উদ্দীপকে রফিকের মধ্যে সংস্কৃতির কোন উপাদানটির উপস্থিতি লক্ষ করা যায়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের রফিকের মধ্যে সংস্কৃতির অবস্তুগত উপাদানটির উপস্থিতি লক্ষ করা যায়। সংস্কৃতি হলো মানুষের সামগ্রিক জীবনপ্রণালি। সংস্কৃতির যে অংশ অদৃশ্য তথা উপলব্ধির ওপর নির্ভরশীল তাই অবস্তুগত সংস্কৃতি । অর্থাৎ, মানুষের চিন্তাভাবনা, রীতিনীতি, মূল্যবোধ, আবেগ-উচ্ছ্বাস প্রভৃতি অবস্তুগত সংস্কৃতির আওতাভুক্ত। এছাড়া মানুষের সব বিমূর্ত সৃষ্টি যেমন-ভাষা ও সাহিত্য, বিজ্ঞান, আইন, নীতি, আদর্শ, ইত্যাদিকেও অবস্তুগত সংস্কৃতি বলা হয়ে থাকে। উদ্দীপকের রফিক ছোটবেলা থেকে গান, কবিতা আবৃত্তি ও অভিনয়ে পারদর্শী। রফিকের এ কাজগুলো অবস্তুগত সংস্কৃতিকে নির্দেশ করে। কেননা, সংস্কৃতির যে অংশ মানুষ শুধু উপলব্ধি করতে পারে তাকে অবস্তুগত সংস্কৃতি বলে। গান, কবিতা আবৃত্তি ও অভিনয় যেহেতু উপলদির বিষয় সেহেতু এটি অবস্তুগত সংস্কৃতির সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, রফিকের মধ্যে সংস্কৃতির অবস্তুগত উপাদানটি লক্ষ করা যায়।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে রফিকের মধ্যে সংস্কৃতির কোন উপাদানটির উপস্থিতি লক্ষ করা যায…
উদ্দীপক
Combined · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর