শেয়ারFacebookWhatsApp

ছক-১ এ কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কথা বলা হয়েছে? এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা কর।

উত্তর: ছক-১ এ পাহাড়পুর নামক প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কথা বলা হয়েছে। পাহাড়পুর বাংলাদেশের প্রাক-ইসলামি যুগের সবচেয়ে দর্শনীয় ঐতিহাসিক স্থান। অষ্টম শতাব্দীতে বরেন্দ্র ভূমিতে সোমপুর নামক স্থানে রাজা ধর্মপাল এই মহাবিহার প্রতিষ্ঠা করেন। এটি ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় বৌদ্ধবিহার। এই বিহারে মোট কক্ষের সংখ্যা ১৭৭টি। প্রতিটি কক্ষের সাথেই চওড়া বারান্দা ছিল। পাহাড়পুরের ধ্বংসাবশেষ হতে পোড়ামাটির বিভিন্ন ফলক যেমন-থালা, বাটি, জলপাত্র, গহনাপত্র, মুদ্রা ইত্যাদি পাওয়া গেছে। পাশাপাশি এখানে খলিফা হারুন-অর-রশীদের মুদ্রাও পাওয়া গেছে। এ থেকে ধারণা করা হয় মুসলমানদের আগমনের পূর্ব থেকেই এদেশের সাথে আরব দেশের বাণিজ্যিক সম্পর্ক ছিল। এছাড়া এখানে ৮০ ফুট, ৪৮ ফুট আয়তনবিশিষ্ট গন্ধেশ্বরীর মন্দির রয়েছে। এটিই এখানকার প্রধান মন্দির। উদ্দীপকের ছক-১ এ একটি প্রত্নতত্ত্বের বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। যেটি অষ্টম শতকে নির্মিত হয়। এছাড়া এখানে ১৭৭টি আবাসিক কক্ষ, পোড়ামাটির ফলক, খলিফা হারুন-অর-রশিদের মুদ্রা ও গণেশ্বরীর মন্দিরের উল্লেখ রয়েছে। এসব বৈশিষ্ট্য উপরে আলোচিত পাহাড়পুরকেই নির্দেশ করে। তাই বলা যায়, ছক-১ দ্বারা পাহাড়পুর নামক প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কথা বলা হয়েছে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

ছক-১ এ কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কথা বলা হয়েছে? এর উল্লেখযোগ্য …

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025

উত্তর

পশুপালন অর্থনীতি চালু হয় নব্য প্রস্তর যুগে।

উত্তর

প্রাচীন প্রস্তর যুগের মানুষের সবচেয়ে বড় অবদান হলো আগুন আবিষ্কার। তারা চকচকে পাথর ঠুকে বা কাঠে ঘষে আগুন জ্বালানো আবিষ্কার করে। আগুন ব্যবহারের পূর্বে মানুষ মাছ, মাংস কাঁচাই খেত। আগুন আবিষ্কারের ফলে মাছ-মাংস পুড়িয়ে খাওয়া শুরু হয়। এজন্য বলা হয়, প্রাচীন প্রস্তর যুগে আগুনের আবিষ্কার মানুষের জীবন ধারণকে সহজ করে।

উত্তর

ছক-১ এ পাহাড়পুর নামক প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কথা বলা হয়েছে। পাহাড়পুর বাংলাদেশের প্রাক-ইসলামি যুগের সবচেয়ে দর্শনীয় ঐতিহাসিক স্থান। অষ্টম শতাব্দীতে বরেন্দ্র ভূমিতে সোমপুর নামক স্থানে রাজা ধর্মপাল এই মহাবিহার প্রতিষ্ঠা করেন। এটি ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় বৌদ্ধবিহার। এই বিহারে মোট কক্ষের সংখ্যা ১৭৭টি। প্রতিটি কক্ষের সাথেই চওড়া বারান্দা ছিল। পাহাড়পুরের ধ্বংসাবশেষ হতে পোড়ামাটির বিভিন্ন ফলক যেমন-থালা, বাটি, জলপাত্র, গহনাপত্র, মুদ্রা ইত্যাদি পাওয়া গেছে। পাশাপাশি এখানে খলিফা হারুন-অর-রশীদের মুদ্রাও পাওয়া গেছে। এ থেকে ধারণা করা হয় মুসলমানদের আগমনের পূর্ব থেকেই এদেশের সাথে আরব দেশের বাণিজ্যিক সম্পর্ক ছিল। এছাড়া এখানে ৮০ ফুট, ৪৮ ফুট আয়তনবিশিষ্ট গন্ধেশ্বরীর মন্দির রয়েছে। এটিই এখানকার প্রধান মন্দির। উদ্দীপকের ছক-১ এ একটি প্রত্নতত্ত্বের বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। যেটি অষ্টম শতকে নির্মিত হয়। এছাড়া এখানে ১৭৭টি আবাসিক কক্ষ, পোড়ামাটির ফলক, খলিফা হারুন-অর-রশিদের মুদ্রা ও গণেশ্বরীর মন্দিরের উল্লেখ রয়েছে। এসব বৈশিষ্ট্য উপরে আলোচিত পাহাড়পুরকেই নির্দেশ করে। তাই বলা যায়, ছক-১ দ্বারা পাহাড়পুর নামক প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কথা বলা হয়েছে।

উত্তর

মানবসভ্যতায় ছক-২ এ উল্লিখিত সভ্যতাটি অর্থাৎ সিন্ধু সভ্যতার অবদান অনস্বীকার্য। সিন্ধু নদের তীরে গড়ে ওঠা সভ্যতা সিন্ধু সভ্যতা নামে পরিচিত। ঐতিহাসিক আর. সি মজুমদারের মতে, দ্রাবিড়রা সিন্ধু সভ্যতার পত্তন করেছে। সিন্ধু সভ্যতার রাস্তাগুলো ছিল বেশ প্রশস্ত এবং চওড়া। এছাড়া ছোট ছোট গলি রাস্তাও ছিল। রাস্তায় নিয়মিত ব্যবধানে ল্যাম্পপোস্টের ব্যবস্থাও চালু ছিল। নগরের ভবনগুলো ছিল পোড়া ইটের তৈরি। সিন্ধু সভ্যতার স্বাস্থ্যকর নাগরিক পরিবেশ সৃষ্টি করতে প্রয়োজনীয় গোসলখানা, পয়ঃপ্রণালি, পৌরসভা, সুশৃঙ্খল প্রশাসন, উন্নত সাংস্কৃতিক প্রতিষ্ঠান, শক্তিশালী কেন্দ্রীয় সরকার, খাজনা আদায় প্রথা তথা নগরজীবনের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বিদ্যমান ছিল। উদ্দীপকেও এসব বৈশিষ্ট্যের উল্লেখ করা হয়েছে। যা সিন্ধু সভ্যতাকেই নির্দেশ করে। সিন্ধু সভ্যতায় বিদ্যমান বড়, মাঝারি আকারের প্রাসাদ এবং আবাসিক ভবনগুলো ধ্বংসাবশেষ থেকে সমাজে বিদ্যমান সমাজিক স্তরবিন্যাসের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। ভবনগুলো উন্নত শিল্পমানের না হলেও আরামে বসবাসযোগ্য ছিল। প্রতিটি বাড়ির ছিল প্রশস্ত বারান্দা-জানালা। বাড়িগুলোতে কূপ, নর্দমা ও গোসলখানারও সমাবেশ ছিল। বর্তমান নাগরিক জীবনের সব উপকরণই সেখানে বিদ্যমান ছিল, সিন্ধু সভ্যতার মানুষ তথা দ্রাবিড়দের সামাজিক প্রথা, ধ্যান-ধারণা আর্যরা অনুকরণ করেছিল। এমনকি হিন্দুধর্মের মৌলিক ধ্যান-ধারণার কিছু অংশ সিন্ধু সভ্যতা থেকে গৃহীত বলে অনুমান করা হয়। ভারতীয় শিল্প, সাহিত্য, সংস্কৃতি ইত্যাদিতে এ সভ্যতার অবদান অনস্বীকার্য। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, মানবসভ্যতায় সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।