শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের বিহারটি ছাড়াও উক্ত অঞ্চলে আরো অনেক নিদর্শন রয়েছে- কথাটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত আনন্দ বিহার ছাড়াও কুমিল্লার ময়নামতিতে আরও নিদর্শন রয়েছে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। কুমিল্লার ময়নামতিতে আনন্দ বিহার ছাড়াও এখানে আবিষ্কৃত হয়েছে শালবন বিহার, ভোজ বিহার, কৌটিলা মুড়া, রূপবান মুড়া, চারপত্র মূড়া, চন্ডী মূড়া ইত্যাদি। সপ্তম শতকের শেষে বা অষ্টম শতকের শুরুতে শ্রী ভবদের শালবান। বিবারটি নির্মাণ করেছিলেন। বিহারটির চারপাশে ১২ × ১২ ফুট বর্গাকারের ছাত্রদের থাকার জন্য ১১৫টি কক্ষ আবিষ্কৃত হয়েছে। প্রত্যেক কক্ষে বৌদ্ধমূর্তি ও নিত্য ব্যবহার্য আসবাবপত্র রাখার জন্য কুলঙ্গী আছে। বিহারটির দক্ষিণ-পশ্চিমে ৩টি গোলাকার স্তম্ভের একটি. তিনকোনা মন্দিরের নিদর্শনও পাওয়া গেছে। ভোজ বিহার ময়নামতির আরেকটি আবিষ্কার। এটি ভিক্ষুদের বসবাসের জন্য নির্মাণ করা হয়েছিল। শানবন বিহার হতে ৫ কিমি. উত্তরে কৌটিলা মুড়া নামে একটি অনুচ্চ পাহাড়ের তিনটি স্তূপ আবিষ্কৃত হয়েছে এ স্তূপগুলো বৌদ্ধধর্মের তিনটি মূল দার্শনিক ধারণা তথা বুদ্ধ (জ্ঞান) ধর্ম (ন্যায়) ও সংঘ (শৃঙ্খলা) রূপে কল্পনা করা হয়েছে। কৌটিলা মুড়া থেকে ২-৫ কি. মি. উত্তর-পশ্চিম কোণে চারপত্র মূড়া অবস্থিত। এখানে অসংখ্য সমাধি পাওয়া যায়। চারপত্র মুড়ার ন্যায় আরেকটি ঢিবি হলো রূপবান মুড়া। এটি মূল সমাধি মন্দির নামে খ্যাত। এছাড়া লালমাই পাহাড়ের দক্ষিণ প্রান্তে অবস্থিত চন্ডী মুড়া অবস্থিত। এখানে শিব ও চন্ডীর পূজা হতো। ময়নামতির এসব নিদর্শন ছাড়াও বড়গাছ মুড়া, পাক্কা মুড়া, ইটখোলা মুড়া, চুল্লা মুড়া প্রভৃতি নিদর্শন আবিষ্কৃত হয়েছে। সুতরাং, উপরের আলোচনার থেকে বলা যায়, ময়নামতিতে আনন্দবিহারে পাশাপাশি আরও অসংখ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সামাজিক ও ঐতিহাসিক গুরুত্ব ব্যাপক।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের বিহারটি ছাড়াও উক্ত অঞ্চলে আরো অনেক নিদর্শন রয়েছে- কথাটির …

উদ্দীপক

জামাল কুমিল্লার ময়নামতি অঞ্চলে বেড়াতে গিয়ে একটি প্রাচীন বৌদ্ধ বিহার; শালবন বিহার দেখতে পায়। এর ইট কারুকার্যখচিত এবং গড়ন মজবুত। এতে পূজা-অর্চনা ও ধর্মসভা আয়োজনের ব্যবস্থা আছে।

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

সোমপুর বিহারের নির্মাতা হলেন রাজা ধর্মপাল।

উত্তর

বাংলাদেশের মানবসভ্যতার ইতিহাসের সেরা কীর্তিগুলোর মধ্যে অন্যতম একটি কীর্তি হচ্ছে সোমপুর বিহার বা পাহাড়পুর বিহার। প্রাচীনকালের মানুষের তৈরি এ কীর্তিটি বর্তমান রাজশাহী জেলার পাহাড়পুরে অবস্থিত। এটি পৃথিবীর বিশাল আকৃতির বৌদ্ধ বিহারগুলোর মধ্যে অন্যতম। সমগ্র ভারতীয় উপমহাদেশে এর চেয়ে বড় কোনো বৌদ্ধ বিহার নেই। এ বিহারের ভিক্ষুরা নালন্দা, বুদ্ধগয়া ইত্যাদি ধর্ম উপাসনালয় ও শিক্ষাকেন্দ্রে ধনরত্ন ও নগদ অর্থ সাহায্য দিতেন। এতে এ বিহারটির অর্থনৈতিক সমৃদ্ধির কথা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত হতো এ বিহারটি। এখানকার বিশ্ববিদ্যালয়টিতে জ্ঞান অর্জনের জন্য তখনকার সময়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছাত্ররা এসে ভিড় জমাত। এককালে এ বিশ্ববিদ্যালয়ের খ্যাতি নালন্দাকেও ছাড়িয়ে গিয়েছিল বলে একে বাংলাদেশের নালন্দা বলে অভিহিত করা হয়। এজন্যই পাহাড়পুর বিহার বিখ্যাত।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত প্রাচীন বৌদ্ধ বিহারটি হলো আনন্দ বিহার, যা স্থাপত্য কীর্তির জন্য অতুলনীয়। ময়নামতিতে খনন করে আবিষ্কৃত প্রত্নস্থানসমূহের মধ্যে আনন্দ বিহার অন্যতম। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ বিহার। খ্রিষ্টীয় সপ্তম শতকের শেষ অথবা অষ্টম শতকের শুরুর দিকে দেব বংশীয় রাজা শ্রী আনন্দ দেব বিহারটি নির্মাণ করেন। বিহারটি আয়তাকার নকশায় নির্মিত, যার মাঝখানে একটি বড় স্তূপ বা প্রধান মন্দির রয়েছে। স্তূপটি বৌদ্ধ ধর্মের মহাযান শাখার আদর্শ অনুযায়ী নির্মিত, যেখানে আচার ও উপাসনা অনুষ্ঠিত হতো। বিহারের চারপাশে ছোট ছোট কক্ষ তৈরি করা হয়েছে, যা ভিক্ষু ও শিক্ষার্থীদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হতো। স্থাপনটির নির্মাণে পোড়ামাটির ইট ব্যবহার করা হয়েছে এবং এতে টেরাকোটার চমৎকার অলংকরণ দেখা যায়। এখানে প্রাপ্ত তাম্রফলক, মৃৎপাত্র, মূর্তি ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাল যুগের শিল্প ও সংস্কৃতির পরিচায়ক। ময়নামতির স্থাপত্যে ধর্মীয়, শৈল্পিক ও কারিগরি দক্ষতার নিখুঁত সমন্বয় লক্ষ করা যায়।। উদ্দীপকে দেখা যায়, জামাল কুমিল্লার ময়নামতি অঞ্চলে একটি প্রাচীন বৌদ্ধ বিহার দেখতে পায়। যা উপরে আলোচিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ বিহার আনন্দ বিহারকে নির্দেশ করে। এ বিহারটি তার স্থাপত্যকীর্তির জন্য প্রসিদ্ধ।

উত্তর

উদ্দীপকে বর্ণিত আনন্দ বিহার ছাড়াও কুমিল্লার ময়নামতিতে আরও নিদর্শন রয়েছে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। কুমিল্লার ময়নামতিতে আনন্দ বিহার ছাড়াও এখানে আবিষ্কৃত হয়েছে শালবন বিহার, ভোজ বিহার, কৌটিলা মুড়া, রূপবান মুড়া, চারপত্র মূড়া, চন্ডী মূড়া ইত্যাদি। সপ্তম শতকের শেষে বা অষ্টম শতকের শুরুতে শ্রী ভবদের শালবান। বিবারটি নির্মাণ করেছিলেন। বিহারটির চারপাশে ১২ × ১২ ফুট বর্গাকারের ছাত্রদের থাকার জন্য ১১৫টি কক্ষ আবিষ্কৃত হয়েছে। প্রত্যেক কক্ষে বৌদ্ধমূর্তি ও নিত্য ব্যবহার্য আসবাবপত্র রাখার জন্য কুলঙ্গী আছে। বিহারটির দক্ষিণ-পশ্চিমে ৩টি গোলাকার স্তম্ভের একটি. তিনকোনা মন্দিরের নিদর্শনও পাওয়া গেছে। ভোজ বিহার ময়নামতির আরেকটি আবিষ্কার। এটি ভিক্ষুদের বসবাসের জন্য নির্মাণ করা হয়েছিল। শানবন বিহার হতে ৫ কিমি. উত্তরে কৌটিলা মুড়া নামে একটি অনুচ্চ পাহাড়ের তিনটি স্তূপ আবিষ্কৃত হয়েছে এ স্তূপগুলো বৌদ্ধধর্মের তিনটি মূল দার্শনিক ধারণা তথা বুদ্ধ (জ্ঞান) ধর্ম (ন্যায়) ও সংঘ (শৃঙ্খলা) রূপে কল্পনা করা হয়েছে। কৌটিলা মুড়া থেকে ২-৫ কি. মি. উত্তর-পশ্চিম কোণে চারপত্র মূড়া অবস্থিত। এখানে অসংখ্য সমাধি পাওয়া যায়। চারপত্র মুড়ার ন্যায় আরেকটি ঢিবি হলো রূপবান মুড়া। এটি মূল সমাধি মন্দির নামে খ্যাত। এছাড়া লালমাই পাহাড়ের দক্ষিণ প্রান্তে অবস্থিত চন্ডী মুড়া অবস্থিত। এখানে শিব ও চন্ডীর পূজা হতো। ময়নামতির এসব নিদর্শন ছাড়াও বড়গাছ মুড়া, পাক্কা মুড়া, ইটখোলা মুড়া, চুল্লা মুড়া প্রভৃতি নিদর্শন আবিষ্কৃত হয়েছে। সুতরাং, উপরের আলোচনার থেকে বলা যায়, ময়নামতিতে আনন্দবিহারে পাশাপাশি আরও অসংখ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সামাজিক ও ঐতিহাসিক গুরুত্ব ব্যাপক।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।