উদ্দীপকে সভ্যতাটির আর্থসামাজিক জীবন পর্যালোচনা কর।
উত্তর: সিন্ধু সভ্যতার আর্থসামাজিক অবস্থা ছিল সমৃদ্ধিশালী। সিন্ধু সভ্যাতার অর্থনীতি ছিল কৃষি ও ব্যবসা-বাণিজ্যের ওপর নির্ভরশীল। এ সভ্যতার ব্যবসায়ী শ্রেণি মিশর, মেসোপটেমিয়া পারস্য, এশিয়ার সমগ্র অঞ্চল, চীন প্রভৃতি দেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করত। সিন্ধু সভ্যতা থেকেই হাতির দাঁতের তৈরি বিভিন্ন সরঞ্জাম, মণি-মুক্তা, ময়ূর ইত্যাদি রপ্তানি করা হতো। তবে তামা-রুপা ছিল আমদানি নির্ভর। এ সভ্যতায় তাঁত শিল্পের বিকাশ লক্ষ করা যায়। ধাতু ও ব্রোঞ্জ দিয়ে বিভিন্ন ধরনের অস্ত্র, হাতিয়ার এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করা হতো। অলংকার তৈরিতেও তারা দক্ষ ছিল। এ সভ্যতার মানুষের মধ্যে উচ্চশ্রেণি, মধ্যশ্রেণি, নিম্নশ্রেণির অস্তিত্ব ছিল। লেনদেনের ক্ষেত্রে মুদ্রার প্রচলন শুরু না হলেও বিনিময়। ব্যবস্থা প্রচলিত ছিল। সঠিক পরিমাপের উদ্দেশ্যে সিন্ধুবাসীরা উদ্ভাবন করেছিল ওজন ও পরিমাপ পদ্ধতির। ওজনের জন্য তারা বিভিন্ন বাটখারা ব্যবহার করত এবং ব্যবসা-বাণিজ্য পরিচালনা করত। অর্থাৎ শক্ত অর্থনৈতিক বুনিয়াদির ওপর দণ্ডায়মান ছিল সিন্ধু সভ্যতা। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, সিন্ধু সভ্যতার অর্থনৈতিক ব্যবস্থা ছিল প্রসিদ্ধ এবং সমৃদ্ধিশালী।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সভ্যতাটির আর্থসামাজিক জীবন পর্যালোচনা কর।
ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর