যে বিষয়গুলো স্থান পাওয়ার কারণে পাজী রাহাতের ছবিটি দর্শকপ্রিয় হয়ে ওঠে তার ব্যাখ্যা দাও।
উত্তর: যে বিষয় স্থান পাওয়ার কারণে গাজী রাহাতের ছবিটি দর্শকপ্রিয় হয়ে উঠেছে তা হলো সংস্কৃতি। ছবিটিতে সমাজের যে ধ্যানধারণা, আচার-অনুষ্ঠান, জ্ঞান-বিজ্ঞান, শিল্পকলা, আইনকানুন ইত্যাদি সংযোজন করা হয় সেগুলো সংস্কৃতির অংশ। যুগ যুগ ধরে মানুষ সমাজে বসবাস করে আসছে। এ সমাজে বসবাস করতে মানুষ অনেকগুলো আচার-অনুষ্ঠান, শিল্পকলা, কাব্য, নিয়মনীতি, ধ্যানধারণা পোষণ করে। এগুলো হলো সংস্কৃতির অংশ। সংস্কৃতি হলো মানুষের জীবনপ্রণালি। সংস্কৃতি একটি সমাজ বা জাতির পরিচয় বহন করে এবং এটি একটি সমাজ বা জাতিকে পরিচালিত করে। সংস্কৃতির মাধ্যমে আমাদের সামাজিক জীবনের স্বরূপ প্রকাশ পায়। আমাদের দৈনন্দিন জীবনের কর্মকাণ্ড সংস্কৃতির মাধ্যমে প্রতিফলিত হয়। গোল্ডেন ডাইজায়ের মতে, "আমাদের মনোভাব, বিশ্বাস, ধারণা, বিচার ও মূল্যবোধ, রাজনৈতিক, আইনগত, ধর্মীয় ও অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহ, নৈতিক সহিংসতা ও শিষ্টাচারবিধি, গ্রন্থাবলি, যন্ত্রপাতি, বিজ্ঞান, দর্শন ও দার্শনিকগণ এসব বস্তু ও মানুষ তারা নিজেরা এবং তাদের পারস্পরিক সম্পর্ক সবই আমাদের সংস্কৃতির অঙ্গ।" আর এসব বিষয়সমূহ গাজী রাহাতের ছবিতে ফুটে উঠেছে। সংস্কৃতি হচ্ছে সমাজের ধ্যানধারণা, আচার-অনুষ্ঠান, জ্ঞান- বিজ্ঞান, শিল্পকলা, নীতিবোধ, আইনকানুন, অভ্যাস ও অনুশীলন ইত্যাদি যা মানুষ সমাজ ও পরিবেশ থেকে অর্জন করে। তাই বলা যায়, সংস্কৃতির উক্ত বিষয়াবলি ছবিটিতে প্রকাশ পাওয়ার কারণে ছবিটি দর্শকপ্রিয় হয়ে ওঠে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
যে বিষয়গুলো স্থান পাওয়ার কারণে পাজী রাহাতের ছবিটি দর্শকপ্রিয় হয়ে ওঠ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর