উদ্দীপকের খাজা খায়ের উদ্দিন বাংলার যে সংস্কৃতি লালন করছে। তার ব্যাখ্যা দাও
উত্তর: উদ্দীপকের খাজা খায়ের উদ্দিন বাংলার যে সংস্কৃতি লালন করেছেন তা হলো গ্রামবাংলার বহু দিনের পুরাতন ঐতিহ্য। এসব সংস্কৃতি বহুকাল যাবৎ এদেশে ধারাবাহিকভাবে চলে আসছে। বাংলাদেশের সংস্কৃতি এদেশের গ্রামবাংলার বহুদিনের পুরানো ঐতিহ্যকে ধারণ করে রেখেছে। বাংলাদেশের সংস্কৃতির ঐতিহ্যগুলোর মধ্যে হচ্ছে- নবান্ন উৎসব, যাত্রাপালা, পুতুল নাচ, রূপকথা ইত্যাদি। যা খাজা খায়ের উদ্দিনও লালন করেন। বাংলাদেশের সংস্কৃতি অতীতকাল থেকে ধারাবাহিকভাবে চলে আসছে। বিভিন্ন ঐতিহাসিক আবিষ্কার, লিখন পদ্ধতি, ব্যবহার্য দ্রব্য, ভাষা ইত্যাদি এখনও আমাদের সংস্কৃতির অপরিহার্য উপাদান। যেমন মৃৎশিল্পের ব্যবহার আমাদের সংস্কৃতিতে আপন গৌরবে টিকে আছে। গ্রামগঞ্জে এখনও মাটির তৈরি তৈজসপত্রের ব্যবহার লক্ষ করা যায়। বাংলাদেশের সংস্কৃতির আধ্যাত্মিক উপাদানগুলো হচ্ছে পীর-দরবেশ, মাজার, বাউল গান, মারফতি গান, কবি গান, পুঁথিপাঠ, বৈষ্ণবসংগীত, গাজীর গান, কীর্তন ইত্যাদি।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের খাজা খায়ের উদ্দিন বাংলার যে সংস্কৃতি লালন করছে। তার ব্যাখ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর