"ছক-খ এ বর্ণিত যুগটি মানবসভ্যতার ভিত্তি রচনা করেছে" উক্তিটি মূল্যায়ন কর।
উত্তর: ছক-খ এ বর্ণিত যুগ তথা নব্যপ্রস্তর যুগ মানবসভ্যতার ভিত্তি রচনা করেছে- প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ।প্রাচীন প্রস্তর যুগের ভোঁতা ও অমসৃণ হাতিয়ারের পরিবর্তে নব্যপ্রস্তর যুগের মানুষ তুলনামূলক মসৃণ হাতিয়ার ব্যবহার শুরু করে, ফলে গৃহ নির্মাণে পারদর্শিতার ছাপ লক্ষ করা যায়। এ যুগে নারীদের মাধ্যমে কৃষির আবিষ্কার শুরু হয়। কৃষির আবিষ্কার চাকা আবিষ্কারের প্রত্যক্ষ ফল হিসেবে মানুষ যাযাবর জীবন ছেড়ে স্থায়ীভাবে পরিবার গঠন করে। এসব বৈশিষ্ট্যই ছক-২ এ উল্লেখ করা হয়েছে। যা নব্যপ্রস্তর যুগকে নির্দেশ করে। নব্যপ্রস্তর যুগের অধিবাসীরাই প্রথম বীজ বপন, গাছ লাগানো, ফসল কাটা এবং তা প্রক্রিয়াজাত করে কৃষিকাজের সূচনা করে। এই কৃষি অর্থনীতি নব্যপ্রস্তর যুগের অধিবাসীদের স্বনির্ভরতার দিকে অগ্রসর হতে সাহায্য করে। কৃষি উৎপাদন করে তাদের প্রয়োজন মেটানোর পর যখন কিছু ফসল অবশিষ্ট থাকতে শুরু করল, তখন স্বাভাবিকভাবেই তাদের কৃষিতে শ্রমের প্রয়োজন কমে যায় এবং তারা গৃহে বসে তৈরি করা যায় এমন কাজের দিকে মনোনিবেশ করে। আবু তাদের এ হস্তশিল্পকে কেন্দ্র করে গড়ে ওঠে বাজার। আবার চাকা আবিষ্কারের ফলে যাতায়াত ও পণ্য পরিবহনে অভাবনীয় পরিবর্তন আসে। বস্ত্রশিল্পের বিকাশে যুদ্ধের সনাতন কৌশল পরিবর্তনের ক্ষেত্রে চাকার ভূমিকা ব্যাপক। এছাড়া এ যুগেই কৃষিকে কেন্দ্র করে সভ্য পারিবারিক জীবনের সূত্রপাত ঘটে। আগের যুগের, অবাধ যৌনাচার কমে আসে এবং তারা যাযাবর জীবন ছেড়ে স্থায়ীভাবে বসবাস শুরু করে। উপরের আলোচনার প্রেক্ষাপট থেকে প্রতীয়মান যে, নব্যপ্রস্তর যুগেই মানবসভ্যতার ভিত্তি রচনা হয়েছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
"ছক-খ এ বর্ণিত যুগটি মানবসভ্যতার ভিত্তি রচনা করেছে" উক্তিটি মূল্যায়…
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর