'মানবসৃষ্ট সবকিছুই সংস্কৃতি'— উক্তিটি বুঝিয়ে লিখ।
উত্তর: সংস্কৃতি বলতে মানুষের সার্বিক জীবনপ্রণালি ও সৃষ্টিকে বোঝায়। সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে মানুষ যা কিছু করে তাই সংস্কৃতি সংস্কৃতির একটি পূর্ণাঙ্গ সংজ্ঞা প্রদান করতে গিয়ে ইংরেজ নৃবিজ্ঞানী ই বি. টেইলর বলেন, “সংস্কৃতি হচ্ছে সেই জটিল ব্যবস্থা যার অন্তর্ভুক্ত হচ্ছে সমাজবাসীর জ্ঞান, বিজ্ঞান, ধর্ম, ধ্যান-ধারণা, বিশ্বাস, শিল্প আইন, নীতিকথা, আচার-ব্যবহার, অভ্যাস, মূল্যবোধ প্রভৃতি; এগুলো সমাজবাসী সমাজের সদস্য হিসেবে অর্জন করে থাকে।” সংজ্ঞাটি পর্যালোচনা করলে বোঝা যায় যে, সংস্কৃতি বলতে শুধু মার্জিত রুচি, ব্যবহার বা অভ্যাসের উৎকর্ষতা বোঝায় না, বরং মানুষ জীবনধারণ করতে গিয়ে যা কিছু করে তার সমষ্টিকে বোঝায়। এ জন্যই সমাজবিজ্ঞানীরা মনে করেন, মানবসৃষ্ট সবকিছুই সংস্কৃতির অন্তর্ভুক্ত।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
'মানবসৃষ্ট সবকিছুই সংস্কৃতি'— উক্তিটি বুঝিয়ে লিখ।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর