক অভাবনীয় সাফল্য এনে দেয়। উদ্দীপকের নিয়ন প্রাগৌতিহাসিক সময়ের একটি প্রামাণ্য দেখে, যেখানে মানুষ যাযাবর জীবনযাপন করত এবং খাদ্য সংগ্রহের জন্য তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াত। এছাড়া সেখানকার মানুষ প্রথম দিকে আগুনের ব্যবহার না জানলেও পরবর্তীতে আগুন জ্বালানোর কৌশল আয়ত্ব করতে শিখে। উপরের আলোচনার প্রেক্ষিতে তাই বলা যায়, উদ্দীপকের প্রামাণ্য চিত্রের বর্ণনা প্রাচীন প্রস্তর যুগকেই বুঝিয়েছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন যুগের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর