শেয়ারFacebookWhatsApp

'সমাজবিজ্ঞান সমীক্ষণ' গ্রন্থটি কার লেখা?

উত্তর: 'সমাজবিজ্ঞান সমীক্ষণ' গ্রন্থটি বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক ড. এ. কে. নাজমুল করিমের লেখা।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

'সমাজবিজ্ঞান সমীক্ষণ' গ্রন্থটি কার লেখা?

উদ্দীপক

তাসফিয়া শীতকালীন ছুটিতে নানাবাড়ি বেড়াতে যায়। সকালে নানুর হাতে বানানো পিঠা খেয়ে সে নানার সাথে ঘুরতে বের হয়। তার নানা এলাকায় বেশ প্রভাবশালী ব্যক্তি। লোকজন বেশ আন্তরিকভাবে তার সাথে কথা বলে। কিন্তু এখানকার মানুষজন মোবাইল ফোন, ইন্টারনেট ব্যবহার করলেও এসবের ইতিবাচক ব্যবহার এখনও শিখেনি। এখনও মানুষের মধ্যে অজ্ঞতা, কুসংস্কার বিদ্যমান, যা দেখে তাসফিয়া অবাক হয়।

Dhaka · 2018

উত্তর

'সমাজবিজ্ঞান সমীক্ষণ' গ্রন্থটি বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক ড. এ. কে. নাজমুল করিমের লেখা।

উত্তর

সংস্কৃতি বলতে মানুষের সার্বিক জীবনপ্রণালি ও সৃষ্টিকে বোঝায়। সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে মানুষ যা কিছু করে তাই সংস্কৃতি সংস্কৃতির একটি পূর্ণাঙ্গ সংজ্ঞা প্রদান করতে গিয়ে ইংরেজ নৃবিজ্ঞানী ই বি. টেইলর বলেন, “সংস্কৃতি হচ্ছে সেই জটিল ব্যবস্থা যার অন্তর্ভুক্ত হচ্ছে সমাজবাসীর জ্ঞান, বিজ্ঞান, ধর্ম, ধ্যান-ধারণা, বিশ্বাস, শিল্প আইন, নীতিকথা, আচার-ব্যবহার, অভ্যাস, মূল্যবোধ প্রভৃতি; এগুলো সমাজবাসী সমাজের সদস্য হিসেবে অর্জন করে থাকে।” সংজ্ঞাটি পর্যালোচনা করলে বোঝা যায় যে, সংস্কৃতি বলতে শুধু মার্জিত রুচি, ব্যবহার বা অভ্যাসের উৎকর্ষতা বোঝায় না, বরং মানুষ জীবনধারণ করতে গিয়ে যা কিছু করে তার সমষ্টিকে বোঝায়। এ জন্যই সমাজবিজ্ঞানীরা মনে করেন, মানবসৃষ্ট সবকিছুই সংস্কৃতির অন্তর্ভুক্ত।

উত্তর

উদ্দীপকে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি প্রতিফলিত হয়েছে। বাংলাদেশ গ্রাম প্রধান দেশ। সামাজিকতা এদেশের গ্রামীণ জীবনের অনন্য বৈশিষ্ট্য। এদিক থেকে বলা যায়, সংস্কৃতির ধারক ও বাহক গ্রাম। এজন্য বাংলাদেশের সংস্কৃতি বলতে মূলত গ্রামীণ সংস্কৃতিকে বোঝায়। আমাদের শিল্প-সাহিত্য, সমাজ ও সংস্কৃতি গ্রামকে ঘিরেই আবর্তিত হয়। গ্রামীণ সংস্কৃতির কিছু সাধারণ বৈশিষ্ট্য সব সময়ই পরিলক্ষিত হয়। যেমন— নতুন ধান উঠলে নবান্ন উৎসব পালিত হয়। এ সময় ঘরে ঘরে হরেক রকমের পিঠা-পায়েস তৈরি হয়। আবার শীতের সময় খেজুরের রসের পায়েস কিংবা নানা ধরনের পিঠা তৈরি গ্রামীণ সংস্কৃতির আরেকটি সাধারণ বৈশিষ্ট্য। উদ্দীপকের তাসফিয়া শীতকালীন ছুটিতে নানাবাড়ি বেড়াতে গিয়ে নানুর হাতে তৈরি পিঠা খেয়ে নানার সাথে ঘুরতে বের হয়। সাধারণত গ্রামীণ পরিবেশেই শীতকালে এ ধরনের পিঠা তৈরির দৃশ্য লক্ষ করা যায়। তাই বলা যায়, উদ্দীপকে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির বৈশিষ্ট্য ফুটে উঠেছে।

উত্তর

উদ্দীপকের গ্রামের মানুষেরা মোবাইল ফোন ও ইন্টারনেটের ব্যবহার করলেও এর ইতিবাচক ব্যবহার এখনও শেখেনি, যা প্রকৃতপক্ষে সাংস্কৃতিক ব্যবধানেরই ফল। আমেরিকান সমাজবিজ্ঞানী অগবার্ন প্রদত্ত 'সাংস্কৃতিক ব্যবধান' তত্ত্বের মাধ্যমে আমরা জানতে পারি, বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতি একই গতিতে চলতে পারে না। অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক উন্নতির ফলে বস্তুগত সংস্কৃতি যতো দ্রুতগতিতে এগিয়ে যায়, অবস্তুগত সংস্কৃতি ততো দ্রুত এগুতে পারে না। ফলে সৃষ্টি হয় সাংস্কৃতিক ব্যবধানের। উদাহরণস্বরূপ বলা যায়, নানাবিধ আবিষ্কার ও উদ্ভাবনের ফলে সমাজের অবস্তুগত দিক অর্থাৎ ধর্ম, শিক্ষা, শিল্পকলা, মূল্যবোধ ইত্যাদির চেয়ে বস্তুগত দিক তথা বাসস্থান, হাতিয়ার, যন্ত্রপাতি ইত্যাদি দ্রুতগতিতে পরিবর্তিত হয়। ফলে বস্তুগত অংশের সঙ্গে অবস্তুগত অংশের ব্যবধান সৃষ্টি হয়। পিছিয়ে পড়া অবস্তুগত সংস্কৃতিকে তখন শূন্যতা বা অসামঞ্জস্যতা মোকাবিলায় তৎপর হতে হয়। উদ্দীপকের গ্রামের লোকজন মোবাইল, ইন্টারনেট ব্যবহার করলেও এর ইতিবাচক ব্যবহার এখনো শেখেনি। গ্রামের মানুষের মধ্যে এখনো অজ্ঞতা, কুসংস্কার বিদ্যমান। অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির ফলে বস্তুগত সংস্কৃতির ব্যাপক উন্নতি হলেও অবস্তুগত সংস্কৃতির উন্নতি হয়নি। ফলে বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতির মধ্যে তৈরি হয়েছে সাংস্কৃতিক ব্যবধান। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত সামাজিক অবস্থা সাংস্কৃতিক ব্যবধানের ফল।
HSCSociology 2nd PaperDhaka 2018
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।