বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে পুরো ধারণা দিতে উদ্দীপকের উপাদানগুলো সক্ষম নয়- মন্তব্যটি মূল্যায়ন কর।
উত্তর: বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে পুরো ধারণা দিতে উদ্দীপকের উপাদানগুলো সক্ষম নয়। কেননা উদ্দীপকে গ্রামীণ সংস্কৃতির মাত্র কয়েকটি উপাদানের উল্লেখ রয়েছে, যা দ্বারা গ্রামীণ সংস্কৃতি সম্পর্কে পুরো ধারণা লাভ করা সম্ভব নয়। তবে একথা অবশ্য ঠিক যে, বাংলাদেশের সংস্কৃতি বলতে মূলত গ্রামীণ সংস্কৃতিকে বোঝায়। কেননা বাংলাদেশের জনসংখ্যার অধিকাংশ গ্রামে বাস করে। গ্রামীণ সংস্কৃতি বুঝতে হলে গ্রামের বাসস্থানের প্রকৃতি, খাদ্যাভ্যাস, অর্থনীতি, পোশাক-পরিচ্ছদ, লোকসংস্কৃতি, খেলাধুলা, রাজনৈতিক অংশগ্রহণ ইত্যাদি জানা জরুরি, যা আমরা উদ্দীপকে দেখতে পাই না। তাছাড়া বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি শহরাঞ্চলে বিস্তৃত হয়ে নতুন রূপ ধারণ করেছে। নগরের বৈচিত্র্য, জটিলতা, ব্যাপকতা ইত্যাদির পরিপ্রেক্ষিতে নগর সংস্কৃতি নানা রূপ পরিগ্রহ করেছে। সেই সাথে বিদেশি সংস্কৃতির প্রভাবে দেশীয় নগর সংস্কৃতি যৌগরূপ লাভ করেছে। সুতরাং এসবকে বাদ দিয়েও বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে পুরো ধারণা লাভ করা সম্ভব নয়।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে পুরো ধারণা দিতে উদ্দীপকের উপাদানগুলো স…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর