শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে সবুজ যেই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি পরিদর্শন করেছিল তার কয়েকটি উল্লেখযোগ্য নিদর্শন লেখ।

উত্তর: উদ্দীপকে সবুজ যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি পরিদর্শন করেছিল সেটি হলো মাহস্থানগড়। বগুড়া জেলা শহর থেকে প্রায় দশ কিলোমিটার উত্তরে মহাস্থানগড় অবিস্থত। এটি মূলত প্রাচীর ঘেরা দুর্গ নগরীর ধ্বংসাবশেষ। মহাস্থানগড়ে প্রাপ্ত প্রধান প্রধান নিদর্শন হলো বৈরাগীর ভিটা, শীলাদেবীর ঘাট, পরশুরামের প্রাসাদ, খোদাই পাথর ভিটা, গোবিন্দ ভিটা, গোকুল মেধ, মুনীর ঘোন, মানকালীর ভিটা, পরশুরামের সভাবাটী ইত্যাদি। এসব নিদর্শনের সমাজ ও ঐতিহাসিক গুরুত্ব ব্যাপক। কারণ এগুলো থেকে প্রাচীন বাংলা এবং তৎপরবর্তী সময়ের সমাজ ও ধর্মীয় সম্প্রদায়ের আর্থসামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক তথা সামগ্রিক জীবনধারা সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাওয়া যায়। উদ্দীপকে দেখা যায়, সবুজ ও তার সহপাঠীরা শিক্ষাসফরে বগুড়া জেলায় অবস্থিত একটি প্রাচীর ঘেরা নগরীর ধ্বংসাবশেষ পরিদর্শন করে। তাদের শিক্ষক দুর্গটি ঘুরে ঘুরে দেখেন এবং এর ঐতিহাসিক গুরুত্ব ছাত্রদের বর্ণনা করেন। এসব বৈশিষ্ট্য উপরে আলোচিত মহাস্থানগড়ের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, সবুজ মহাস্থানগড় প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি পরিদর্শন করেছিল। এখানে প্রাপ্ত বিভিন্ন নিদর্শনের সমাজ ও ঐতিহাসিক গুরুত্ব ব্যাপক।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে সবুজ যেই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি পরিদর্শন করেছিল তার কয়ে…

উদ্দীপক

বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা সফরে সবুজ ও তার সহপাঠীরা বগুড়া জেলায় অবস্থিত একটি প্রাচীর ঘেরা দুর্গ নগরীর ধ্বংসাবশেষ পরিদর্শন করে। তাদের সাথে বিভাগের যিনি শিক্ষক ছিলেন, তিনি দুর্গটি ঘুরে ঘুরে দেখছিলেন এবং ঐতিহাসিক গুরুত্ব ছাত্রদের বর্ণনা করেছিলেন।

ঢাকা কলেজ · 2025

উত্তর

প্রাগৈতিহাসিক বা বিলুপ্ত সংস্কৃতির অধ্যয়নই হচ্ছে প্রত্নতত্ত্ব।

উত্তর

পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থার ভিত্তি তৈরিতে কৃষি উৎপাদন পদ্ধতি বিশেষ ভূমিকা রাখে। পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা হলো এমন একটি সামাজিক সংগঠন যেখানে পরিবার, সমাজ ও অর্থনীতিতে পুরুষদের প্রাধান্য থাকে। ইতিহাসে পিতৃতান্ত্রিক সমাজ গঠনের পিছনে কৃষি উৎপাদন পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ কৃষি ব্যবস্থায় লাঙল চালানো, জমি চাষ করতে শারীরিক শক্তির প্রয়োজন। আর পুরুষরা শারীরিকভাবে শক্তিশালী হওয়ায় প্রাচীনকাল থেকেই তারা কৃষিকাজে প্রধান ভূমিকা পালন করে। এছাড়া কৃষিভিত্তিক সমাজে পুত্র সন্তানের ওপর অধিক গুরুত্ব দেওয়া হয়। কারণ তারা জমি চাষ ও সম্পদ রক্ষা করতে পারে। তাই বলা হয়, কৃষি উৎপাদন ব্যবস্থার মাধ্যমেই পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থার ভিত্তি তৈরি হয়।

উত্তর

উদ্দীপকে সবুজ যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি পরিদর্শন করেছিল সেটি হলো মাহস্থানগড়। বগুড়া জেলা শহর থেকে প্রায় দশ কিলোমিটার উত্তরে মহাস্থানগড় অবিস্থত। এটি মূলত প্রাচীর ঘেরা দুর্গ নগরীর ধ্বংসাবশেষ। মহাস্থানগড়ে প্রাপ্ত প্রধান প্রধান নিদর্শন হলো বৈরাগীর ভিটা, শীলাদেবীর ঘাট, পরশুরামের প্রাসাদ, খোদাই পাথর ভিটা, গোবিন্দ ভিটা, গোকুল মেধ, মুনীর ঘোন, মানকালীর ভিটা, পরশুরামের সভাবাটী ইত্যাদি। এসব নিদর্শনের সমাজ ও ঐতিহাসিক গুরুত্ব ব্যাপক। কারণ এগুলো থেকে প্রাচীন বাংলা এবং তৎপরবর্তী সময়ের সমাজ ও ধর্মীয় সম্প্রদায়ের আর্থসামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক তথা সামগ্রিক জীবনধারা সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাওয়া যায়। উদ্দীপকে দেখা যায়, সবুজ ও তার সহপাঠীরা শিক্ষাসফরে বগুড়া জেলায় অবস্থিত একটি প্রাচীর ঘেরা নগরীর ধ্বংসাবশেষ পরিদর্শন করে। তাদের শিক্ষক দুর্গটি ঘুরে ঘুরে দেখেন এবং এর ঐতিহাসিক গুরুত্ব ছাত্রদের বর্ণনা করেন। এসব বৈশিষ্ট্য উপরে আলোচিত মহাস্থানগড়ের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, সবুজ মহাস্থানগড় প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি পরিদর্শন করেছিল। এখানে প্রাপ্ত বিভিন্ন নিদর্শনের সমাজ ও ঐতিহাসিক গুরুত্ব ব্যাপক।

উত্তর

উদ্দীপকে নির্দেশিত মহাস্থানগড় প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি প্রাচীন ইতিহাস, স্থাপত্যের বৈচিত্র্যতা এবং কৌশলগত অবস্থানের জন্য একটু ব্যতিক্রমধর্মী। বগুড়া শহর থেকে প্রায় দশ কিলোমিটার উত্তরে অবস্থিত কোলাহল মুখরিত এক জনপদের নাম হচ্ছে মহাস্থানগড়। এখানেই গড়ে উঠেছিল শিক্ষাকেন্দ্র, নৌববন্দর, বড় বড় দালানকোঠা, প্রশস্ত রাস্তাঘাট, দুর্গ, সেনানিবাস ইত্যাদি। এটি বাংলাদেশের প্রাচীনতম নগর সভ্যতার নিদর্শন, যা খ্রিষ্টপূর্ব তৃতীয় শতাব্দী সময়ের সাথে সম্পর্কিত। এখানে পাওয়া শিলালিপি থেকে জানা যায়, এটি একসময় পুন্ড্রনগর নামে খ্যাত ছিল এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র ছিল। নগরটিতে স্থাপত্যের বৈচিত্র্য ও অভিনব নির্মাণশৈলী লক্ষ করা যায়। এর চারপাশে প্রাচীরঘেরা অবকাঠামো এখনো দৃশ্যমান, যা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকে ইঙ্গিত করে। মহাস্থানগড়ে অবস্থিত শাহ সুলতান বলখী মাহীসাওয়ারের মাজারের উত্তর-পশ্চিমে দুটো ভাঙা অংশসহ বিরাট এক পাথর পড়ে থাকতে দেখা যায়। অনেকে মনে করেন, এ পাথরটির রোগ মুক্তির ক্ষমতা রয়েছে। ফলে জাত-ধর্ম নির্বিশেষে অনেকেই এ পাথরে দুধ ঢেলে রোগ মুক্তির কামনা করেন। যা অন্য কোনো প্রত্নতাত্ত্বিক স্থানে দেখা যায় না। করতোয়া নদী ও প্রাচীরঘেরা শহরটি প্রতিরক্ষার দিক' থেকেও ব্যতিক্রম ছিল। এছাড়া এখানে গোকুল মেধ (বেহুলার বাসরঘর) এর নির্মাণশৈলী দক্ষিণ এশিয়ার স্থাপত্যে বিরল। সুতরাং উপরের আলোচনা থেকে সহজেই প্রতীয়মান যে, বগুড়ার মহাস্থানগড় অনন্য গুণাবলি ও নিদর্শনের জন্য একটু ব্যতিক্রমধর্মী।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকে সবুজ যেই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি পরিদর্শন করেছিল তার কয়ে… | Prosthuti