উদ্দীপকে বাংলাদেশের কোন সংস্কৃতি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি প্রতিফলিত হয়েছে। বাংলাদেশ গ্রাম প্রধান দেশ। সামাজিকতা এদেশের গ্রামীণ জীবনের অনন্য বৈশিষ্ট্য। এদিক থেকে বলা যায়, সংস্কৃতির ধারক ও বাহক গ্রাম। এজন্য বাংলাদেশের সংস্কৃতি বলতে মূলত গ্রামীণ সংস্কৃতিকে বোঝায়। আমাদের শিল্প-সাহিত্য, সমাজ ও সংস্কৃতি গ্রামকে ঘিরেই আবর্তিত হয়। গ্রামীণ সংস্কৃতির কিছু সাধারণ বৈশিষ্ট্য সব সময়ই পরিলক্ষিত হয়। যেমন— নতুন ধান উঠলে নবান্ন উৎসব পালিত হয়। এ সময় ঘরে ঘরে হরেক রকমের পিঠা-পায়েস তৈরি হয়। আবার শীতের সময় খেজুরের রসের পায়েস কিংবা নানা ধরনের পিঠা তৈরি গ্রামীণ সংস্কৃতির আরেকটি সাধারণ বৈশিষ্ট্য। উদ্দীপকের তাসফিয়া শীতকালীন ছুটিতে নানাবাড়ি বেড়াতে গিয়ে নানুর হাতে তৈরি পিঠা খেয়ে নানার সাথে ঘুরতে বের হয়। সাধারণত গ্রামীণ পরিবেশেই শীতকালে এ ধরনের পিঠা তৈরির দৃশ্য লক্ষ করা যায়। তাই বলা যায়, উদ্দীপকে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির বৈশিষ্ট্য ফুটে উঠেছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বাংলাদেশের কোন সংস্কৃতি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর