চিত্র-১ প্রাগৈতিহাসিক যুগের সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্ণনা কর।
উত্তর: চিত্র-১ এ উল্লিখিত প্রাগৈতিহাসিক যুগ তথা প্রচীন প্রস্তর যুগের সাংস্কৃতিক বৈশিষ্ট্য ছিল স্বতন্ত্র প্রকৃতির। প্রাগৈতিহাসিক কালের যে সময় মানুষ পাথরের তৈরি হাতিয়ারকে ভিত্তি করে জীবন নির্বাহ করত সেই যুগের নাম প্রাচীন প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগে মানুষ যাযাবর জীবনযাপনে অভ্যস্ত ছিল। খাদ্য সংগ্রামের জন্য তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াত। তবে হিংস্র জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তারা এক সঙ্গে থাকত। পাথরের তৈরি বিভিন্ন যন্ত্র যেমন- দা, হাত কুড়াল দিয়ে বন্য পশু ও মাছ শিকার করে জীবনধারণ করত। শিকারে কিছু মিললে সবাই তা খেত; আর শিকার না পেলে সবাই না খেয়ে থাকত। এ যুগের মানুষের ভাষা ছিল অক্ষরবিহীন। প্রথমদিকে এ যুগের মানুষ কোনো পোশাক ব্যবহার করত না। পরবর্তীতে বৈরি আবহাওয়া থেকে রক্ষা পেতে গাছের পাতা, ছাল-বাকল, পশুর চামড়া ইত্যাদি দিয়ে নিজেদের শরীর ঢাকত। তাঁতশিল্প এবং শিল্পকলায় তারা বেশ দক্ষতার পরিচয় দিয়েছেন। তারা বিভিন্ন জীবজন্তু যেমন- বন্য ঘোড়া, ষাঁড়, হরিণ, শিকারের দৃশ্য আঁকত। তাদের উল্লেখযোগ্য ভাস্কর্য হলো নারী মূর্তি। যা এখনও অস্ট্রিয়া ও ফ্রান্সের জাদুঘরে সংরক্ষিত রয়েছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
চিত্র-১ প্রাগৈতিহাসিক যুগের সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্ণনা কর।
ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর