উদ্দীপকে উল্লিখিত বৌদ্ধ বিহারটির স্থাপত্য কীর্তি বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রাচীন বৌদ্ধ বিহারটি হলো আনন্দ বিহার, যা স্থাপত্য কীর্তির জন্য অতুলনীয়। ময়নামতিতে খনন করে আবিষ্কৃত প্রত্নস্থানসমূহের মধ্যে আনন্দ বিহার অন্যতম। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ বিহার। খ্রিষ্টীয় সপ্তম শতকের শেষ অথবা অষ্টম শতকের শুরুর দিকে দেব বংশীয় রাজা শ্রী আনন্দ দেব বিহারটি নির্মাণ করেন। বিহারটি আয়তাকার নকশায় নির্মিত, যার মাঝখানে একটি বড় স্তূপ বা প্রধান মন্দির রয়েছে। স্তূপটি বৌদ্ধ ধর্মের মহাযান শাখার আদর্শ অনুযায়ী নির্মিত, যেখানে আচার ও উপাসনা অনুষ্ঠিত হতো। বিহারের চারপাশে ছোট ছোট কক্ষ তৈরি করা হয়েছে, যা ভিক্ষু ও শিক্ষার্থীদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হতো। স্থাপনটির নির্মাণে পোড়ামাটির ইট ব্যবহার করা হয়েছে এবং এতে টেরাকোটার চমৎকার অলংকরণ দেখা যায়। এখানে প্রাপ্ত তাম্রফলক, মৃৎপাত্র, মূর্তি ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাল যুগের শিল্প ও সংস্কৃতির পরিচায়ক। ময়নামতির স্থাপত্যে ধর্মীয়, শৈল্পিক ও কারিগরি দক্ষতার নিখুঁত সমন্বয় লক্ষ করা যায়।। উদ্দীপকে দেখা যায়, জামাল কুমিল্লার ময়নামতি অঞ্চলে একটি প্রাচীন বৌদ্ধ বিহার দেখতে পায়। যা উপরে আলোচিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ বিহার আনন্দ বিহারকে নির্দেশ করে। এ বিহারটি তার স্থাপত্যকীর্তির জন্য প্রসিদ্ধ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বৌদ্ধ বিহারটির স্থাপত্য কীর্তি বর্ণনা কর।
উদ্দীপক
ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর