দৃশ্যপট-২ মানবসভ্যতায় নতুন যুগের সূচনা করে- বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যপট-২ তথা সিন্ধু সভ্যতা মানবসভ্যতায় নতুন যুগের সূচনা করে। সভ্যতা ও সংস্কৃতির উদ্ভাবক হচ্ছে মানুষ। মানুষ যেদিন পৃথিবীতে প্রথম বিচরণ করেছিল সেদিনই রোপিত হয়েছিল সভ্যতার বীজ। বিভিন্ন রাষ্ট্রের সমাজব্যবস্থায় বিভিন্ন প্রাচীন সভ্যতার প্রভাব রয়েছে। সিন্ধু সভ্যতা তার মধ্যে অন্যতম একটি সভ্যতা। বড় বড় প্রাসাদ, মাঝারি ও ছোট আকারের ধ্বংসাবশেষ সিন্ধু সভ্যতার অন্যতম নিদর্শন। উদ্দীপকের দৃশ্যপট-২ এও বিভিন্ন ভবনের ধ্বংসাবশেষ দেখানো হয়েছে। যা সিন্ধু সভ্যতাকে ইঙ্গিত করে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টেগোমারি জেলার হরপ্পা এবং সিন্ধুর মহেঞ্জোদারো সভ্যতাই ইতিহাসে সিন্ধু সভ্যতা নামে পরিচিত। নদীবিধৌত উর্বর পলিতে কৃষি অর্থনীতি ছিল এ সভ্যতার জীবনীশক্তি। উৎপাদনের উদ্বৃত্ত অংশ সমাজে অবসর জীবনযাপনকারী শ্রেণির সৃষ্টি করে। এখানকার বড় বড় প্রাসাদ ও আবাসিক ভবনগুলোতে আধুনিক ভবনের মতোই উন্নত মানের শিল্পের ব্যবহার করা হয়েছিল। এছাড়া এ যুগে মানুষ গরু, মহিষ, ভেড়া প্রভৃতি পশু পালন করত, এখানকার অধিবাসীরা সমুদ্র চলাচলেও অভ্যস্ত ছিল। তাঁছাড়া এ সভ্যতায় তাত শিল্পেরও বিকাশ ঘটেছিল। পাশাপাশি উন্নত নগর পরিকল্পনা, জ্ঞান-বিজ্ঞান বিকাশে অবদান, পরিমাপ পদ্ধতি সবই সিন্ধু সভ্যতার অবদান। যা আধুনিক সমাজব্যবস্থায়ও স্থান করে নিয়েছে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, সিন্ধু সভ্যতা মানবসভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
দৃশ্যপট-২ মানবসভ্যতায় নতুন যুগের সূচনা করে- বিশ্লেষণ কর।
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর