উদ্দীপকের গ্রামে যে সমস্যা তা মূলত সাংস্কৃতিক ব্যবধানের ফল- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের গ্রামে যে সমস্যা পরিলক্ষিত হয় তা হলো গ্রামবাসীর অনুন্নত মানসিকতা, যা তাদেরকে নারী শিক্ষার প্রতি উদাসীন করে তুলেছে। এ সমস্যা মূলত সাংস্কৃতিক ব্যবধানের ফল। আমেরিকান সমাজবিজ্ঞানী উইলিয়াম ফিন্ডিং অগবার্ন তার 'Social Change [গণিত] গ্রন্থে সংস্কৃতির ব্যবধান তত্ত্ব প্রদান করেছেন। অগবার্নের মতে, নানা ধরনের যান্ত্রিক আবিষ্কারের ফলে দ্রুতগতিতে সমাজ পরিবর্তিত হয়। এই দ্রুত পরিবর্তনটি ঘটে বস্তুগত সংস্কৃতি যেমন — ঘর-বাড়ি, হাতিয়ার, যন্ত্রপাতি, তৈজসপত্র, কল-কারখানার পণ্য, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদির ক্ষেত্রে। অন্যদিকে অবস্তুগত সংস্কৃতি যেমন- ধর্ম, মূল্যবোধ, শিক্ষণ ইত্যাদি ক্ষেত্রে পরিবর্তনটি বস্তুগত সংস্কৃতির তুলনায় খুবই মন্থর। ফলে উভয় সংস্কৃতির মধ্যে ব্যবধানের সৃষ্টি হয়। এই তত্ত্বের মূল কথা হলো, সংস্কৃতির দুটি অংশের মধ্যে একটি কোনো এক সময়ে অন্যটি থেকে দ্রুত পরিবর্তিত হওয়ার ফলে অসামঞ্জস্যতা দেখা দেয়। এক্ষেত্রে পিছিয়ে পড়া অংশটিকে অগ্রসর অংশটির সাথে খাপ খাওয়ানোর চেষ্টা চালিয়ে যেতে হয়। সংস্কৃতির এক অংশের এই পিছিয়ে পড়া এবং সেই অংশের তা কাটিয়ে ওঠার প্রবণতাই হচ্ছে সাংস্কৃতিক ব্যবধান। উদ্দীপকের বর্ণনায় লক্ষণীয়, শাওনদের গ্রামের মানুষের মধ্যে মোবাইল ফোন, টেলিভিশন ইত্যাদির ব্যবহার বৃদ্ধি পেয়েছে। তবে তাদের মানসিকতার পরিবর্তন হয়নি। ফলে তারা নারী শিক্ষার প্রতি উদাসীন অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক উন্নতির ফলে বস্তুগত সংস্কৃতি যেমন মোবাইল ফোন, টেলিভিশনের ব্যবহার বাড়লেও তাদের মধ্যকার অবস্তুগত সংস্কৃতির পরিবর্তন হয়নি । ফলে সৃষ্টি হচ্ছে সাংস্কৃতিক ব্যবধান। তাই স্পষ্টতই বলা যায়, উদ্দীপকের গ্রামের সমস্যা মূলত সাংস্কৃতিক ব্যবধানেরই ফল।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের গ্রামে যে সমস্যা তা মূলত সাংস্কৃতিক ব্যবধানের ফল- বিশ্লেষ…
উদ্দীপক
Combined · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর