শেয়ারFacebookWhatsApp

সংস্কৃতির গ্রহণযোগ্য সংজ্ঞাটি লেখ।

উত্তর: সমাজের সদস্য হিসেবে মানুষের জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, নৈতিকতা, আইন, রীতিনীতি এবং অন্য যেকোনো দক্ষতা ও অভ্যাসের জটিল সমষ্টিই হলো সংস্কৃতি।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

সংস্কৃতির গ্রহণযোগ্য সংজ্ঞাটি লেখ।

উত্তর

সমাজের সদস্য হিসেবে মানুষের জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, নৈতিকতা, আইন, রীতিনীতি এবং অন্য যেকোনো দক্ষতা ও অভ্যাসের জটিল সমষ্টিই হলো সংস্কৃতি।

উত্তর

সংস্কৃতি হলো মানুষের জীবনপ্রণালী। মন ও মননশীলতার পূর্ণতাই হচ্ছে সংস্কৃতির মূলভিত্তি। সংস্কৃতি হচ্ছে সমাজের ধ্যান- ধারণা, আদর্শ, প্রথা, মূল্যবোধ আইন-কানুন, অভ্যাস ও অনুশীলন ইত্যাদি যা মানুষ সমাজ ও পরিবেশ থেকে অর্জন করে। সংস্কৃতির অসংখ্য উপাদানের মধ্যে রয়েছে- ঘরবাড়ি, আসবাবপত্র, ভাষা, ধর্ম, নীতি, আদর্শ, প্রথা, মূল্যবোধ ও নৈতিকতা। এ প্রসঙ্গে সমাজবিজ্ঞানী শেফার বলেন, মানুষকে সমাজে বসবাস উপযোগী করতে চারটি প্রধান উপাদান কাজ করে। এগুলো হলো- ভাষা, আদর্শ, প্রথা ও মূল্যবোধ।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত চিত্র-১-এ বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির খাদ্যাভাস বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে। বাংলাদেশে একটি মিশ্র সংস্কৃতি বিদ্যমান। বিভিন্ন জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের সমন্বয়ে গঠিত আমাদের এ সংস্কৃতি। তারপরও আমাদের দেশের সংস্কৃতির একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। বাংলাদেশের সংস্কৃতি পৃথিবীর অন্যান্য দেশের সংস্কৃতির চেয়ে স্বতন্ত্র ও বৈচিত্র্যময়। বাংলাদেশের সংস্কৃতির গুরুত্বপূর্ণ একটি স্থান দখল করে আছে এদেশের মানুষের খাদ্যাভ্যাস। বাংলাদেশের মানুষকে বলা হয়, মাছে- ভাতে বাঙালি। কেননা এদেশের মানুষের প্রধান খাদ্য হচ্ছে ভাত ও মাছ। তাছাড়া ডাল, গোশত, ফলমূল, শাকসবজি, দুধ-দই, ঘি, খির, পিঠা, পায়েস, খৈ, মুড়ি, মোয়া, মুড়কি, ছাতু, আচার, আমসত্ত্ব ইত্যাদি বাংলাদেশের মানুষের খাবারের তালিকায় অন্তর্ভুক্ত। চিত্র-১-এ রসগোল্লা, পিঠাপুলি ও সন্দেশের চিত্র রয়েছে, যা বাঙালিদের খাবারের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, চিত্র-১-এ বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির খাদ্যাভ্যাস বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে।

উত্তর

উদ্দীপকের চিত্র-১-এ বাংলাদেশের মানুষের খাদ্যাভ্যাস ও চিত্র-২- এ বাংলাদেশের মানুষের পোশাক-পরিচ্ছদের চিত্র ফুটে উঠেছে। বাংলাদেশের গ্রামে সাধারণত তিনবেলা আহার করা হয়। ভাত, মাছ, ডাল, দুধ, শাকসবজি ইত্যাদি বাংলাদেশের গ্রামের মানুষের প্রধান খাদ্য। তবে উপার্জনের ভিত্তিতে বিভিন্ন পরিবারে খাদ্যগ্রহণে বৈচিত্র্য লক্ষ করা যায়। সকাল বেলার নাস্তায় ভর্তা, পান্তাভাত, পিয়াজ, কাঁচামরিচ ইত্যাদি আমাদের গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য। তবে বর্তমানে অনেকের রুটি, পিঠা কিংবা চা-বিস্কুটও খেতে-দেখা যায়। বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে পোশাকের বৈচিত্র্য। গ্রামে পুরুষেরা পাজামা-পাঞ্জাবি, লুঙ্গি ইত্যাদি পরিধান করে। মহিলারা শাড়ি, ব্লাউজ ইত্যাদি পরে। মেয়েরা সালোয়ার-কামিজ পরিধান করে। পরিশেষে বলা যায়, বাংলাদেশের সংস্কৃতি বলতে মূলত গ্রামীণ সংস্কৃতিকে বোঝায়। আমাদের সাহিত্য-সংস্কৃতি, শিল্পকলা, সমাজ ও অর্থনীতি ইত্যাদি সবকিছু গ্রামীণ সংস্কৃতিকে ঘিরে আবর্তিত হচ্ছে।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।