উদ্দীপকে কোন যুগের ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বর্ণনায় নব্য প্রস্তর যুগের ইঙ্গিত করা হয়েছে। খ্রিষ্টপূর্ব ৭০০০ অব্দে মধ্যপ্রাচ্যে নব্য প্রস্তর যুগের সূচনা হয়। প্রাচীন প্রস্তর যুগের শেষ ধাপই হলো নব্যপ্রস্তর যুগ। এই যুগে মানুষ যাযাবর জীবন ত্যাগ করে স্থায়ী বসবাস শুরু করে। নব্য প্রস্তর যুগের শেষ দিকে এসে তামা আবিষ্কৃত হয় এবং পরবর্তীতে তামা দিয়ে বিভিন্ন রকম হাতিয়ার তৈরি করে। এছড়াও নব্য প্রস্তর যুগের উল্লেখযোগ্য একটি আবিষ্কার, হচ্ছে চাকা। চাকা আবিষ্কারের ফলে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়। যাতায়াত ও পণ্য পরিবহনের ক্ষেত্রে চাকার আবিষ্কার অভাবনীয় সাফল্য এনে দেয়। উদ্দীপকের বর্ণনায় দেখা যায়, সাঁতারে বিজয়ী হওয়া রাশেদের পদক তামা ও টিন দিয়ে তৈরি এবং এই ধাতব পদার্থটিকে কেন্দ্র করে একটি যুগের আবির্ভাব। যেখানে চাকার আবিষ্কার হয় এবং যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটে। এছাড়া সেখানে স্থায়ী ও বৃহৎ সমাজব্যবস্থা গড়ে ওঠে। যা মূলত উপরে আলোচিত বর্ণনার সাথে সাদৃশ্যপূর্ণ। তাই এখানে নব্যপ্রস্তর যুগের ইঙ্গিত করা হয়েছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন যুগের ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর