উদ্দীপকে 'B [গণিত] সমাজটি কীভাবে বর্তমান সমাজ ও সভ্যতা বিকাশে অবদান রাখে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'B [গণিত] সমাজটি নব্যপ্রস্তর যুগকে ইঙ্গিত করে, বর্তমান সমাজ ও সভ্যতা বিকাশে নব্যপ্রস্তর যুগের অবাদন ব্যাপক। নব্যপ্রস্তর যুগেই নারীদের মাধ্যমে কৃষির আবিষ্কার হয়। আর কৃষির আবিষ্কারের প্রত্যক্ষ ফল হিসেবে মানুষ যাযাবর জীবন ত্যাগ করে স্থায়ী বসতি গড়ে তোলে। এসময় মানুষ বন্য পশুকে পোষ মানানোর মাধ্যমে পশুপালন সমাজের সূত্রপাত হয়। প্রাচীন প্রস্তর যুগের মানুষ আগুন আবিষ্কার করলেও আগুন জ্বালানো ও আগুনের ব্যবহার শুরু করে নব্যপ্রস্তর যুগের মানুষ। এসব বৈশিষ্ট্য উদ্দীপকে 'B [গণিত] সমাজে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ 'B [গণিত] সমাজ দ্বারা নব্যপ্রস্তর যুগকে নির্দেশ করা হয়েছে। নব্যপ্রস্তর যুগে কৃষিকাজ ও পশুপালন অর্থনীতির উদ্ভব হলে সর্বপ্রথম খাদ্যের নিশ্চয়তা আসে। সেইসাথে বাসস্থানের নিশ্চয়তা, খাদ্যের সঠিক যোগান, প্রাকৃতিক পরিবেশের অনুকূল অবস্থা নব্যপ্রস্তর যুগের মানুষকে সভ্য জীবন গঠনের সুযোগ করে দিয়েছিল। এ যুগেই মানুষ যাযাবর জীবন ত্যাগ করে স্থায়ী বসতি নির্মাণ করে বসবাস শুরু করে এবং সমাজে পারিবারিক কাঠামো গড়ে ওঠে। বয়ন শিল্পের সাহায্যে এ যুগের মানুষ পোশাক-পরিচ্ছদ ব্যবহার করে সুসভ্য হতে সক্ষম হয়েছিল। চাকার আবিষ্কারের ফলে ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় আসে যুগান্তকারী পরিবর্তন। এছাড়া এ যুগে মানুষ আগুন জ্বালিয়ে খাদ্য সিদ্ধ করে খাওয়ার পাশাপাশি অস্ত্র তৈরিতে আগুনের ব্যবহার করত। এসময় ভূমিতে অলিখিতভাবে ব্যক্তিমালিকানা গড়ে উঠেছিল। ফলে সমাজে স্তরবিন্যাসের ক্ষেত্র তৈরি হয়, যা বর্তমান সমাজেও বিদ্যমান। অর্থাৎ অর্থনৈতিক, সামাজিক, ও অন্যান্য আবিষ্কার সভ্যতা বিকাশে অভাবনীয় অবদানের জন্য এ যুগকে নবোপলীয় বিপ্লব হিসেবে আখ্যারিত করা হয়। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, নব্যপ্রস্তর যুগের কৃষি, পশুপালন, ঘরবাড়ি তৈরি, মৃৎশিল্প এবং বিভিন্ন আবিষ্কার বর্তমান সমাজ ও সভ্যতার বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'B সমাজটি কীভাবে বর্তমান সমাজ ও সভ্যতা বিকাশে অবদান রাখে?…
উদ্দীপক
ii. হস্তকুঠার, তীরধনুক ব্যবহার
iii. আগুনের আবিষ্কার। B = সমাজের বৈশিষ্ট্য = i. স্থায়ী বসতি
ii. পশুপালনের সূত্রপাত
iii. আগুনের ব্যবহার
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর