শেয়ারFacebookWhatsApp

সংস্কৃতির ইংরেজি প্রতিশব্দটি কোন শব্দ থেকে এসেছে?

উত্তর: সংস্কৃতির ইংরেজি প্রতিশব্দ হলো Culture যা ল্যাটিন শব্দ Colere থেকে এসেছে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

সংস্কৃতির ইংরেজি প্রতিশব্দটি কোন শব্দ থেকে এসেছে?

উদ্দীপক

রতনপুর গ্রামের অধিকাংশ মানুষই অশিক্ষিত। চিকিৎসার জন্য এখানকার মানুষ ঝাড়-ফুঁক, তাবিজ-কবজের উপরই বেশি নির্ভরশীল। সরকার তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করে দেয়। কিন্তু গ্রামের মানুষের বেশিরভাগই "আগের চিকিৎসা ব্যবস্থাতেই ভালো হয়”- এই বিশ্বাসে অটল। হাসপাতালের ডাক্তাররা বোঝাতে চাইলেও তারা পুরোনো বিশ্বাস বদলাতে চায় না।

Dinajpur · 2017

উত্তর

সংস্কৃতির ইংরেজি প্রতিশব্দ হলো Culture যা ল্যাটিন শব্দ Colere থেকে এসেছে।

উত্তর

সমাজবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্যয় সংস্কৃতি অতীত থেকে বর্তমান সকল সমাজের সর্বত্র বিরাজমান। সংস্কৃতি হলো সমাজস্থ মানুষের বৈশিষ্ট্যপূর্ণ পরিচয়ের সুস্পষ্ট ইঙ্গিতবহ একটি উপাদান। সংস্কৃতি সর্বদা-গতিশীল। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে গিয়ে এবং জীবনযাত্রার মান উন্নয়নে মানুষ যা আবিষ্কার করেছে তা সবই সংস্কৃতি। অর্থাৎ, কোনো সমাজই সংস্কৃতির অবস্থানকে অস্বীকার করতে পারে না। সংস্কৃতির অপরিহার্যতার কারণে তা সর্বদাই গতিশীল ও বিরাজমান। বংশপরম্পরায় সব দেশে ও সব যুগে সংস্কৃতি সর্বদা বিরাজমান ছিল এবং থাকবে।

উত্তর

গ্রামের মানুষের বদলাতে না চাওয়া অবস্তুগত সংস্কৃতি (Non- material Culture) কে নির্দেশ করে। সংস্কৃতি হলো মানুষের সামগ্রিক জীবনপ্রণালি। বলা হয়ে থাকে মানুষ সংস্কৃতির কয়েদি। সংস্কৃতির যে অংশ অদৃশ্য তথা উপলব্ধির উপর নির্ভরশীল তাই অবস্তুগত সংস্কৃতি। অর্থাৎ, মানুষের চিন্তাভাবনা, রীতিনীতি, মূল্যবোধ, আবেগ-উচ্ছ্বাস প্রভৃতি অবস্তুগত সংস্কৃতির আওতাভুক্ত। এছাড়াও মানুষের সব বিমূর্ত সৃষ্টি যেমন- ভাষা ও সাহিত্য, বিজ্ঞান, আইন, নীতি, আদর্শ, ইত্যাদিকেও অবস্তুগত সংস্কৃতি বলা হয়ে থাকে। উদ্দীপকে দেখা যায়, রতনপুর গ্রামের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার আধুনিক সুবিধা সম্বলিত হাসপাতাল তৈরি করলেও গ্রামের মানুষ ঝাড়-ফুঁক, তাবিজ-কবজের মাধ্যমে চিকিৎসা নিতে বেশি আগ্রহী। তাদের বিশ্বাস এ পদ্ধতিতে চিকিৎসা নিলে তারা ভালো হয়ে যাবে। গ্রামের মানুষের এ ধরনের বিশ্বাস উপরে আলোচিত অবস্তুগত সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং, গ্রামের মানুষের বদলাতে না চাওয়ার বিষয়টি অবস্তুগত সংস্কৃতিকে নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকে রতনপুর গ্রামের চিত্র যেন অগবার্নের 'সাংস্কৃতিক ব্যবধান' তত্ত্বেরই বাস্তব প্রতিচ্ছবি- বক্তব্যটির সাথে আমি একমত। বিশিষ্ট সমাজবিজ্ঞানী উইলিয়াম এফ, অগবার্ন ১৯২২ সালে তার 'Social ChangeChange^{\prime} নামক গ্রন্থে সংস্কৃতির আলোচনায় সাংস্কৃতিক ব্যবধান তত্ত্ব প্রদান করে। তার প্রদত্ত এ তত্ত্বের মূল কথা হলো, আধুনিক সমাজ ব্যবস্থায় সংস্কৃতির সব অংশ একই সাথে বা একই গতিতে অগ্রসর বা পরিবর্তিত হয় না। একটি অংশ দ্রুতগতিতে অগ্রসর হওয়ার ফলে অপর অংশ অনিবার্যভাবে পিছিয়ে পড়ে। সাধারণত সংস্কৃতির বস্তুগত অংশ যেমন- রাস্তাঘাট, হাসপাতাল, দালানকোঠা প্রভৃতির দ্রুতগতিতে পরিবর্তন বা উন্নয়ন সাধিত হলেও অবস্তুগত সংস্কৃতি যেমন- বিশ্বাস, মূল্যবোধ, আচার-আচরণ প্রভৃতি সেই হারে পরিবর্তিত হয়নি। উদ্দীপকে লক্ষনীয় যে, রতনপুর গ্রামে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার হাসপাতাল (বস্তুগত সংস্কৃতি) তৈরি করলেও মানুষ ঝাড়-ফুক, তাবিজ-কবজের মাধ্যমে চিকিৎসা নিয়ে থাকে। তাদের বিশ্বাস (অবস্তুগত সংস্কৃতি) যে আগের চিকিৎসা ব্যবস্থাতেই তারা ভালো হয়। অর্থাৎ, রতনপুর গ্রামে বস্তুগত সংস্কৃতির পরিবর্তন সাধিত হলেও অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে তেমন পরিবর্তন সাধিত হয়নি। উপর্যুক্ত আলোচনা থেকে এ কথা স্পষ্ঠভাবে প্রতীয়মান হয় যে, রতনপুর গ্রামের ক্ষেত্রে অগবার্নের সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।
HSCSociology 2nd PaperDinajpur 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।