'সমাজ ও সভ্যতা বিকাশে এ যুগে বেশ কিছু আবিষ্কার গুরুত্বপূর্ণ'- নিয়নের উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: সমাজ ও সভ্যতার বিকাশে এ যুগ তথা প্রাচীন প্রস্তর যুগের বেশ কিছু আবিষ্কার গুরুত্বপূর্ণ- "নিয়নের উক্তিটি যথার্থ।" যুগের বিবর্তনে আজকের আধুনিক সমাজ ব্যবস্থার সৃষ্টি। প্রাচীন যুগ থেকে শুরু করে প্রতিটি যুগের ভিন্ন ভিন্ন আবিষ্কার সমাজ ও সভ্যতাকে বিকাশের জন্য অপরিসীম ভূমিকা রেখেছে। তারই ধারাবাহিকতায় প্রাচীন প্রস্তর যুগের আবিষ্কারগুলো পরবর্তী সমাজ ও সভ্যতাকে বিকশিত করেছে। প্রাচীন প্রস্তর যুগে মানুষ পাথরের সরঞ্জাম ব্যবহার করত। যেমন- হাত কুড়াল, ছুরি, বর্শা নিক্ষেপ যন্ত্র ইত্যদি। প্রাচীন প্রস্তর যুগেই মানুষ আগুনের ধারনা পায়। প্রাথমিকভাবে মানুষ আগুন জ্বালাতে জানত না, কিন্তু পরবর্তীতে পাথরে পাথর ঘষে আগুন জ্বালানোর কৌশল আয়ত্ব করে। যা সভ্যতার এক অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসে। প্রাচীন প্রস্তর যুগের আগুনের আবিষ্কার সমাজ ও সভ্যতা বিকাশে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। সুতরাং উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সমাজ ও সভ্যতার বিকাশে এ যুগের আবিষ্কারগুলো পুরুত্বপূর্ণ”- নিয়নের এ উক্তিটি প্রাসঙ্গিকতা রয়েছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
'সমাজ ও সভ্যতা বিকাশে এ যুগে বেশ কিছু আবিষ্কার গুরুত্বপূর্ণ'- নিয়নে…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর