উদ্দীপকের 'A [গণিত] সমাজটি কোন প্রত্নতাত্ত্বিক যুগকে চিহ্নিত করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] সমাজটি যে প্রত্নতাত্ত্বিক যুগকে চিহ্নিত করে তা হলো প্রাচীন প্রস্তর যুগ। প্রাচীনকালের যে সময় মানুষ পাথরের তৈরি হাতিয়ারকে ভিত্তি করে জীবন নির্বাহ করত সেই যুগের নাম প্রাচীন প্রস্তর যুগ। এ যুগের মানুষ ছিল যাযাবর প্রকৃতির। খাদ্য সংগ্রহের জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াত। তারা ফলমূল সংগ্রহ, বন্য পশু শিকার ও মাছ ধরে জীবনধারণ করত। এজন্য তারা বিভিন্ন হাতিয়ার যেমন- হাত কুঠার, তীর-ধনুক, ছুরি, করাত, বড়শি ইত্যাদি ব্যবহার করত, যা ছিল পাথরের তৈরি ও অপেক্ষাকৃত ভোঁতা। সভ্যতার বিকাশে এ যুগের মানুষের উল্লেখযোগ্য অবদান হলো আগুনের আবিষ্কার। আগুন আবিষ্কারের মাধ্যমে মানুষ প্রকৃতির ওপর আধিপত্য বিস্তার করে নিজেই নিজের ভাগ্যকে নিয়ন্ত্রণ করার পথে অগ্রসর হয়। উদ্দীপকে 'A [গণিত] সমাজের বৈশিষ্ট্যে যাযাবর জীবনযাপন, হস্তকুঠার, তীর-ধনুক, আগুনের আবিষ্কার উল্লেখ রয়েছে। এসব বৈশিষ্ট্য উপরে আলোচিত প্রাচীন প্রস্তর যুগের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের 'A [গণিত] সমাজটি প্রাচীন প্রস্তার যুগকে ইঙ্গিত করে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের 'A সমাজটি কোন প্রত্নতাত্ত্বিক যুগকে চিহ্নিত করে? ব্যাখ্য…
উদ্দীপক
ii. হস্তকুঠার, তীরধনুক ব্যবহার
iii. আগুনের আবিষ্কার। B = সমাজের বৈশিষ্ট্য = i. স্থায়ী বসতি
ii. পশুপালনের সূত্রপাত
iii. আগুনের ব্যবহার
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর