শেয়ারFacebookWhatsApp

“বাংলাদেশে একটি মিশ্র সংস্কৃতি বিদ্যমান”- ব্যাখ্যা করো।

উত্তর: প্রাচীনকাল থেকে বিভিন্ন জাতিগোষ্ঠীর মিশ্রণের ফলে বাংলাদেশে একটি মিশ্র সংস্কৃতি বিদ্যমান। আর্যদের আসার আগে এ দেশে অনার্য, ভোটচীনা, অস্ট্রিক, নিষাদ জাতি তাদের নিজস্ব সংস্কৃতি নিয়ে বাস করত। পরবর্তী সময়ে আর্যরা আসলেও এসব সংস্কৃতি পুরোপুরি বিলীন হয়ে যায়নি, বরং উভয় সংস্কৃতির মিশ্রণ ঘটেছিল। এরপর কালের বিবর্তনে এ দেশের সমাজের ওপর বিভিন্ন ধর্মীয় (বৌদ্ধ, জৈন, হিন্দু, ইসলাম, খ্রিষ্টান ইত্যাদি) সংস্কৃতি প্রভাব বিস্তার করে। তবে লক্ষণীয় যে, বিভিন্ন ধর্ম প্রাচীন সংস্কৃতিকে পুরোপুরি বিলোপ করে দেয়নি, বরং প্রাচীন সংস্কৃতির অনেক কিছুই গ্রহণ করেছে। এ কারণে বলা হয়, বাংলাদেশে একটি মিশ্র সংস্কৃতি বিদ্যমান।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

“বাংলাদেশে একটি মিশ্র সংস্কৃতি বিদ্যমান”- ব্যাখ্যা করো।

উদ্দীপক

প্রতিষ্ঠিত প্রকৌশলী ইসতিয়াক আহমেদ গ্রামের ছেলে হলেও ঢাকায় বসবাস করছেন। নিজ গ্রামের ছাত্রদের মাল্টিমিডিয়ার মাধ্যমে উন্নততর শিক্ষাদানের জন্য তিনি নিজের নকশায় নিজ খরচে একটি স্কুল নির্মাণ এবং প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহ করেন। কিন্তু শিক্ষকবৃন্দ এসব সরঞ্জামাদি ব্যবহারে প্রশিক্ষিত না হওয়ার কারণে শিক্ষার মান নিম্নমুখীই রয়ে গেল।

Rajshahi · 2018

উত্তর

সংস্কৃতি দুই প্রকার।

উত্তর

প্রাচীনকাল থেকে বিভিন্ন জাতিগোষ্ঠীর মিশ্রণের ফলে বাংলাদেশে একটি মিশ্র সংস্কৃতি বিদ্যমান। আর্যদের আসার আগে এ দেশে অনার্য, ভোটচীনা, অস্ট্রিক, নিষাদ জাতি তাদের নিজস্ব সংস্কৃতি নিয়ে বাস করত। পরবর্তী সময়ে আর্যরা আসলেও এসব সংস্কৃতি পুরোপুরি বিলীন হয়ে যায়নি, বরং উভয় সংস্কৃতির মিশ্রণ ঘটেছিল। এরপর কালের বিবর্তনে এ দেশের সমাজের ওপর বিভিন্ন ধর্মীয় (বৌদ্ধ, জৈন, হিন্দু, ইসলাম, খ্রিষ্টান ইত্যাদি) সংস্কৃতি প্রভাব বিস্তার করে। তবে লক্ষণীয় যে, বিভিন্ন ধর্ম প্রাচীন সংস্কৃতিকে পুরোপুরি বিলোপ করে দেয়নি, বরং প্রাচীন সংস্কৃতির অনেক কিছুই গ্রহণ করেছে। এ কারণে বলা হয়, বাংলাদেশে একটি মিশ্র সংস্কৃতি বিদ্যমান।

উত্তর

ইসতিয়াক সাহেবের স্কুলের নকশা অবস্তুগত সংস্কৃতিকে নির্দেশ করে। মানুষের সংস্কৃতি যখন বাস্তব আকারে প্রকাশিত হয় তখন তাকে বস্তুগত সংস্কৃতি বলে। যেমন— ঘরবাড়ি, আসবাবপত্র, যন্ত্রপাতি ইত্যাদি। আর বস্তুগত সংস্কৃতির পেছনে ক্রিয়াশীল চিন্তা-ভাবনা, জ্ঞান এবং কলাকৌশলকে অবস্তুগত সংস্কৃতি বলে। কার্যত অবস্তুগত সংস্কৃতি বলতে মানুষের ধ্যান- ধারণা, চিন্তা-ভাবনা, চাল-চলন, রীতিনীতি, মূল্যবোধ, আবেগ-উচ্ছ্বাস ইত্যাদিকে বোঝায়। এছাড়া মানুষের সব বিমূর্ত সৃষ্টি যেমন- ভাষা, সাহিত্য, বিজ্ঞান, আইন, নীতি, আদর্শ ইত্যাদিও অবস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত। কোনো দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ইত্যাদি ব্যবস্থাবলিও অবস্তুগত সংস্কৃতির মধ্যে পড়ে। উদ্দীপকের ইসতিয়াক সাহেব একজন প্রকৌশলী। তিনি তার গ্রামে একটি স্কুল তৈরি করার সিদ্ধান্ত নেন। এজন্য স্কুল ভবনের নকশা তিনি নিজেই তৈরি করেন। তার এ স্কুল ভবনের নকশা তৈরি অবস্তুগত সংস্কৃতিকে নির্দেশ করে। কারণ স্কুল হচ্ছে বস্তুগত সংস্কৃতি। আর স্কুলের জন্য নকশা তৈরি হচ্ছে মানুষের ক্রিয়াশীল চিন্তা-ভাবনা; যা অবস্তুগত সংস্কৃতির অংশ। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায়, ইসতিয়াক সাহেবের স্কুলের নকশা অবস্তুগত সংস্কৃতিকে নির্দেশ করছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত স্কুলটির নিম্নমুখী শিক্ষা সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। আমেরিকান সমাজবিজ্ঞানী উইলিয়াম ফিল্ডিং অগবার্ন তার 'Social ChangeChange^{\prime} গ্রন্থে সংস্কৃতির ব্যবধান তত্ত্ব প্রদান করেছেন। অগবার্নের মতে, নানা ধরনের যান্ত্রিক আবিষ্কারের ফলে দ্রুতগতিতে সমাজ পরিবর্তিত হয়। এই দ্রুত পরিবর্তনটি ঘটে বস্তুগত সংস্কৃতি যেমন— ঘর-বাড়ি, হাতিয়ার, যন্ত্রপাতি, তৈজসপত্র, কল-কারখানার পণ্য, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদির ক্ষেত্রে। অন্যদিকে অবস্তুগত সংস্কৃতি যেমন— ধর্ম, শিক্ষণ, মূল্যবোধ ইত্যাদি ক্ষেত্রে পরিবর্তনটি বস্তুগত সংস্কৃতির তুলনায় খুবই মন্থর। ফলে উভয় সংস্কৃতির মধ্যে ব্যবধানের সৃষ্টি হয় । এই তত্ত্বের মূল কথা হলো, সংস্কৃতির দুটি অংশের মধ্যে একটি কোনো এক সময়ে অন্যটি থেকে দ্রুত পরিবর্তিত হওয়ার ফলে অসামঞ্জস্যতা দেখা দেয়। এক্ষেত্রে পিছিয়ে পড়া অংশটিকে অগ্রসর অংশটির সাথে খাপ খাওয়ানোর চেষ্টা চালিয়ে যেতে হয়। সংস্কৃতির এক অংশের এই পিছিয়ে পড়া এবং সেই অংশের তা কাটিয়ে ওঠার প্রবণতাই হচ্ছে সাংস্কৃতিক ব্যবধান। উদ্দীপকের প্রকৌশলী ইসতিয়াক সাহেব নিজের তৈরি করা নকশা দিয়ে গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। কিন্তু স্কুলে ভালো শিক্ষক না থাকায় লেখাপড়ার মান নিম্নমুখী। এখানে সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বের প্রয়োগ সুস্পষ্ট। কারণ স্কুল হচ্ছে বস্তুগত সংস্কৃতি যা অতি সহজেই তৈরি করা যায়। কিন্তু স্কুলে পড়ালেখার মান, ভালো শিক্ষক ইত্যাদি অবস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত, যা বস্তুগত সংস্কৃতির মতো দ্রুত তৈরি করা যায় না। ফলে দুই ধরনের সংস্কৃতির মধ্যে দেখা দেয় অসামঞ্জস্যতা। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, ইসতিয়াক সাহেবের স্কুল তৈরি এবং স্কুলের লেখাপড়ার নিম্নমান সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSCSociology 2nd PaperRajshahi 2018
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।