শেয়ারFacebookWhatsApp

"আমরা যা সেটাই আমাদের সংস্কৃতি"-কথাটি কে বলেছেন?

উত্তর: "আমরা যা সেটাই আমাদের সংস্কৃতি"- কথাটি বলেছেন ম্যাকাইভার।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

"আমরা যা সেটাই আমাদের সংস্কৃতি"-কথাটি কে বলেছেন?

উদ্দীপক

আধুনিক যন্ত্রনির্ভর যুগে জীবনের মৌলিক চাহিদাসমূহ বেড়েই চলেছে। মানুষও সেই চাহিদা পূরণের জন্য চিন্তাশক্তিকে কাজে লাগিয়ে নানা রকম নিত্যনতুন বস্তু উদ্ভাবন করে চলেছে। কিন্তু এ প্রযুক্তি পরিচালনা করার শিক্ষা সকলের মধ্যে নেই। আর এ কারণে সমাজ জীবনের বিভিন্ন ক্ষেত্রে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। সরকারি মহিলা কলেজ, খুলনা

উত্তর

"আমরা যা সেটাই আমাদের সংস্কৃতি"- কথাটি বলেছেন ম্যাকাইভার।

উত্তর

বাংলাদেশ গ্রামের দেশ, প্রায় ৬৮ হাজার গ্রাম নিয়ে আমাদের দেশ। দেশের অধিকাংশ মানুষই কৃষি পেশার সাথে জড়িত। গ্রামের। অর্থনীতি, রাজনীতি, ক্ষমতা কাঠামো, গান, গল্প ও চিন্তাভাবনা। সবকিছুর কৃষি এবং কৃষিজমিকে কেন্দ্র করে আবর্তিত হয়। গ্রামে যৌথ পরিবার অধিক হারে লক্ষণীয়। তাদের মধ্যে সুদৃঢ় জ্ঞাতি সম্পর্ক বিদ্যমান। ভূমিহীন গ্রামীণ জনগোষ্ঠীর প্রধান সম্পদ, গ্রামে মন্দ মাত্রায় শ্রম বিভাজন বিদ্যমান গ্রামের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বেশী। তবে বাংলাদেশের গ্রামে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা বিদ্যমান। গ্রামীণ জনগোষ্ঠী সহজ সরল জীবনযাপন করে।

উত্তর

উদ্দীপকে সমাজবিজ্ঞানের সংস্কৃতির ব্যবধানতত্ত্বের প্রতিফলন ঘটেছে। সংস্কৃতির ব্যবধান তত্ত্বটির মূলকথা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক উন্নতির ফলে বস্তুগত সংস্কৃতি দ্রুতগতিতে পরিবর্তিত হচ্ছে যার সঙ্গে অবস্তুগত সংস্কৃতি খাপ খাইয়ে বা তাল মিলিয়ে একই গতিতে এগিয়ে চলতে পারছে না। ফলে সৃষ্টি হচ্ছে সাংস্কৃতিক পশ্চাৎপদতা বা পিছিয়ে পড়া। নানা ধরনের যান্ত্রিক আবিষ্কারের ফলে দ্রুত গতিতে সমাজ পরিবর্তিত হচ্ছে। এ দ্রুত পরিবর্তনটি ঘটছে কেবল বস্তুগত সংস্কৃতির।। যেমন- উদ্দীপকে বলা হয়েছে মানুষ তার প্রয়োজনে নানান বস্তুর উদ্ভাবন করলেও যথাযথ পরিচালনার শিক্ষা না থাকাতে তা কোনো। উপকারে আসছে না। বরং তা আরও নতুন সমস্যার কারণ হয়ে উঠছে। বস্তুগত সংস্কৃতির পরিবর্তন সময়ের সাথে সাথে ঘটতে থাকে; কিন্তু তার সাথে ধর্ম, সরকার, আইন, পরিবার, শিক্ষা, মানসিকতা। প্রভৃতির পরিবর্তন হচ্ছে না। অগর্বানের মতে, আধুনিক মানুষের একটি অন্যতম সমস্যা হলো প্রযুক্তি তথা যান্ত্রিক সভ্যতার সঙ্গে নিজেদের চিন্তা ও আচরণকে খাপ খাইয়ে নেওয়া। আধুনিক রাষ্ট্রগুলো। যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে পরস্পরের খুবই নিকটবর্তী হয়েছে। এবং এক দেশ অন্য দেশের ওপর নানা কাজে নির্ভরশীল হচ্ছে। এমন অবস্থায় আন্তর্জাতিক সম্পর্কের পুরোনো নীতি এবং সার্বভৌম ক্ষমতা সম্পর্কে পুরোনো ধারণা আধুনিক চাহিদা মেটাতে ব্যর্থ হচ্ছে। সুতরাং বলা যায়, উদ্দীপকের বিষয়টি অবশ্যই সংস্কৃতির ব্যবধান তত্ত্বের সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

বাংলাদেশের প্রেক্ষাপটে সংস্কৃতির ব্যবধান তত্ত্বের প্রভাব। পরিলক্ষিত হয়। প্রতিটি সমাজের মতো বাংলাদেশের সমাজও পরিবর্তনশীল। বিভিন্ন কারণে সমাজের বিভিন্ন অংশের মধ্যে পরিবর্তন পরিলক্ষিত হয়। আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায়, বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতি একই সময়ের মধ্যে একই গতিতে পরিবর্তিত হচ্ছে না। উদ্দীপকের যেমন প্রযুক্তির উদ্ভাবন ব্যবহার জ্ঞান না থাকার ফলশ্রুতিতে নতুন সমস্যার সৃষ্টি করছে। তেমনি বাংলাদেশেও বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতির ব্যবধানে সামাজিক সমস্যা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের কৃষি, প্রযুক্তি, শিল্পায়ন প্রভৃতির ক্ষেত্রে এই ব্যবধান লক্ষ করা যায়। বিশ্বে কৃষিক্ষেত্রে যে কৃষি প্রযুক্তির উদ্ভাবন হয়েছে, তার অনুপ্রবেশ বাংলাদেশে যতটা হয়েছে, শিক্ষা ও প্রশিক্ষণের অভাবে তার ব্যবহার ততটা বাড়েনি। শিল্পক্ষেত্রেও ঠিক তেমনি উন্নত প্রযুক্তি থাকলে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ শ্রমিকের অভাবে তা অব্যবহৃত থাকে। কেবল কৃষি ও শিল্পেই নয় দেশের অফিস আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসায় প্রতিষ্ঠান সর্বত্রই প্রযুক্তির সকল সুবিধা রয়েছে। কিন্তু যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা না থাকায় তা মানুষের কোনো কাজে আসছে না। অন্যদিকে, অসংখ্য লোক-প্রশিক্ষণের অভাবে বেকার হয়ে পড়ছে। দেশে উন্নত যানবাহন থাকলেও রাস্তার সংকীর্ণতা ও মানুষের ট্র্যাফিক আইন না মানার প্রবণতার ফলে দেশে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। আবার সামগ্রিক উন্নতির সাথে প্রচলিত আইনের সংস্কার না হওয়াতে মানুষের পুরোনো অভ্যাস পরিবর্তিত হচ্ছে না। শিক্ষা ও চিকিৎসার অবকাঠামোগত উন্নয়ন ও যন্ত্রপাতি থাকলেও শিক্ষা ও চিকিৎসার আধুনিকায়ন হচ্ছে না। পরিশেষে বলা যায়, বাংলাদেশের বস্তুগত সংস্কৃতির ব্যাপক উন্নতি হচ্ছে; কিন্তু একই সাথে মানুষের মানসিকতা ও যথাযথ আইনের অভাবে তা ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে, যা সংস্কৃতির ব্যবধান তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।