উদ্দীপকের প্রত্যয়টি হচ্ছে সংস্কৃতি।
সংস্কৃতি সম্পর্কে তমার মন্তব্য হচ্ছে, সংস্কৃতি উন্নয়নের অন্যতম নিয়ন্ত্রণ উপাদান যা শ্রেণিকাঠামোভেদে তারতম্য ঘটে থাকে। আর আমি তমার এ মন্তব্যের সাথে একমত। কারণ সামাজিক উন্নয়নের ক্ষেত্রে সাংস্কৃতিক উপাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 সাংস্কৃতিক উপাদানের প্রত্যক্ষ প্রভাবে মানুষের চিন্তাচেতনা, ধ্যানধারণার পরিবর্তন সূচিত হয়। তাছাড়া প্রযুক্তির উন্নয়নের ফলে মানুষের মধ্যে যে আধুনিক চেতনার প্রবণতা লক্ষ করা যায় তা মূলত সাংস্কৃতিক উপাদানের ফল। আর এ প্রযুক্তি ব্যবহারের তারতম্যের কারণে শ্রেণিকাঠামোভেদে তারতম্য ঘটে থাকে। শ্রেণিকাঠামোর তারতম্যের ক্ষেত্রে সাংস্কৃতিক উপাদান ক্রিয়াশীল। বাংলাদেশের বিভিন্ন শ্রেণির জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন সংস্কৃতি লক্ষ করা যায়। বাংলাদেশে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত শ্রেণিতে সাংস্কৃতিক পার্থক্য পরিলক্ষিত 1 হয়। যেমন- কোনো দরিদ্র পরিবারের সন্তানেরা সে পরিবার অনুযায়ী কথাবার্তা, চলাফেরা, খাবার-দাবার, আচার-আচরণ আয়ত্ত করে।
অপরদিকে, কোনো শিল্পপতি ধনী পরিবারের সন্তানেরা সে অনুযায়ী সবকিছু আয়ত্ত করে। তাই বলা যায়, সংস্কৃতি উন্নতির নিয়ন্ত্রণ উপাদান আবার শ্রেণিকাঠামোভেদে এ সংস্কৃতির তারতম্য ঘটে।