তুমি কি মনে কর ছবির উল্লিখিত বিষয়গুলোর ইতিবাচক উন্নয়ন ছাড়া কোনো সমাজ টিকে থাকতে পারে না? মতামত দাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি ছবির উল্লিখিত বিষয়গুলোর ইতিবাচক উন্নয়ন ছাড়া কোনো সমাজ টিকে থাকতে পারে না। কারণ ধ্যানধারণা, আচার-অনুষ্ঠান, জ্ঞান-বিজ্ঞান, শিল্পকলা, আইনকানুন ইত্যাদি সমাজের অংশ। এগুলো ছাড়া সমাজের অস্তিত্ব চিন্তা করা যায় না। আমাদের ব্যক্তিগত, পারিবারিক, দলীয়, সমষ্টিগত বা সামাজিক জীবনকে এসব সংস্কৃতি প্রভাবিত করে। সংস্কৃতি মানুষকে সমাজের এবং সমাজের মানুষের বসবাসের উপযোগী করে গড়ে তোলে। এসব সংস্কৃতি আমাদের সমাজ, সমাজের মানুষ ও পরিবেশকে জানতে ও পর্যবেক্ষণ করতে সহায়তা করে। জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়নে সংস্কৃতির ব্যাপক প্রভাব রয়েছে। মূল্যবোধ, আদর্শ, রীতিনীতি, ধ্যানধারণা, চিন্তাভাবনা, বিশ্বাস, দৃষ্টিভঙ্গি এগুলো মানুষ উত্তরাধিকারসূত্রে পেয়ে থাকে। এগুলো ছাড়া কোনো সমাজের অস্তিত্ব চিন্তাও করা যায় না। সমাজবিজ্ঞানী D. Popenoe তার 'Sociology [গণিত] নামক গ্রন্থে বলেন, "Society is a system of social relationship and through which we pass our life." অর্থাৎ যেসব সামাজিক সম্পর্কের মাধ্যমে আমরা জীবনধারণ করি তাদের সংগঠিত রূপই হলো সমাজ। সুতরাং বলা যায়, সংস্কৃতির এসব বিষয়াবলি ছাড়া সমাজ টিকে থাকতে পারে না।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর ছবির উল্লিখিত বিষয়গুলোর ইতিবাচক উন্নয়ন ছাড়া কোনো সমা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর