উদ্দীপকে বর্ণিত সামাজিক অবস্থা সাংস্কৃতিক ব্যবধানের ফল— বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের গ্রামের মানুষেরা মোবাইল ফোন ও ইন্টারনেটের ব্যবহার করলেও এর ইতিবাচক ব্যবহার এখনও শেখেনি, যা প্রকৃতপক্ষে সাংস্কৃতিক ব্যবধানেরই ফল। আমেরিকান সমাজবিজ্ঞানী অগবার্ন প্রদত্ত 'সাংস্কৃতিক ব্যবধান' তত্ত্বের মাধ্যমে আমরা জানতে পারি, বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতি একই গতিতে চলতে পারে না। অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক উন্নতির ফলে বস্তুগত সংস্কৃতি যতো দ্রুতগতিতে এগিয়ে যায়, অবস্তুগত সংস্কৃতি ততো দ্রুত এগুতে পারে না। ফলে সৃষ্টি হয় সাংস্কৃতিক ব্যবধানের। উদাহরণস্বরূপ বলা যায়, নানাবিধ আবিষ্কার ও উদ্ভাবনের ফলে সমাজের অবস্তুগত দিক অর্থাৎ ধর্ম, শিক্ষা, শিল্পকলা, মূল্যবোধ ইত্যাদির চেয়ে বস্তুগত দিক তথা বাসস্থান, হাতিয়ার, যন্ত্রপাতি ইত্যাদি দ্রুতগতিতে পরিবর্তিত হয়। ফলে বস্তুগত অংশের সঙ্গে অবস্তুগত অংশের ব্যবধান সৃষ্টি হয়। পিছিয়ে পড়া অবস্তুগত সংস্কৃতিকে তখন শূন্যতা বা অসামঞ্জস্যতা মোকাবিলায় তৎপর হতে হয়। উদ্দীপকের গ্রামের লোকজন মোবাইল, ইন্টারনেট ব্যবহার করলেও এর ইতিবাচক ব্যবহার এখনো শেখেনি। গ্রামের মানুষের মধ্যে এখনো অজ্ঞতা, কুসংস্কার বিদ্যমান। অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির ফলে বস্তুগত সংস্কৃতির ব্যাপক উন্নতি হলেও অবস্তুগত সংস্কৃতির উন্নতি হয়নি। ফলে বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতির মধ্যে তৈরি হয়েছে সাংস্কৃতিক ব্যবধান। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত সামাজিক অবস্থা সাংস্কৃতিক ব্যবধানের ফল।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সামাজিক অবস্থা সাংস্কৃতিক ব্যবধানের ফল— বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর