শেয়ারFacebookWhatsApp

সংস্কৃতি একটি জাতির পরিচয় বহন করে।"- বুঝিয়ে লেখ

উত্তর: সংস্কৃতি মূলত অর্জিত আচরণ। মানুষের দীর্ঘদিনের কর্মকান্ড চর্চার মাধ্যমে সংস্কৃতিতে পরিণত হয়। যুগ যুগ ধরে চর্চার মাধ্যমে এ সংস্কৃতির সৃষ্টি হয়। সংকীর্ণ অর্থে সংস্কৃতি বলতে বিভিন্ন আচার-অনুষ্ঠান, শিল্পকলা, কাব্য, নিয়মনীতি, ধ্যানধারণা ইত্যাদিকে বোঝায়। কিন্তু প্রকৃত অর্থে সংস্কৃতি হচ্ছে মানুষের জীবনপ্রণালি। সংস্কৃতি একটি সমাজ ও জাতির পরিচয় বহন করে এবং এটি একটি সমাজ বা জাতিকে পরিচালিত করে। অর্থাৎ কোনো জাতিকে জানতে ও বুঝতে হলে সেই জাতির সংস্কৃতি জানতে হবে। তাই বলা যায়, সংস্কৃতি একটি জাতির পরিচয় বহন করে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

সংস্কৃতি একটি জাতির পরিচয় বহন করে।"- বুঝিয়ে লেখ

উদ্দীপক

সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন 'ক' সাহেব। তিনি নির্বাচনের পূর্বে তার এলাকার বিভিন্ন স্থানে সভা- সমাবেশ করেন এবং জনগণকে নানা প্রতিশ্রুতির আশা দিয়ে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে আহ্বান জানান।

উত্তর

সংস্কৃতি শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে Culture.

উত্তর

সংস্কৃতি মূলত অর্জিত আচরণ। মানুষের দীর্ঘদিনের কর্মকান্ড চর্চার মাধ্যমে সংস্কৃতিতে পরিণত হয়। যুগ যুগ ধরে চর্চার মাধ্যমে এ সংস্কৃতির সৃষ্টি হয়। সংকীর্ণ অর্থে সংস্কৃতি বলতে বিভিন্ন আচার-অনুষ্ঠান, শিল্পকলা, কাব্য, নিয়মনীতি, ধ্যানধারণা ইত্যাদিকে বোঝায়। কিন্তু প্রকৃত অর্থে সংস্কৃতি হচ্ছে মানুষের জীবনপ্রণালি। সংস্কৃতি একটি সমাজ ও জাতির পরিচয় বহন করে এবং এটি একটি সমাজ বা জাতিকে পরিচালিত করে। অর্থাৎ কোনো জাতিকে জানতে ও বুঝতে হলে সেই জাতির সংস্কৃতি জানতে হবে। তাই বলা যায়, সংস্কৃতি একটি জাতির পরিচয় বহন করে।

উত্তর

উদ্দীপকের 'ক' সাহেব তার নির্বাচনি প্রচারণায় সংস্কৃতির রাজনৈতিক উপাদান ব্যবহার করেছেন। পৃথিবীর প্রতিটি জাতির স্ব-স্ব রাজনৈতিক সংস্কৃতি রয়েছে। সংস্কৃতি যেমন জাতি থেকে জাতিতে ভিন্ন হয়, তেমনি রাজনৈতিক সংস্কৃতিও জাতি থেকে জাতিতে ভিন্ন হয়। তবে অধিকাংশ রাজনৈতিক উপাদানগুলো মূলত একই ধরনের হয়ে থাকে। বাংলাদেশের সংস্কৃতিতে রাজনৈতিক উপাদানগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। নির্বাচনের পূর্বমুহূর্তে প্রার্থী ও ভোটারদের মধ্যে অন্যরকম একটি অনুভূতি এবং উত্তেজনা কাজ করে। কেননা আমাদের দেশে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতার পালাবদল ঘটে। ভোটদান, সভা সমাবেশ, মিছিল, হরতাল, অবরোধ ইত্যাদি আমাদের রাজনৈতিক সংস্কৃতির গুরুত্বপূর্ণ উপাদান। আর উদ্দীপকে 'ক' সাহেবের ক্ষেত্রে আমরা এ বিষয়টিই লক্ষ করতে পারি। তাই বলা যায়, 'ক' সাহেব তার নির্বাচনি প্রচারণায় সংস্কৃতির রাজনৈতিক উপাদান ব্যবহার করেছেন।

উত্তর

বাংলাদেশের সংস্কৃতিতে উক্ত উপাদান তথা রাজনৈতিক উপাদান ব্যাপক প্রভাব বিস্তার করে থাকে। সংস্কৃতির একটি উল্লেখযোগ্য উপাদান হচ্ছে রাজনীতি। এটিকে আমরা এককভাবে রাজনৈতিক সংস্কৃতি বলতে পারি। রাজনৈতিক সংস্কৃতি মূলত ক্ষমতাকেন্দ্রিক। আর এ ক্ষমতার জন্য রাজনৈতিক দল বা গোষ্ঠী যে কর্মকাণ্ড সম্পাদন করে তা রাজনৈতিক সংস্কৃতির উপাদানের মধ্যে বিশেষভাবে অন্তর্ভুক্ত। ভোটদান, সভা-সমাবেশ, মিছিল, হরতাল, অবরোধ ইত্যাদি আমাদের রাজনৈতিক সংস্কৃতির গুরুত্বপূর্ণ উপাদান। রাজনৈতিক কার্যক্রম ও গণতন্ত্রের চর্চা রাজনৈতিক সংস্কৃতির একটি বৃহৎ অংশ দখল করে আছে। বর্তমান বিশ্বের প্রতিটি শহরেই রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হয়, যা গণতন্ত্র চর্চার পথকে বিকশিত করে। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। পরিশেষে বলা যায় যে, এ উপাদানগুলো মানুষের রাজনৈতিক্ জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করে, যা সার্বিকভাবে সংস্কৃতিকে প্রভাবিত করছে।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।