উদ্দীপকে 'A [গণিত] কোন সভ্যতাকে নির্দেশ করে? উক্ত সভ্যতার নগরের পরিকল্পনা ও পতন বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'A [গণিত] যে সভ্যতাকে নির্দেশ করে তা হলো সিন্ধু সভ্যতা। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টোগোমারি জেলার হরপ্পা এবং সিন্ধুর মহেঞ্জোদারো সভ্যতাই ইতিহাসে সিন্ধু সভ্যতা নামে পরিচিত। এ সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো সুশৃঙ্খল, সুপরিকল্পিত ও স্বাস্থ্যকর নগর জীবন। উদ্দীপকের ছক 'A [গণিত] তে উল্লিখিত সুপরিকল্পিত নগর, প্রশাসনিক প্রধান পুরোহিত ইত্যাদি তথ্যগুলো সিন্ধু সভ্যতাকেই নির্দেশ করে। পৃথিবীর প্রাচীনতম নগর পরিকল্পনার প্রকাশ ঘটেছিল সিন্ধু সভ্যতায়। পরিকল্পিত নগরব্যবস্থা সিন্ধু সভ্যতার বিশেষ অবদান। নগরের প্রশস্ত রাস্তা, পানি সরবরাহের ব্যবস্থা, ডাস্টবিন, পয়ঃনিষ্কাশান ব্যবস্থা, পরিকল্পিত দালাল, ল্যাম্পপোস্ট, গোসলখানা, নগর সভা ভবন ইত্যাদি উন্নত নগর পরিকল্পনার পরিচায়ক। এছাড়া পৌরসভা, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, কেন্দ্রীয় সরকারব্যবস্থা, খাজনা আদায় প্রভৃতি নগরকেন্দ্রিক নিদর্শনও এ সভ্যতায় পাওয়া যায়। একারণে সিন্ধু সভ্যতাকে নগরকেন্দ্রিক সভ্যতাও বলা হয়। সভ্যতা গড়তে অনেক সময় লাগলেও পতনে বেশি সময় লাগে না। সিন্ধু সভ্যতার পতনের সুনির্দিষ্ট কারণ এখনো অস্পষ্ট। সময় বা কালের পরিবর্তনের সাথে সাথে প্রয়োজন হয় চিন্তাশক্তি সংস্কারের। কিন্তু সিন্ধু সভ্যতার মানুষদের কারিগরি দক্ষতা বৃদ্ধি বা নতুন নতুন উদ্ভাবনের ক্ষেত্রে তেমন কোনো মনোযোগ ছিল না। ফলে সমসাময়িক অন্যন্য সভ্যতা থেকে পিছিয়ে পড়ে যার অনিবার্য পরিণতি হলো ধ্বংস। প্রকৃতপক্ষে সিন্ধু সভ্যতা পতনের জন্য একাধিক কারণ দায়ী। বিভিন্ন পন্ডিতেরা সিন্ধু সভ্যতা পতনের জন্য সম্ভাব্য কিছু কারণ উল্লেখ করেন। যেমন: মহামারি, বহিঃশত্রুর আক্রমণ, অভ্যন্তরীণ নানা সংকট, মাটির উর্বরতা হ্রাস, আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন, গড় বৃষ্টিপাত কমে যাওয়া ও ভৌগোলিক আকার-আকৃতির পরিবর্তন ইত্যাদি।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'A কোন সভ্যতাকে নির্দেশ করে? উক্ত সভ্যতার নগরের পরিকল্পনা…
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর