শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে কোন প্রত্নতাত্ত্বিক স্থানের কথা উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থান ময়নামতির কথা উল্লেখ করা হয়েছে। প্রাচীন বাংলার সমতট অঞ্চলের বৌদ্ধ সভ্যতার অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন কুমিল্লার ময়নামতি। কুমিল্লা শহর থেকে প্রায় ৮ কি. মি. দক্ষিণ-পশ্চিমে ১১ মাইলব্যাপী পাহাড়ি অঞ্চলে ময়নামতি অবস্থিত। বাংলাদেশের প্রাচীন বৌদ্ধ ধ্বংসাবশেষের সবচেয়ে বেশি সংগ্রহ এখানেই পাওয়া গেছে। এখানেই খ্রিষ্টীয় অষ্টম শতাব্দী পর্যন্ত বৌদ্ধ সংস্কৃতি ও সভ্যতার বিকাশ ঘটেছিল বলে পণ্ডিতগণ মনে করেন। উদ্দীপকে দেখা যায়, শীতের ছুটিতে মুগ্ধ তার বন্ধু-বান্ধবীর সাথে কুমিল্লার একটি পাহাড়ি অঞ্চলে বেড়াতে যায়। এখানেই খ্রিষ্টীয় অষ্টম শতাব্দী পর্যন্ত বৌদ্ধ সংস্কৃতি ও সভ্যতার বিকাশ ঘটেছিল। এসব বৈশিষ্ট্যের উপর আলোচিত ময়নামতি প্রত্নতাত্ত্বিক স্থানের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপক দ্বারা মূলত বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থান ময়নামতিকে নির্দেশ করা হয়েছে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে কোন প্রত্নতাত্ত্বিক স্থানের কথা উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা…

উদ্দীপক

শীতের ছুটিতে মুগ্ধ তার বন্ধু-বান্ধবীর সাথে কুমিল্লার একটি পাহাড়ি অঞ্চলে বেড়াতে যায়। সেখানে খ্রিষ্টীয় অষ্টম শতাব্দী পর্যন্ত বৌদ্ধ সংস্কৃতি ও সভ্যতার বিকাশ ঘটেছিল।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025

উত্তর

সিন্ধু সভ্যতা ছিল বর্তমান পাকিস্তান ও ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত সিন্ধু নদ অববাহিকায়।

উত্তর

আধুনিক সভ্যতার ভিত্তি হচ্ছে লৌহ। বর্তমান যুগে হাতিয়ার ও যন্ত্রপাতি প্রধানত লৌহনির্মিত। যানবাহন তৈরিতে লৌহ ব্যবহারের ফলে যানবাহন ব্যবস্থার প্রভূত উন্নতি ঘটে। ঘরবাড়ি, আসবাবপত্র, বৈজ্ঞানিক যন্ত্রপাতি, রাস্তাঘাট, পুল নির্মাণে লোহার ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। লৌহ দ্বারা নির্মিত প্রেস ও অক্ষর আবিষ্কৃত হওয়ায় ছাপাশিল্পের অভূতপূর্ব অগ্রগতি দেখা দেয়। মানবসভ্যতার অভাবনীয় উন্নতিতে লোহার ব্যাপক ভূমিকা রয়েছে। এজন্য লৌহকে আধুনিক সভ্যতার ভিত্তি বলা হয়।

উত্তর

উদ্দীপকে বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থান ময়নামতির কথা উল্লেখ করা হয়েছে। প্রাচীন বাংলার সমতট অঞ্চলের বৌদ্ধ সভ্যতার অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন কুমিল্লার ময়নামতি। কুমিল্লা শহর থেকে প্রায় ৮ কি. মি. দক্ষিণ-পশ্চিমে ১১ মাইলব্যাপী পাহাড়ি অঞ্চলে ময়নামতি অবস্থিত। বাংলাদেশের প্রাচীন বৌদ্ধ ধ্বংসাবশেষের সবচেয়ে বেশি সংগ্রহ এখানেই পাওয়া গেছে। এখানেই খ্রিষ্টীয় অষ্টম শতাব্দী পর্যন্ত বৌদ্ধ সংস্কৃতি ও সভ্যতার বিকাশ ঘটেছিল বলে পণ্ডিতগণ মনে করেন। উদ্দীপকে দেখা যায়, শীতের ছুটিতে মুগ্ধ তার বন্ধু-বান্ধবীর সাথে কুমিল্লার একটি পাহাড়ি অঞ্চলে বেড়াতে যায়। এখানেই খ্রিষ্টীয় অষ্টম শতাব্দী পর্যন্ত বৌদ্ধ সংস্কৃতি ও সভ্যতার বিকাশ ঘটেছিল। এসব বৈশিষ্ট্যের উপর আলোচিত ময়নামতি প্রত্নতাত্ত্বিক স্থানের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপক দ্বারা মূলত বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থান ময়নামতিকে নির্দেশ করা হয়েছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত প্রত্নতাত্ত্বিক স্থানটি তথা ময়নামতির সামাজিক ও ঐতিহাসিক গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ময়নামতিতে প্রত্নতাত্ত্বিক খননকাজ থেকে যেসব প্রাচীন সম্পদ আবিষ্কৃত হয়েছে সেগুলোতে প্রাচীন বাংলার সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় জীবনের একটি চিত্র ফুটে ওঠে। এসব ধ্বংসাবশেষ থেকে সে যুগের সংস্কৃতির যে উপাদান পাওয়া গেছে তাতে সহজেই বলা যায় ময়নামতি কেবল অপরূপ সৌন্দর্যে সৌন্দর্য্যমন্ডিত ছিল না, অতীতেও এ অঞ্চলকে কেন্দ্র করে সমৃদ্ধ সভ্যতা গড়ে উঠেছিল। এদেশের সামাজিক ইতিহাস রচনায় ময়নামতির ধ্বংসাবশেষ বিশেষ অবদান রেখেছে। এখানকার প্রত্নতাত্ত্বিক নিদর্শন বিশ্লেষণে জানা যায়, কুমিল্লা অঞ্চলে কয়েকশত বছরব্যাপী বৌদ্ধধর্ম, সমাজ, সংস্কৃতি তথা বৌদ্ধ সভ্যতার স্বর্ণযুগ কেটেছে। ময়নামতিতে প্রাপ্ত স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ নির্মিত অলংকারাদি, লোহার দ্রব্যাদি, কাঠ নির্মিত দ্রব্যাদি, মৃৎপাত্রাদি, অলংকৃত ইট, তামার পাত্র এবং দৈনন্দিন জীবনে ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র তৎকালীন সমাজের জীবন ও সভ্যতার এক জীবন্ত চিত্র তুলে ধরে। ময়নামতিতে মুদ্রা আবিষ্কার সাক্ষ্য দেয় এখানে একটি সুদক্ষ প্রশাসন ব্যবস্থা চালু ছিল। এছাড়া এখানে প্রাপ্ত তাম্রশাসনে রাজার জমি দানের বিষয়টি লিপিবদ্ধ আছে। এর দ্বারা বোঝা যায় এখানে ভূমিতে ব্যক্তিমালিকানা ছিল। আর ভূমিতে ব্যক্তিমালিকানা সামাজিক স্তরবিন্যাসের অস্তিত্বকে চিহ্নিত করে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, কুমিল্লার ময়নামতির সামাজিক ও ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম এবং বাংলাদেশে মানবসভ্যতার বিকাশের ক্ষেত্রে এ এলাকার অবদানকে কোনোভাবেই অস্বীকার করা যায় না।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।