শেয়ারFacebookWhatsApp

দৃশ্যপট-১ এ কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়? ব্যাখ্যা কর।

উত্তর: দৃশ্যপট-১ এ যে প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়, তা হলো উয়ারী-বটেশ্বর। বাংলাদেশের আদি-ঐতিহাসিক কালপর্বের প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর মধ্যে অন্যতম হলো উয়ারী-বটেশ্বর। এর অবস্থান নরসিংদী জেলার বেলাব উপজেলার অন্তর্গত উয়ারী-বটেশ্বর নামক পাশাপাশি দুটি গ্রামে। পাশাপাশি অবস্থিত এই দুটি গ্রামকে একসাথে উয়ারী-বটেশ্বর নামে ডাকা হয়। এখান থেকে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহের মধ্যে অন্যতম হলো প্রস্তর যুগের অশ্মীভূত কাঠের বাটালি, পাথরের বাটালি, লোহার ফলক, বর্শা, পেরেক, পাথরের ছুরি, লৌহ নির্মিত কুঠার, মৃৎপাত্র, ব্রোঞ্জ নির্মিত ইট, ইত্যাদি। উয়ারী-বটেশ্বর থেকে প্রাপ্ত নিদর্শনসমূহ পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে প্রত্নতাত্ত্বিকগণ ধারণা পোষণ করেন, সম্ভবত প্রাচীন প্রস্তর যুগেই এখানে মানব বসতি শুরু হয়েছিল। গত শতাব্দীর সত্তরের দশকে উয়ারী গ্রামের জনৈক ব্যক্তি মাটি খননকালে খুঁজে পান একটি মৃৎপাত্রে সংরক্ষিত প্রায় চার হাজার মুদ্রা। উদ্দীপকের দৃশ্যপট-১ এ একটি প্রত্নতাত্ত্বিক স্থানের খননকাজের চিত্র উল্লেখ করা হয়েছে যা উপরে আলোচিত উয়ারী-বটেশ্বরের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, দৃশ্যপট-১ দ্বারা মূলত উয়ারী-বটেশ্বর প্রত্নতাত্ত্বিক নিদর্শনকে বোঝানো হয়েছে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

দৃশ্যপট-১ এ কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়? ব্যাখ…

উদ্দীপক

নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও :

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025

উত্তর

প্রত্নতত্ত্বের ইংরেজি প্রতিশব্দ হলো Archaeology.

উত্তর

বস্তুগত নিদর্শনের ভিত্তিতে অতীত পুনঃনির্মাণ করার বিজ্ঞানকে প্রত্নতত্ত্ব বলে চিহ্নিত করা হয়। প্রত্নতত্ত্বের ইংরেজি প্রতিশব্দ 'ArchaeologyArchaeology^{\prime}-এর অর্থ 'প্রাচীন দ্রব্য সম্পর্কিত জ্ঞান'। প্রত্নতত্ত্ব বলতে জ্ঞানের সেই মূল্যবান শাখাকে বোঝায় যা প্রাগৈতিহাসিক বা তারও আগের যুগের মানুষের বাস্তব সংস্কৃতি ধ্বংসাবশেষ পরীক্ষা-নিরীক্ষা ও বিচার-বিশ্লেষণের মাধ্যমে তখনকার সমাজব্যবস্থা সম্পর্কে যথাযথ জ্ঞান সরবরাহ করে থাকে। প্রত্নতাত্ত্বিকদের মতে, অতীত যুগের মানুষের ব্যবহার্য দ্রব্যসামগ্রীর ধ্বংসাবশেষ পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সে যুগের মানুষের সমীক্ষা বা সে সম্পর্কিত অধ্যয়নই হলো প্রত্নতত্ত্ব।

উত্তর

দৃশ্যপট-১ এ যে প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়, তা হলো উয়ারী-বটেশ্বর। বাংলাদেশের আদি-ঐতিহাসিক কালপর্বের প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর মধ্যে অন্যতম হলো উয়ারী-বটেশ্বর। এর অবস্থান নরসিংদী জেলার বেলাব উপজেলার অন্তর্গত উয়ারী-বটেশ্বর নামক পাশাপাশি দুটি গ্রামে। পাশাপাশি অবস্থিত এই দুটি গ্রামকে একসাথে উয়ারী-বটেশ্বর নামে ডাকা হয়। এখান থেকে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহের মধ্যে অন্যতম হলো প্রস্তর যুগের অশ্মীভূত কাঠের বাটালি, পাথরের বাটালি, লোহার ফলক, বর্শা, পেরেক, পাথরের ছুরি, লৌহ নির্মিত কুঠার, মৃৎপাত্র, ব্রোঞ্জ নির্মিত ইট, ইত্যাদি। উয়ারী-বটেশ্বর থেকে প্রাপ্ত নিদর্শনসমূহ পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে প্রত্নতাত্ত্বিকগণ ধারণা পোষণ করেন, সম্ভবত প্রাচীন প্রস্তর যুগেই এখানে মানব বসতি শুরু হয়েছিল। গত শতাব্দীর সত্তরের দশকে উয়ারী গ্রামের জনৈক ব্যক্তি মাটি খননকালে খুঁজে পান একটি মৃৎপাত্রে সংরক্ষিত প্রায় চার হাজার মুদ্রা। উদ্দীপকের দৃশ্যপট-১ এ একটি প্রত্নতাত্ত্বিক স্থানের খননকাজের চিত্র উল্লেখ করা হয়েছে যা উপরে আলোচিত উয়ারী-বটেশ্বরের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, দৃশ্যপট-১ দ্বারা মূলত উয়ারী-বটেশ্বর প্রত্নতাত্ত্বিক নিদর্শনকে বোঝানো হয়েছে।

উত্তর

দৃশ্যপট-২ তথা সিন্ধু সভ্যতা মানবসভ্যতায় নতুন যুগের সূচনা করে। সভ্যতা ও সংস্কৃতির উদ্ভাবক হচ্ছে মানুষ। মানুষ যেদিন পৃথিবীতে প্রথম বিচরণ করেছিল সেদিনই রোপিত হয়েছিল সভ্যতার বীজ। বিভিন্ন রাষ্ট্রের সমাজব্যবস্থায় বিভিন্ন প্রাচীন সভ্যতার প্রভাব রয়েছে। সিন্ধু সভ্যতা তার মধ্যে অন্যতম একটি সভ্যতা। বড় বড় প্রাসাদ, মাঝারি ও ছোট আকারের ধ্বংসাবশেষ সিন্ধু সভ্যতার অন্যতম নিদর্শন। উদ্দীপকের দৃশ্যপট-২ এও বিভিন্ন ভবনের ধ্বংসাবশেষ দেখানো হয়েছে। যা সিন্ধু সভ্যতাকে ইঙ্গিত করে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টেগোমারি জেলার হরপ্পা এবং সিন্ধুর মহেঞ্জোদারো সভ্যতাই ইতিহাসে সিন্ধু সভ্যতা নামে পরিচিত। নদীবিধৌত উর্বর পলিতে কৃষি অর্থনীতি ছিল এ সভ্যতার জীবনীশক্তি। উৎপাদনের উদ্বৃত্ত অংশ সমাজে অবসর জীবনযাপনকারী শ্রেণির সৃষ্টি করে। এখানকার বড় বড় প্রাসাদ ও আবাসিক ভবনগুলোতে আধুনিক ভবনের মতোই উন্নত মানের শিল্পের ব্যবহার করা হয়েছিল। এছাড়া এ যুগে মানুষ গরু, মহিষ, ভেড়া প্রভৃতি পশু পালন করত, এখানকার অধিবাসীরা সমুদ্র চলাচলেও অভ্যস্ত ছিল। তাঁছাড়া এ সভ্যতায় তাত শিল্পেরও বিকাশ ঘটেছিল। পাশাপাশি উন্নত নগর পরিকল্পনা, জ্ঞান-বিজ্ঞান বিকাশে অবদান, পরিমাপ পদ্ধতি সবই সিন্ধু সভ্যতার অবদান। যা আধুনিক সমাজব্যবস্থায়ও স্থান করে নিয়েছে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, সিন্ধু সভ্যতা মানবসভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।